February 22, 2017

শোনো...............
আমায় ভেঙে-চুরে গুঁড়িয়ে-
ছাই করে আকাশে উড়িয়ে
না দিয়ে.........
কত বড় ভুল করেছ জানো ?
সেই আমি আজ দুর্দম-দুর্বার
গতিতে ফিরে এসেছি আবার
ব্যুমেরাং হয়ে......
এবার ভুলের মাশুল গোনো !!
sp





    

February 13, 2017

অথেন্টিক পরিবারে আমি/আমরা দীর্ঘদিন অনুপস্থিত, 
জানি না সকলেই আপনারা কে কেমন আছেন....
তবে- দূরে থাকলেও মন পড়ে থাকে এখানেই....
প্রবল ইচ্ছে থাকা সত্বেও সঠিক সময়ে কাঙ্খিত ঠিকানায়-
পৌঁছাতে না পারার যে কি যন্ত্রণা- তা আমি
মর্মে মর্মে উপলব্ধি করছি প্রতিটি মুহূর্তে।
যাক- খুব শীঘ্রই আমরা পূনরায় একত্রিত হব ইনশা-আল্লাহ... 
এই সুখানুভূতিটুকু যেন সমস্ত যন্ত্রণার মেঘ সরিয়ে....
বিমর্ষ মনের আকাশটাকে ঝলমলে উজ্জ্বল করে.....
নির্মল আনন্দে ভরিয়ে দেয় ।
মহান ভাষার মাসে... 

সকলকে জানাই নবফাল্গুনের রঙিন শুভেচ্ছা।
sp  

  
এক বসন্ত দিনে ....
-------------------
যাওনি কিছু বলে-
চ্ছিন্ন পাতার মত 
বহুদূর হতে দূরে
উড়ে উড়ে -ঘুরে
আছড়ে পড়েছি -
সতত !
গিয়েছ পায়ে দলে-
দক্ষিণা সমীরণে
দোলানো শুভক্ষণে
পুষ্পিত মনোবনে-
বাসনা শত !
ভেসেছি আঁখি জলে-
করিয়া আপনে পর
বেঁধেছি আঁধারে ঘর
দিয়েছি হৃদয়ে দোর
বুকে নিয়ে ক্ষত !
sp


বন্ধুরা ....১লা ফাল্গুনের শুভেচ্ছা
"রবীন্দ্র সঙ্গীত "
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
যাবো না...
যাবো না গো যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়....
এই নিরালায় রবো আপন মনে
যাবো না এই মাতাল সমীরণে
আজ জোছনারাতে সবাই গেছে বনে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে
যদি আমায়.....
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে.


February 10, 2017

জানি না কি বেদনায়-
হৃদয় নদীর বাঁধ ভেঙে আজ
জলোচ্ছাসের ধারায়-
মনের ঘরের ভিটে-মাটি
ঠাঁই ঠিকানা হারায়!!
sp

শোনো............
তোমার কোনো কার্যকলাপ
শত বস্তাপঁচা আলাপ-প্রলাপ 
ইদানিং.............
আর অবাক করে না আমায় -
বুঝেছো ?  
অতএব...........
গো- টু দ্যা......চিড়িয়াখানা।
sp

তোমার শুভংকরী চাল
আমার অনেকটা কাল