January 17, 2017

বিদ্যাধরি বেঙী বনাম ছোটলোক হাতি
----------------------------------- 
পথের মাঝে বেঙী বসে
বেঙ ছিল ঘুমিয়ে-
সেই পথে হাতি গেল
বেঙটারে ডিঙিয়ে।
দেখে বেঙী রেগে বলে-
ওরে বেটা গোদা পা'ও
এত্তোবড় সাধ্যি তোমার
মোর প্রভুরে ডিঙিয়ে যাও!
এখন যদি প্রভু জাগতো
তবেই খুনোখুনি লাগতো।
শুনে হাতি হেসে বলে-
ওলো বেঙী ভেচকি মুখী
তোর প্রভু কি করতে পারে
আর তুই বা পারিস কী ?
বেঙী রেগে- গিয়ে বলে
ছুঁচোর মেয়ের কাছে
ওলো গন্ধবেনের ঝি-
শুনে কথা গা যায় জ্বলে
আমি নাকি ভেচকিমুখী!!
ছুঁচোর মেয়ে মুচকি হেসে
বলল আদর করে
রূপের ডালি বিদ্যাধরি
তুমি যাও ঘরে
ছোটলোকের সঙ্গে কি কেউ
বাক্কি আলাপ করে ?!!
(প্রচলিত ছড়া)  
     

January 12, 2017

যাপিত জীবনের মনঃভূমি জুড়ে 
বিষবৃক্ষের বীজ পুঁতে সারা-
অগণিত কত শ্বাপদ-শম্বর
ভাঙ্গে অহরহ হৃদয়ের দোর
ক্ষয়িষ্ণু বোধে মন দিশেহারা-
নির্বিকারে বিবেকের কবর খুঁড়ে !
sp