April 29, 2013

( >>>>>..!..<<<<< )
দেখেছিলাম স্বপ্ন কত তোমায় নিয়ে
দুঃস্বপ্ন হলো আজি সব টুকু তার
নিলে তুমি অবহেলায় মুখ ফিরিয়ে
হৃদয় জুড়ে বৈশাখী ঝড় করে তোলপাড় !
মিথ্যে ছিলো তোমার সকল ভালবাসা
বোঝেনি তো হতচ্ছাড়া এ-মন আমার
হারিয়ে গেলো এক নিমেষে স্বপ্ন-আশা
জীবন জুড়ে নামলো দুঃখের অথৈ আঁধার  !!
 sp

 কমিউনিজম ব্যপারটা কমিউনিস্টদের কাছে খুব সরল-
কিন্তু জোরালো আঘাত মাত্র হাঁটুতে বিদ্যুত সঞ্চারের মতই স্বতঃস্ফূর্ত -
ফুসফুসের ক্রিয়ার মত অচেতন- হৃদস্পন্দনের মত স্বয়ংচালিত -
ঘৃনা ওদের অনির্বান -ভালবাসা বিশ্বব্যপী - ওরা দেখেছে নিষ্ঠুরতার চরম রূপ -
কিনতু কোমলতাকে ভোলেনি - জীবনের তিক্ত স্বাদ ওরা জানে-
কিনতু সেই সঙ্গে জানে কি করে মুখে হাঁসি ফুটিয়ে রাখতে হয় - ওরা সহ্য করে -
-প্রচন্ড দুর্দশা- তবুও ওরা ধৈর্যশীল-আশাবাদী এবং ধীর উপলব্ধির অধিকারী ....
( নর্মান বেথুন -)       


April 28, 2013

বোনটি আমার কোথায় তুই ?
কোথায় আছিস বল
ভাইটি আমি খুঁজি তোরে
চোখে নিয়ে জল

April 27, 2013

মা-
ভালবাসা নিও গো মা -
আর দেখা হবে কি না 
মাগো- আমি জানিনা
আমি তোমার অভাগা 
সন্তান - পেটের দায়ে 
জীবিকার তাগিদে -
একবার তোমার স্নেহের কোল
তোমার মমতার আঁচল 
ছেড়ে এসেছিলাম মা - এই 
চাকুরিতে .. সারাটি মাস 
করেছি পরিশ্রম . অবকাশ 
নেইনি গো মা- সাধ ছিল 
বড় স্বপ্ন ছিল ..........
বেতন তুলে পাঠাবো তোমায় 
কিন্তু সে স্বপ্ন নিয়ে আজ হায় ..
আমি মাগো - চাপা পড়ে আছি 
ধ্বংস স্তুপে ...কঠিন কনক্রিটের 
নিচে ....আমি আর পারছি  না 
মা- আমার দম আ ..ট ...
         

( বুঝে দেখো - চিনে রাখো )
ভাই কান্দে বোন কান্দে
কান্দে বাবা-মা
হারিয়ে স্বজন বেদনাতে
কান্দে পাড়া-গাঁ
কান্দে আকাশ কান্দে বাতাস
কান্দে নদীর কূল
কান্দে গোলাপ-জুঁই-চামেলি
শেফালী বকুল
কান্দে সাগর কান্দে পাহাড়
কান্দে গভীর বন
কান্দে সবার সাথে সাথে
আমার অবুঝ মন
সাভারের এই দুর্ঘটনায়
কান্দে দেশের লোক
পাষানের-ও বুক ফেটে যায়
ভুলতে নারে শোক
এসব কিছু দেখে শুনেও
মন্ত্রী নেতার দল
একটুকুও ব্যথিত নয়
নেই কো চোখে জল
এরাই নাকি জনগনের
বন্ধু-আপনজন !
অন্ধ-বধির , লোভী ডাকাত
মন্ত্রী নেতা গণ !!
sp 


মন্ত্রী নেতা সবাই মিলে এই দেশটাকে
ছলে বলে কৌশলে ডুবিয়েছে পাঁকে

April 25, 2013

( ...........)
আর নয়-নয় আর চাপা কান্না-
নয়কো শুধু নয় কোনো প্রতিবাদ
নয় কোনো কিছুতেই ক্ষমা ঘেন্না -
চাই প্রতিরোধ আর প্রতিশোধ ...
গড়েছে যারা আজ পাহাড় লাশের
কেবলি ফাঁদ পাতে সর্বনাশের
তাহাদের যেন আর মাফ করোনা
ঘাড়ে ধরে মারো কষে লাথ
অকালে গেল ঝরে কত না জীবন !
খুনি সব হায়েনার লোভের কারণ 
ওদের ভুলেও যেন ছেড়ে দিও না 
ওরাই তো প্রাণ খেকো শকুনের জাত !
 sp 


April 24, 2013

কি আছে তোর ?
আমার আছে আস্ত নদী এক জোড়া 
জোয়ার ভাটায় কানায় কানায় জল ভরা 
আমার আছে আস্ত পাহাড় অন্তরে 
অগ্নি গিরি নিত্য সেথা তান ধরে 
আমার আছে আস্ত আকাশ মন জুড়ে  
রবি শশী লক্ষ তারা যায় ঘুরে 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমারে তুই কোন আগুনে পোড়াবি বল ?
ডুবাবি তুই ! কোথায় পাবি অথৈ জল ?
নিভিয়ে দিবি ? কোন বাতাসের ফুত্কারে ?
চিবিয়ে খাবি ? জোর কোথা তোর চিত্কারে ? 
sp  
 " শেষ প্রহরে "
কেন এলে এই অবেলায় 
আমার হৃদয় মাঝে 
আমি ফিরে যাবার বেলায় 
আবার ফিরবো না যে 
বাজায়োনা মিলন বাঁশি 
বলোনা আর ভালবাসি 
ঐ ডেকে যায় মরণ বাঁশি 
অথৈ আঁধার মাঝে !
ছিলো যখন বুকের মাঝে 
উথাল পাথাল ঢেউ 
তখন আমায় ভালোবেসে 
নেয়নি কাছে কেউ 
জোয়ার ভাটার এই জীবনে 
সকল কথায় কাজে 
ওপার হতে ডাক শুনি আজ 
নিত্য সকাল সাঁঝে !!
sp   
 বলো ----- ?
ভালো বেসে আমি কি সুখ পেলাম 
প্রদীপের মত শুধু পুড়েই গেলাম 
মিলনের মালা গাঁথা কখনো হলোনা
বিরহের বাঁশি আজও থেমে তো গেলোনা 
কেন বেদনার বালুচরে ঘর বাঁধলাম !
পথ চাওয়া আজও শেষ হলোনা আমার 
নিশি জাগা আঁখি জলে ভাসি অনিবার 
মন চেয়ে কেন যন্ত্রণা বাড়ালাম !
sp  

যদি চলে যেতে চাও আমাকে ফেলে 
পথেরো কাঁটা হবোনা 
তুমি যদি সুখী হও আমি দূরে গেলে 
কখনো কাছে রবোনা 
বলো সব ঝিনুকেই কি মুক্তো থাকে 
ভালোবেসে সকলেই মনে কি রাখে 
যদি বিরহ-ই লেখা থাকে এই কপালে 
মিলনের গান গা'বোনা 
পৃথিবীকে ভালোবেসে ঐ চাঁদ আকাশে 
বিলিয়ে জোছনা দেখো কত সুখে হাঁসে 
যে মনের বিনিময়ে মন-ও নাহি মেলে 
সেই মন আমি চা'বোনা  
sp 

হতাশার হত টাকে হত্যা করুন ..... দেখবেন আশার আলোয় ভরেছে উঠোন  
  

April 20, 2013

" পুরাণের পাখি '
কেন হৃদয়টা পুড়বে ? পুড়বে শুধু আমার-ই !
তবে কি রক্ত সূর্য্যে চুম দিয়েছি আমি একা-ই ?
আমার জীবন কি শুধু কষ্টের কল্পনা !
মিথ্যে স্বপ্নের - জীর্ণ জাল বোনা ?

কেন হৃদয়ের উদার উঠোন জুড়ে
ভালবাসায় ছোঁয়া জোছনা ঝরে -
অবশেষে একসময় ঘনায় আঁধার
পুরনো গান -কবিতার খাতা
পুরাণের পাখি হয়ে .........
উড়ে চলে যায় দূরে ... বহু দুরে

শুন্য দু'চোখে নামে শ্রাবণ ধারা -
কেন ? কেন ? কেন ?
sp

" ইচ্ছে হলেই ...."
ইচ্ছে হলেই ছুঁয়ে দিতে পারতে
অথৈ সমুদ্র
আকাশটাকে তুমি নিতে পারতে
হাতের মুঠোয়
ক্ষমতা ছিলো তোমার
অধরাকে ধরবার !

পথ হতে  পথে-প্রান্তরে
জানা অজানায় নিমেষে ঘুরে
সময়কে না দিয়ে একটু-ও ফাঁকি
বাজাতে পারতে সম্মোহনের বাঁশি
জীবনের সেরা লগ্নের কপোল ছুঁয়ে ..
শুধু এতো টুকু ইচ্ছে হলেই .......
ভোলাতে পারতে একটি মুহুর্তেই
কবর বাসিনী আনারকলির
সকরুণ হাহাকার ...
থামাতে পারতে ইচ্ছে হলেই তোমার

তোমার এতো টুকু ইচ্ছে হলেই ...
ঘোঁচাতে পারতে তিমির রাত্রি
মেটাতে পারতে আমার ....
দুঃখ দহন অন্তর্কনিকার ..
ভালবাসার পবিত্র জলে
স্নানের আর্তি ;
অথচ ..আমি তো আজ
জীর্ণ জীবনের পাঠাগারে -
ধুলি ধুসরিত পুরোনো জ্ঞানের পোকার খাদ্য -
শুধু ইচ্ছের অভাবে তোমার !!   
sp

" পিছু টান "
সর্বনাশা এক বুক যন্ত্রনায় ...
ক্ষত বিক্ষত হই প্রতিনিয়ত ;
সুখে-অসুখে , দ্বন্দে-আনন্দে-
আছে ভয় হারাবার ..
আছে না পাওয়ার হাহাকার
মুক্ত বিহঙ্গ আমি, বন্দী তবু পিঞ্জরে
চাই মুক্তির স্বাদ . ভালবাসি পিঞ্জর-ও
দূর নীলাকাশ দেয় হাতছানি .......
লোভী মন - ছেঁড়ে না বাঁধন
নিঃসীম আকাশের প্রতি যতো-
অমোঘ - দুর্বার আকর্ষণ ..
তবু- পিঞ্জর-ও যে আমার অতি আপন !!
sp    

April 18, 2013


"অপ্রতিরোধ্য"
তুমি তো মানুষ !
তুমি সেই মানুষ -
যেদিন প্রথম যাত্রা শুরু করে ছিলে 
একটি শুক্রানু রূপে এক্স কিংবা ওয়াই -
লক্ষ নিযুত শুক্রানু প্রতিদ্বন্দী নিয়ে - 
লক্ষ্য- একটি মাত্র ডিম্বানু যেখানে-
ঠাঁই পাবে শুধু একজন-ই  
বিজয় তোমারি হয়েছিলো -
লক্ষ নিযুত শুক্রাণুকে হারিয়ে
ছিনিয়ে এনেছিলে বিজয়ের মালা -
সেই থেকে তুমি ক্রমান্বয়ে আজকের মানুষ 
জন্মাবধি তুমি যোদ্ধা - লড়াকু তুমি 
সেকেলে-একেলে চিরকেলে বিজয়ী মানুষ !! 
তুমি হারতে পারো না -কিছুতেই না 
 sp 

চাওয়ার আগে দিতে শেখো - চাইতে হবে না -
এমনি-ই পাবে  ।।
বলুন তো দেখি !!
হরির উপর হরি 
হরি শোভা পায় -
হরিকে দেখিয়া হরি 
হরিতে লুকায় 
????????????
*******************
হেঃ-হেঃ-হেঃ পারলেন না তো ! আমি-ই বলে দিচ্ছি --
উত্তর ় ( হরি অর্থ পানি- হরি অর্থ পদ্ম ফুল - হরি অর্থ সাপ - হরি অর্থ বেঙ)
পদ্ম পুকুরে একটি বেঙ খেলছিলো . এমন সময় -
একটি সাপ সেখানে এলে বেঙ পানিতে লুকিয়ে পড়লো .

হরির (পানির ) উপর হরি (পদ্মফুল)
হরি (পদ্মফুল) শোভা পায় 
হরিকে (সাপ-কে ) দেখিয়া হরি (বেঙ)
হরিতে (পানিতে) লুকায়   

ঐ আমাদের বাংলাদেশ -
ঐ আমাদের ঘর 

April 16, 2013

প্রতিটি মানুষ জীবনে কত কিছুই চায় -
সব কি পায় ? পায় না -
তবু মনে হয় - যত টুকু পায় -
তা যেন কখনো হারায় না  
इश्वोर बिना सुख कंही ना कंही
माता-पिता बिना येह तो दूर ही राही
চলমান সমাজ ব্যবস্থায় -
জনতা সব কলুর বলদ 
চোখে ঠুলি পরে 
নেতারা সব যেমন ঘোরায় 
ঘুরছে তেমন করে 
অন্ধকারে আলোর খোঁজে 
হয়ে দিশে হারা 
দিগ-বিদিক জ্ঞান শুন্য হয়ে 
বৃথাই খুঁজে সারা 
ধরম করম সব-ই যেন 
উল্টো রথে চলে 
কারে রাখি কারে ছাড়ি 
দেয় না তো কেউ বলে
sp    
ও- দাদাভাই  
সাত সমুদ্দুর তেরো নদী 
পেরিয়ে অবশেষে 
কষ্ট করে ও দাদাভাই 
এলাম তোমার দেশে 
এসে দেখি-ও-মা একি !
নেইকো তুমি বাড়ি 
উধাও তুমি হারিয়ে গেছো 
আপন ভুবন ছাড়ি 
যেথায় থাক যত দুরে 
ভালো থেকো ভাই 
বোনটি তোমার করছি দোওয়া 
আর কিছু না চাই  
sp 

খোঁড়ারে কভু বলোনা খোঁড়া 
কানারে বলোনা কানা 
কষ্টেরে তেমন বলোনা কষ্ট 
শাস্ত্রে আছে যে মানা 
নেই মাছে ভাতে ?
কি হয়েছে তাতে ?
  
 
 

April 13, 2013

মানুষের জীবন এমন কেন ? কেন অকারণেই -
দুঃখ নেমে আসে ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়ের মত !
সব কিছু এক নিমেষেই তছনছ করে দেয় ?

মনের অলি-গলি আঁধারে ঢাকা ছিলো
চুপি-চুপি কে এসে প্রদীপ জ্বালিয়ে দিলো
হৃদয়ের আঙ্গিনা জুড়ে
জোছনা হয়ে সে ঝরে
সঙ্গোপনে কোথা যেন হারিয়ে গেলো
মনের গোপন ঘরে
এসেছিল চুপিসারে
জাগিয়ে আমায় কেন পালিয়ে  গেলো 
    ০-ও-ও-ও
চোখের জলে ধুসর পৃথিবী -
বুক ফাটা বোবা কান্না -
নিয়ত অন্তর দহন
হৃদয়ে রক্ত ক্ষরণ
বিবশ দেহ -মন
ক্লান্ত চলার বাহন
শুন্য-শুন্য-শুন্য
শুন্যতা চারিদিক !!


আমি-১৪১৯---আজি এই বিদায় ক্ষণে
কত কথা পড়ছে মনে
সুখে হাঁসি - কান্না দুঃখে
সব-ই গাঁথা আছে বুকে
হাঁসি টুকু থাক তোমাদের
কান্না আমি নিয়ে গেলাম ।।

ক্ষনিক পরে আসবে দোরে
বরণ করো- সে অতিথিরে 
রেখো তারে যতন করে
তোমাদেরই  মনের ঘরে
দুঃখ-সুখের ফুলে গাঁথা -
মালা খানি রেখে দিলাম ।।
রেখো তারে যতন করে
তোমাদেরই  হৃদয় ভরে
আমার যদি ভুল কোনো হয়  ক্ষমা করো তোমরা আমায় 
তোমাদের হৃদয় কোনে
ঠাঁই দিও গো সযতনে
অশ্রু সজল দুই নয়নে
আজকে আমি বিদায় নিলাম ।।
sp 

আমি নববর্ষ - ১৪২০
খোলো দ্বার খোলো খোলো
অভিমান ভোলো ভোলো
আমারে ঘরে তোলো
রেখোনা দাঁড়ায়ে আমায়


April 12, 2013

মন ভালো নেই 
আজকে আমার এক টুকুও মন ভালো নেই
মন ভালো নেই
চোখে জলের ঢেউ
দেখে না তো কেউ
হৃদয় কোনে বৈশাখী ঝড়
ভেঙ্গে নিলো বুকের পাঁজর
বুঝিনি তো কেমন করে একটি নিমেষেই 
আজকে আমার এক টুকুও মন ভালো নেই
মন ভালো নেই
 sp


April 11, 2013

উফ ! অসহ্য !!!! 
এতো বিশৃঙ্খলা -মেনে নেয়া যায়না

দুই বুড়ি হুড়ো হুড়ি
শুধু কাঁদা ছুড়া ছুড়ি
মাঝে পাগু - ছাগু মিলে
আম ছালা সব-ই নিলে
নেতা-খেতার ফাঁদে পড়ে
আম জনতা-ই কেবল মরে
রাম ছাগলে রাজ্য চালায় বুদ্ধির ধন শিয়ালে খায়
এমনি করে আর কত কাল
চলবে দেশে সুখের আকাল !!
sp

 না বুঝেও বোঝার ভান করার চেয়ে -
-নিজের অজ্ঞতা প্রকাশ করা ভালো
                                     -বেকন

কি দিলে আমায় ?
পিপাসার্ত ছিলাম -- দাওনি এক ফোঁটা জল
ক্ষুধার্ত ছিলাম --দাওনি ভাত এক কোল
পীড়িত ছিলাম --রাখোনি কপালে হাত
 নির্ঘুম ছিলাম -- দাওনি মধুমাখা রাত
 আঁধারে ছিলাম--দাওনি একটু আলো
কি সুখে বাসবো তোমায় ভালো ?

চন্দ্র-সূর্য্য নইকো আমি ছিলাম অতি নগন্য
কাঙ্গাল ছিলাম একটুখানি ভালবাসার জন্য 
হৃদয় জুড়ে ছিল কত বেদনার-ই  ঢেউ
কোনদিনও উঁকি মেরে দেখেনি তো কেউ 


April 7, 2013

      ! ! ! ! ! -----
ছাগু - পাগু - কাগু - বগু 
সবাই মিলে আজ 
আম জনতার মাথায় তারা 
ফেলছে মরণ বাজ 
কেউ বা চেঁচায় ধর্ম নিয়ে 
কেউ বা রাজাকার 
আমজনতার 'আম' পাড়ে কে 
হচ্ছে সাজা কার ?
কেউ শোনে না কারো কথা 
চলছে আপন তালে 
এমন আজব কারখানা কেউ 
দেখেনি তিন কালে 
উদর পিন্ডি বুধোর ঘাড়ে 
নিত্য ছোলা - কলা 
দেখছি চোখে শুনছি কানে 
যায় না তো মুখ খোলা !
আজব দেশে গজব দেখে 
বে-জওব জনগণ 
রক্তে কেনা দেশ নিয়ে আজ 
এ কোন প্রহসন !!
আছি কোথায় - যাচ্ছি কোথা 
কোন সে অচিন পুরে 
কেউ জানে না তার  ঠিকানা 
আর কতটা দুরে !!
sp  


আমি ...পা-ছা-কা-গু   
* স্বীকারোক্তি *
একদিন টুপি পরেছিলাম 
একদিন গামছা 
সেই থেকে আমি পাগু 
হুজুরের চামচা 
একদিন কোট পরেছিলাম 
একদিন লুঙ্গি 
সেই থেকে আমি ছাগু 
নেতাদের সঙ্গী 
কাগু আমি বেজায় পাজি 
সত্যি কথা বলবো আজি  
পাগু ছাগু বন্ধু আমার 
সিঁড়ি ওরা-ই উর্ধ্বে ওঠার
হাজার দোষে আমি-ই দোষী 
হওয়া উচিত আমার ফাঁসি 
আমি অতি হারামজাদা 
মাফ করো না আমার সাজা !!
sp  
 

    
আমার চোখের জল জমলে চোখে 
শত হিমালয় হয়ে যাবে 
দুঃখের ঝড়ে যদি ঝরাও তাকে 
হাজারো সাগর বয়ে যাবে 

ও- চোখে চাইলে কেন হারিয়ে গেলাম 
ও- বুকে ভালবাসার পরশ পেলাম 
তুমি এত কাছে এসোনা 
আমায় এত ভালো বেসোনা 
ও- মনের ছোঁয়ায় সুখে মন হারালাম 
তুমি যেদিন চলে যাবে 
সেদিন আমার কী যে হবে 
ও- হাতের ইশারাতেই পথে এলাম 

  " জ্বজ-জনতা "   
দেশ হলো আজ উত্তাল 
আম-জনতা বেসামাল 
শাস্ত্র আজি বস্ত্র হলো 
রব উঠেছে গেল-গেল
চেঁচিয়ে ছাগু হলো নাস্তিক 
বলছে যত পাগু আস্তিক 
শাহবাগে নৃত্য -কলায় 
হাজার পদের কলা ছোলায় 
রাজাকারের ফাঁসি চাইয়া  
গলা ফাটায় কচি মাইয়া 
নেত্রী-নেতা আড়াল থেকে 
মুচকি হাঁসে দন্ত ঢেকে 
ধর্ম নামের পালক দিয়া 
সুরসুড়ি দেয় ...জ র  মিয়া 
নেতারা সব তলে-তলে 
হাত মিলিয়ে দলে-দলে 
দেশ টারে আজ রোস্ট বানিয়ে 
সাজিয়ে থালা গুন গুনিয়ে
ভুরি ভোজের পাঁয়তারাতে 
চুপিসারে এক পাড়াতে 
দিচ্ছে সিটিং 
করছে মিটিং 
আড়াল করে আসল খবর 
জনগনের খুঁড়ছে কবর 
পাবলিক সব ওঁচার দল 
নেতার কথায় বাজিয়ে ঢোল 
নাচ জুড়েছে তা-ধিন-তা 
ছোঃ-ছোঃ-ছোঃ সব গোল্লায় যা  
sp  
       

April 5, 2013

   ( ! ! ! )
আর পারি না কইতে
এমন জ্বালা সইতে
কথায় - কথায়  হরতাল
দেশ জুড়ে আজ গোলমাল
নেতা - খ্যেতার বোল চালে
আম জনতা মগ ডালে
নেতা -গোতা হাঁকায় গাড়ি  
আম জনতার শুন্য হাড়ি ।।
বুবু ভাবির চুলোচুলি
জনগনের বুকে গুলি
আম জনতার নাম ভাঙ্গাইয়া
নেতা - খ্যেতা সরকার
যা খুশি তাই করছে যেন
একলা তারাই হকদার !
কি বলি আর কি যে করি
বুঝি না - ধ্যুর -ছাই 
থাকতে নারি বাইরে ঘরে
কোথায় গিয়ে লুকাই !! 
sp

আমার এ  আঁধার জীবনে তুমি আর এসোনা
মিথ্যে ছলনা করে আর ভালো বেসোনা
আর ভালো বেসোনা --
আমার এ ব্যাথার আঁধার আমাকেই ঘিরে থাক
এই মন  নিরাশায় যায় যদি ভেঙ্গে যাক  
মিথ্যেই তারে তুমি সান্তনা দিওনা ।।
আঁধার এ জীবন যদি নাই হয় আলোময়
সব আশা ভেঙ্গে গিয়ে নিরাশাই সাথী হয়
তার পানে তুমি আর ফিরে দেখো না ।।




আনন্দে যে হাঁসায় -
কষ্ট-দুঃখে কাঁদায় -
সেই জাগিয়ে তোলে
শোয়ায় ঘুমের কোলে 

April 2, 2013



           "তাজা খবরররররর"
আজ তোমাদেরকে একটা  টাটকা তাজা গল্প --থুককু 
সত্য ঘটনা  শোনাব .........
একদিন  "তোমার আমার স্বপ্ন ভাবনা " নিয়ে - 
"আমরা ক'জন মিলে অনুসন্ধান -এ (অনুসন্ধানী ) বেরোলাম 
বেনজিন - মুর্শিদা হক মুন্নি আপা- জিয়া আরো অনেকে ,
গন্তব্য - লার্জেস্ট ফেসবুক .... যেতে - যেতে - যেতে 
"আমরা ক'জন" এর হাসান দেওয়ান করলো এক্সিডেন্ট  - 
এক্সিডেন্ট টা কেন হলো কি ভাবে হলো--- অনুসন্ধানে নামলো বেনজিন-
সংবাদ দেওয়া হলো নাজমুল হক হেলাল  ভাইকে -                          তিনি জানালেন নায়ক ইলিয়াস কাঞ্চনকে 
কাঞ্চন ভাই ---স্লোগান তুললেন  " নিরাপদ সড়ক চাই " তারপর ... 
যেতে - যেতে - যেতে "আওয়ার স্পিচ" দাঁড়িয়ে ছিল পথে -
আমাদের অপেক্ষায় ..বললো কোথায় যাও তোমরা ? আমাদের-ও সাথে নাও .
এর পর একে একে সঙ্গী হলো - "শেষ বিকেলের ঘাস ফড়িং বন্ধু " একরাশ গান-গল্প-কবিতার ঝুড়ি নিয়ে . 
পথের একধারে শুকনো মুখে দাঁড়িয়েছিল  " সার্চিং ফর মাই লাভ "-এর প্রত্যাশা নিয়ে আকরাম ফারুক ওরফে আকু বললো সঙ্গে যাব -
চল বলে সঙ্গে নিলাম -
গন্তব্য ? লার্জেস্ট ফেসবুক--
ওদিকে লার্জেস্ট ফেসবুক-এর অসীম চান্দা বাপ্পি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা 

করছেন আমাদের জন্য আর ঘর-বার ঘর-বার করছেন -
তারপর ? 
ঘর-বার করছেন 
তারপর ? 
উনি ওদিকে যখন অস্থির ঘর-বার করছেন আমরা তখন এদিকে------
কি ? 
আমরা তখন এদিকে--------
আরে এদিকে কি ? 
আমরা তখন এদিকে  "প্রজন্ম চত্বর মিশিগান " কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা --
পেজ ফিড -এ গিয়ে  ধুম ধাম কিছু লাইক পেজ দিয়ে গিফট টিফট ভরে 
নিউজ ফিড থেকে  টাটকা তাজা কিছু নিউজ কিছু ফটোস সহকারে মেসেজ বাক্স বোঝাই করে  ......... গুগল বাবুর পিঠে চড়িয়ে -----স্বপ্নের পুরি "এস পি " হয়ে 
সোজা মিশিগান .........
....................?
ওখানে হেলাল ভাই ........................ 
যাক , এদিকে অসীম চান্দা বাপ্পির কি হলো ?
তিনি তো অপেক্ষা করতে - করতে - করতে 
চলুন না সবাই মিলে  দেখে আসি ?

April 1, 2013

( অভিমানী মেয়ে )
যাবার যে সে চলে গেছে 
শুন্য করে মন 
ভাবনা কেন তার তরে আজ 
করছো অকারণ 
একদিন যে ছিলো তোমার 
দুঃখ সুখের সাথী 
আজকে তারে হারিয়ে কেন 
কাঁদছ দিবা রাতি 
যখন  তোমার পাশে ছিলো 
হয়ে আপন জন 
তখন তারে ভুলেই ছিলে 
বোঝনি তার মন 
আর তো ফিরে আসবেনা সে 
ধুলির ধরা মাঝে 
ছায়া হয়ে থাকবে না আর 
তোমার সকল কাজে 
সকল আশা ভালবাসা 
মায়ার বাঁধন ছিঁড়ে 
অন্যলোকে ঠাঁই নিয়েছে 
আসবেনা আর ফিরে 
রিক্ত বুকে সিক্ত চোখে 
শ্রাবণ ধারা নিয়ে 
চিরতরে হারিয়ে গেলো 
অভিমানী মেয়ে ....
sp 
 
কি ? বলো কি ভেবেছিলে ?
মরেই যাব -  -  - ছাড়া ?
কিংবা-হবো আমি দিশে হারা ?
তোমার সে আশার গুড়ে বালি দিয়ে 
অবাক করে তোমায় আজও -
বেঁচেই আছি ! 
আহা হা কি করবো বলো -
তুমি তো জানোই আমি এমনি ধারা 
কারো ধার ধারী নাতো আপনি ছাড়া 
সে তুমি যতই আমায় বিষ তুলে দাও-
সাত সমুদ্দুর জলের তলে যতই ডোবাও 
যমের মুখে ছাই দিয়ে বেশ ভালই আছি
ফেসবুকে সব বন্ধু আছে কাছা কাছি -
ফাঁস করে আজ দেবো তোমার ষড়যন্ত্র 
জারি জুরি ফাঁকি বাজি মন্ত্র-তন্ত্র -
হি হি হি ধরবো এবার সবাই মিলে ।।
sp