May 22, 2019

অন্ত্য  'অ'
সূত্র : পাঁচ

আন (আনো) - প্রত্যয়ান্ত শব্দের অন্তিম 'অ' সাধারণত
'ও' কারান্ত উচ্চারিত হয়। যেমন-

শব্দ----------------------------উচ্চারণ

করান------------------------করানো
বলান-------------------------বলানো
সরান-------------------------শরানো
ভরান------------------------ভরানো
লেখান-----------------------লেখানো
দেখান-----------------------দেখানো
তাড়ান----------------------তাড়ানো
সাঁতরান--------------------সাঁতরানো

তবে- দেখান (দেখান্), পাঠান (পাঠান্), চালান (চালান্)-
এ শব্দগুলো সর্বত্র  অনুজ্ঞায় হসন্ত উচ্চারণ হয়ে থাকে।

আগামীকাল আসছে- সূত্র ছয়। সে পর্যন্ত সকলেই ভাল থাকুন।

May 19, 2019

অন্ত্য - 'অ'
সূত্র : তিন

বাংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু দ্বিরুক্ত শব্দ
বিশেষণ রূপে ব্যবহৃত হলে প্রায়ই এর অন্তিম 'অ'-
'ও' কারান্ত উচ্চারিত হয়। যেমন -

দ্বিরুক্ত শব্দ-------'অ' লুপ্ত হয়ে------------- 'ও' এর মতো উচ্চারণ

কাঁদ - কাঁদ--------অ + অ > ও -------------কাঁদো - কাঁদো
কল - কল---------অ + অ > ও -------------কলো - কলো
পড় - পড়---------অ + অ > ও -------------পড়ো - পড়ো
বড় - বড়---------অ + অ > ও -------------বড়ো - বড়ো
ছল - ছল---------অ + অ > ও --------------ছলো - ছলো
ঝর - ঝর---------অ + অ > ও -------------ঝরো - ঝরো
সাজ - সাজ-------অ + অ > ও -------------শাজো - শাজো
বাধ - বাধ-------অ + অ > ও --------------বাধো - বাধো

ব্যতিক্রম : কর কর (কর্ কর্) , খড় খড় (খড়্ খড়্) ,
মড় মড় (মড়্ মড়্) , গর গর (গর্ গর্) , তর তর
(তর্ তর্) ইত্যাদি।

আজ এই পর্যন্তই বন্ধুরা-  আগামীকাল হাজির হবো
অন্ত্য - 'অ'-এর সূত্র চার নিয়ে- সে পর্যন্ত ভাল থাকুন।



অন্ত্য - 'অ'

সূত্র : এক
শব্দের শেষে 'অ' বাংলায় সংস্কৃত বা প্রাকৃতের মতো 
উচ্চারিত হয় না। এই 'অ' পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণে মিশে থাকে
বলে প্রায়ই হসন্তরূপে উচ্চারিত হয়। যেমন-

নাক------------ক হসন্ত---------------নাক্
দাঁত------------ত "-------------------দাঁত্
ঘাট-------------ট "-------------------ঘাট্
গাছ-------------ছ "-------------------গাছ্
ঘর--------------র "-------------------ঘর্
পুলিন-----------ন "--------------------পুলিন্
দিবস-----------স "--------------------দিবস্

সূত্র : দুই
বাংলা ভাষায় বিশেষণে অথবা বিশেষণ রূপে
ব্যবহৃত পদের অন্তিম 'অ' লুপ্ত না হয়ে 'ও' - এর
মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন-

ভাল------------------------------ভালো
খাট-------------------------------খাটো
কাল------------------------------কালো
ছোট------------------------------ছোট্ টো
যত-------------------------------যতো


অন্ত্য - 'অ'-এর সূত্র তিন নিয়ে আসবো আগামীকাল।


May 18, 2019

মধ্য 'অ'
সূত্র : তিন

বাংলায় কিছু সমাসবদ্ধ তৎসম (সংস্কৃত) পদ ব্যবহৃত হয়-
যেগুলো পৃথক উচ্চারণে  'হসন্ত' হলেও সমাসবদ্ধ অবস্হায়
'অ' রক্ষিত হয়ে  'ও'- এর মতো উচ্চারিত হয়। যেমন-

সমাসবদ্ধ পদ--------পৃথক স্বতন্ত্র অবস্হায়-----উচ্চারণ

পথচারী------------------পথ---------------------পথোচারী
বনবাসী-----------------বন্ / বোন্--------------বনোবাশি
রণতূর্য------------------রণ্ / রন্----------------রনোতুর্ জো
মেঘমল্লার--------------মেঘ---------------------মেঘোমল্ লার
লোককান্ত---------------লোক্-------------------লোকোকান্ তো
গীতগোবিন্দ------------গিত্--------------------গিতোগোবিন্ দো

ব্যতিক্রম :
রাজপুত্র  ('রাজপুত্ রো' - রাজোপুত্ রো নয়),
রাজনীতি  ('রাজ্ নিতি' - রাজোনিতি নয়),
লোকনাথ  ('লোক্ নাথ' - লোকোনাথ্ নয়)
কামধেনু  ('কাম্ ধেনু' - কামোধেনু নয়) ইত্যাদি।

আজ এ পর্যন্তই- আগামীকাল নিয়ে আসবো অন্ত্য - 'অ'
সবাই ভাল থাকুন। 




April 30, 2019

০৮/০৫/২০১৯
শতাব্দির পর শতাব্দি ধরে- মুঘল, আরব, ফার্সি, তুর্কি, মঙ্গোল, পূর্ব এশিয়া, ইউরোপ আর ব্রিটিশদের সঙ্গে যোগাযোগে থাকার কারণে বাংলা ভাষাটিতে বিদেশী ভাষাসমূহ থেকে অগণিত শব্দ গৃহীত হয়েছে । কিছু খুব সাধারণ ঋণশব্দ-গুলো আরবি, ফার্সি, তুর্কি, জাপানি, সংস্কৃত, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজি আর আদিবাসী ভাষাগুলো থেকে গ্রহণ করা-
নিচে ঋণশব্দ ও পুনঃঋণশব্দ-সমূহের উদাহরণ :
আরবি শব্দ
শব্দ....... আরবি-তে
আক্কেল.... ‘আকল্
আসল ..... أصل আসল্
এলাকা.... أﻻﻛﺔ ইলাকাহ্
ওজন...... وزن ওয়াযন্
 
ফার্সি শব্দ :
শব্দ.......... ফার্সি-তে
আন্দাজ-- اندازه আন্দাযাহ্
আয়না--- آینه আয়েনাহ্
খোদা---- خدا খুদা
 
তুর্কি শব্দ :
শব্দ........ তুর্কি-তে
কোরমা... korma
চকমক.. çakmak
দাদা .......dede
নানী ......nine
 
জাপানি শব্দ
শব্দ....... জাপানি-তে
বোকা.... ばか বাকা
হাশি .....箸 হাশি
চা .........茶 চা
 
দেশী শব্দ :
শব্দ..........অর্থ
খুকি.........মেয়ে
খোকা...... ছেলে
খোঁজ........সন্ধান
চাল..........চাউল
ঠ্যাং..........পা
 
 
সংস্কৃত শব্দ
শব্দ..........সংস্কৃত-তে
চাহিদা......चाहिदा চাহিদা
স্বাগতম্....स्वागतम् সুয়াগতম্
নির্বাণ.......निर्वाण নির্বাণ
যোগ.........योग ইয়োগ
যৌন.........यौन ইয়ৌন
আর্য..........आर्य আর‌্যা
আসন.......आसन আসন
 
 
ওলন্দাজ শব্দ
শব্দ.......ওলন্দাজ-তে
ইস্কাবন......
ইশকাপন..schoppen
ইস্ক্রুপ.........schroef
টেক্কা..........teca
তুরুপ.........troef
রুইতন.......ruiten
হরতন........harten
 
পর্তুগিজ শব্দ
শব্দ..........পর্তুগিজ-তে
আলমারি...armário
ইস্ত্রি...........
ইস্তিরি.......estirar
ইস্পাত.....espada
কামিজ.....camisa
গামলা......gamela
 
 
ফরাসি শব্দ
শব্দ..........ফরাসি-তে
আঁশ.........asch
ওলন্দাজ...hollandaise
কার্তুজ.....cartouche
রেস্তোরাঁ....restaurant
শেমিজ.....chemise
পাতি........petit
 
 
ইংরেজি শব্দ
শব্দ........ইংরেজি-তে
অফিস.....office
জেল.........jail
ডাক্তার......
ডক্টর.........doctor
পুলিশ.......police
ব্যাংক.......bank
ভোট.........vote
চেয়ার.......chair
টেবিল.......table
বাক্স..........box
লণ্ঠন.........lantern

সূত্র : উইকিপিডিয়া , মুক্ত বিশ্বকোষ।
 
 
০৭/০৫/২০১৯
( বাংলা ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে কিছু তথ্য- যারা সাহিত্য চর্চা করো-
 -হয়তো তোমাদের সামান্য হলেও কাজে আসবে )
বাংলা শব্দভাণ্ডার :
-----------------------------------------------------------------------------------------------
বাংলা শব্দভাণ্ডার হল বাংলা ভাষার শব্দভাণ্ডার যার মূল এবং আদি উৎস পালি এবং প্রাকৃত ভাষা দ্বারা। বাংলা ভাষাতে পরের কালে ফার্সি, আরবি, সংস্কৃত এবং বিভিন্ন ভাষা থেকে ঋণশব্দ এবং পুনঃঋণশব্দ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ভাষার সংস্পর্শে শতাব্দীর পর শতাব্দী ধরে তাই বাংলার শব্দভাণ্ডার বর্তমানে অসংখ্য শব্দসমৃদ্ধ ও বিচিত্র।

উৎপত্তির ধরন ও শ্রেণীবিভাগ
আধুনিক সাহিত্যিক বাংলা শব্দের সূত্র
তদ্ভব (সংস্কৃত পুনঃঋণশব্দ)
তৎসম (সংস্কৃত ঋণশব্দ)
দেশী (আদিবাসী ঋণ) এবং বিদেশী (বিদেশী ঋণ)

১.উৎপত্তির ধরণ ও শ্রেণীবিভাগ :

একটি সাধারণ বাংলা অভিধানে প্রায় ৭৫,০০০ পৃথক শব্দ তালিকাভুক্ত করা থাকে, যাতেঃ

৫০,০০০ (৬৭%) শব্দসমূহ "তৎসম" (সংস্কৃত ভাষা থেকে সরাসরি গৃহীত পুনঃঋণশব্দ);
২১,১০০ (২৮%) শব্দসমূহ "তদ্ভব" (বাংলা ভাষার শব্দসমূহ যার উৎস পালি এবং প্রাকৃত ভাষা দ্বারা হয়েছে);

আর বাকি শব্দসমূহ "দেশী" (আদিবাসী ঋণ) ও "বিদেশী" (বিদেশী ঋণ) মনে করা হয়।
তবে এইগুলো শব্দ থেকে বিশাল খণ্ডের শব্দসমূহ আসলে প্রাচীন বা অত্যন্ত প্রযুক্তিগত হবার কারণে তাদের প্রকৃত ব্যবহার কমে গেছে। তাই আধুনিক বাংলা সাহিত্যিক কাজে ব্যবহৃত উৎপাদনশীল শব্দভাণ্ডারে আসলে ৬৭% হল "তদ্ভব" শব্দ, ২৫% হল "তৎসম" শব্দ, আর বাকি "দেশী" ও "বিদেশী" হল ৮% ব্যবহৃত।
-চলবে........

April 23, 2019

সংবাদ উপস্থাপক/রিপোর্টার/আর.জে./
আবৃত্তিকার-অভিনয় শিল্পী হতে চান ?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সেলিব্রেটি হওয়ার স্বপ্ন এবার হবে সত্যি!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
জনপ্রিয় উপস্থাপক/আবৃত্তিকার/প্রশিক্ষক দ্বারা পরিচালিত-
১২টি ক্লাস আপনার জীবন বদলে দেবে।
বিভিন্ন টিভি চ্যানেল/এফ এম রেডিওতে যোগদানের ক্ষেত্রে-
বিশেষ সহযোগিতার নিশ্চয়তা।
ক্লাস নেবেন যাঁরা ;
অভিনেতা 
---------------
১. আবুল হায়াৎ ২. মামুনুর রশিদ ৩. তৌকির আহমেদ 
৪. বিপাশা হায়াৎ ৫. শহীদুজ্জামান সেলিম ৬. প্রাণ রায় 
৭. রোজি সিদ্দিকী ৮. ফারুক আহমেদ।৯. মামুন আজিজ 
১০. আহসানুল হক মিনু ১১.ফারজানা ছবি- আরও অনেকে।

আবৃত্তি :
১. শিমূল মোস্তফা ২. মীর বরকতউল্লাহ ৩.মাহিদুল ইসলাম 
৪. সাধনা আহমেদ ৫. রূপা চক্রবর্তী।

টিভি ব্যক্তিত্ব :
১. কাজী সাঈদ (বাংলা টিভি ) 
২. আঁখি ভদ্র (এ.টি. এন নিউজ)
৩. মহসিনা শাওন (এন টিভি )

ক্লাস : প্রতি শুক্রবার - সময় : সকাল ১০টা।
কোর্স ফি ? কোর্স শেষে।      
 authentic cms ltd. suit # ১১০৪ (১০th floor),
sultan ahmed plaza- ৩২ purana polton . dhaka ১০০০।   

March 15, 2019


আবদার
-------------------------------------
শব্দপোকারা দল বাঁধে-
কিলবিল করে-
মগজের সিথান- পৈথানে,
খেয়াল দেয়ালের খাঁজে ভাঁজে
চেতনার ঘুলঘুলি- চিলেকোঠায়
মনের ছাদে- কার্নিশে 
ভাবনায় আন্দাজে কল্পনায়
হৃদয়ের জানালা-দরজায় 
খিলে খাপে চৌকাঠে
সুখ আলস্যের খাটে 
বিছানা- বালিশে
ঘুমে জাগরণে-
ওরা আসে - 
শূরুতে- 
সন্তর্পণে আল্তো পায়ে 
ফিসফাস- গুন্ গুন্
ক্রমশ বাড়ে জোর-
করে চিৎকার- 
আমাদের একছত্রে বেঁধে দাও 
মনের মাধুরী মিশিয়ে- 
কথার মালায় সাজিয়ে দাও 
আমাদের নিয়ে রচনা করো-
ছড়া- গান- গল্প- কবিতা- প্রবন্ধ-
এমনকি ইতিহাসও তবে ........
গতানুগতিক নয় মোটেই। 
নতুন নিয়মে নতুন ধরণে- 
আমরাও হতে চাই আধুনিক 
তোমরা যাকে বলো ডিজিটাল। 
শব্দপোকাদের আবদার চিৎকারে-
আমি দিশেহারা- নাজেহাল। 
sp