June 20, 2012

চলে যাব

একদিন চলে যাব , সে যে  কোনদিন চলে যাব
মিথ্যে  মোহের  শিকল ছিড়ে চির সন্যাসের দু'হাত ধরে 
চলে যাব . 
না- চাইবোনা পেছন ফিরে  
কালের যাত্রায় সঙ্গী হবো - 
পিচ্ছিল জলজ - শ্যওলা সময়ের বাধন খুলে . 
পথের হাতে হাত রেখে নামব পথে , 
আজ'কে অতীত করে চলে যাব . 
হয়তো স্বপ্নেরা আগলে দাড়াবে পথ , 
কামনা-বাসনা-আশ্বাসেরা জড়াবে প্রলোভনের ফাদে ,
আশা-নিরাশার জলচ্ছাসে পথ হারাবে প্রতিগ্জ্ঞারাও 
তবু-ও আমি চলে যাব এই ভালবাসা হীন বাচা থেকে , 
অনন্তের মরুতে দেব আমার নির্বাসন - 
স্বপ্ন দেখা-বই পড়া দিন গুলো - কাগজের মত ছিড়ে 
টুকরো-টুকরো করে আমার প্রেম দেবতার পায়ে দেব অঞ্জলি  
              তারপর ----------- 
তার নির্লিপ্ততার চেয়ে শতগুণ উদাসীনতায় , চোখের জলের  
সিড়ি বেয়ে নিরুদ্যেশে  চলে যাব ---------      

            

June 2, 2012

It's True

amar 1st post..
.....................................................................................................................................................
...........................................................|