September 15, 2014

 যাহ্.............!!
---------------------
সুলতানা পারভীন
-------------------------
কত সহজেই বলে দিলে....
"আমার প্রয়োজন ফুরিয়েছে
এবার তোমার মুক্তি"
বাহ্ !
চির বিদায়ের পথে এগিয়ে দিলে
বেশ অনেকটা-ই...বন্ধু'র বেশে
দেঁতো হাসির ফাঁকে অনায়াসে
লুকিয়ে অকৃতজ্ঞের কালো ছায়া....
অতঃপর............ ?
ফিরে গেলে চেনা পথে অচেনার আহ্বানে ।
আর আমি ?
নাহ্ ......
ভেবো না- তোমার শোকে কাতর চোখে
প্লাবন এনে ভেসেই গেছি....।।








?.....এবং কেন ?
--------------------
সুলতানা পারভীন
--------------------
আমি কি তোমায় ভালোবাসি ?
ঠিক জানিনা ।
আমি কি তোমায় ঘৃণা করি ?
হ্যাঁ এটা নিশ্চিত ।
ভাবছো... তবে তো সব চুকে'ই গেল !
প্রশ্নবিহীন সমাধান... সরল অতি.... ?
আমি ভাবছি... উঁহুঁ...মোটেই তা নয়...
ঘৃণা করি- এটা যেমন সত্য আর স্পষ্ট,
ভালোও বাসি মিথ্যে নয়- তবে অস্পষ্ট
তাই যদি না হবে-----
বলতে পারো নিয়তির কোন্ অমোঘ টানে-
ফিরে আসি কেন ছেড়ে আসা পথের পানে ?
জানি না কেন....
ঘৃণার অনির্বাণ শিখায় পোড়াই তোমায় যত
সেই সে অনলে আঁখিজল ঢেলে নেভাই তত !!



 চিরটা'কাল..........
অকাতরে আমি- এসেছি ফেলে চোখের জল
আর নয় অপচয়......
আজ এই ক্ষণে অঝোর নয়নে দিলাম অর্গল !!
sp