বন্ধু রে তুই তোর মতো থাক..
আমার মতো আমি
নাহয় আমি হলাম মুল্যহীনা
তুই অনেক বেশি দামী !
sp
"ইচ্ছে"
আমি কোনো দলের নই
ভাজা কিংবা ঝোলের নই
ডগা কিংবা তলের নই
ডাঙা কিংবা জলের নই
আগে কিংবা পিছের নই
উপর কিংবা নিচের নই
আঁধার কিংবা আলো নই
মন্দ কিংবা ভালো-নই
অনেক কিছুই নই তো আমি
আছে 'ইচ্ছে' মনে একটা দামী
শুধু আগা-গোড়াই যেন আমি....
একটা ভালো "মানুষ" হই ||
sp

!
ওরে আমাদের দুই রানী
যেন ইবলিশের-ই নানী !!
ওরা বদ্ধ বেহেড মাতাল
ওরা বড্ড বেশি বাঁচাল
মনে মমতার-ই আকাল
ওদের কথায় বড় ঝাল
সদাই চালে চতুর চাল
পাতে ছলনার-ই জাল !!
ওরা যুক্তি করে চলে
নিতুই মিথ্যে কথা বলে
ওরা লোক দেখানো জ্বলে
ওরা হাত মেলানো তলে
ওদের মুখে-ই ভালোবাসা
ওরা পুরায় নিজের আশা
ওরা স্বার্থপরের দল
ওরা সদাই করে ছল
আ-হা..আমাদের দুই রানী
ওদের জ্বালায় আম জনতার
চোক্ষে ঝরে পানি !!
! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
ওরে- ওদের নেই কো গুনের শেষ
তোরা দেখ্ না চেয়ে গড়ছে কেমন..
রক্তে রঙিন লাসের বাংলা দেশ !!
sp
দে- রুখে দে.....
পালিয়ে সব যাবি কোথায় ?
পিঠ ঠেকেছে দেয়ালে
রাম রাজ্যে রাবণের দল
চলছে আপন খেয়ালে
হাতের-গাঁটের সব হারালি
আঁধার পথে পা বাড়ালি
আর কত কাল এমনি করে
পালিয়ে ফিরে বাঁচবি ওরে !
পশু-ও এতো নয়কো অধম
ধিক্ তোদের এই মানব জনম
ভাসিস্ না আর চোখের জলে
গর্জে ওঠ্- সব সদল বলে
অংক টা খুব সরল অতি
এ ছাড়া আর নেই তো গতি
বাঁচার মতো বাঁচতে হলে..
দে রুখে আজ রাবণ দলে ||
sp
জনগন ........
হেই জনগন
আর কত দিন মদের নেশায় মত্ত
মাতাল থাকবি এমন ?
বল্...................
কিসের টানে কোন্ সে সুখে
হাঙ্গর গেলা নদীর বুকে
ডূব সাঁতারের খেলায় মগন !!
শেষে...............
যেমন পড়ে ফান্দে বগায়
দম ঠেকেছে নাকের ডগায়-
হাতড়ে চলিস্ সাধের মরণ..
এই কি তোদের বাঁচার ধরণ !!
sp
"চ্ছঃ"
আম'রা আম নাকি আমড়া..!!
ঐ বুবু'রা তুলে নেয় চামড়া
আমরা তো ছোঁচা-ওঁচা পাবলিক
আগা-পাশ-তলা দেখ সব-ই লিক্
আমরা-ই গাধা ভেড়া জনগন
মুলো শুঁকে খুশি রই সারাক্ষণ
রানী'রা তো দুধে ধোয়া তুলশী
নমঃ নমঃ করে ছেঁদা মুন্শি !
ফুলে-ফলে পুজনীয় রানী দল
বলি হয়ে মরে বাঁচি হরি বল !!
sp
ওরে-
বিষাক্ত নাগিনী ওরে- তোরা এবার থাম...
কত আর রক্ত খাবি-ঝরাবি গায়ের ঘাম
জনতার অবয়বে সেঁটে দিলি পঁচা 'আম'!!
দু'জনেই-
ফরমালিন তোরা ওরে-বিষের আগার..
চলিস্ ছোবল মেরে সুখে- বার বার
তোদের জ্বালায় কারো নেই নিস্তার !!
দাঁড়া-
করে দেবো দু'জনের-ই আজ বিধি বাম ,
ভুলে যাবি চৌদ্দ গুষ্ঠি পিতা-পতির নাম ,
অনেক হয়েছে- ছাড়া পাবি না তো আর...
বিষ দাঁত ভেংগে জ্বালা জুড়াবো এবার....||
sp
শুনো সবায়......
হামার বাড়ি হইল্ উত্তরবংগত বাহে...
হামরা হইনো আসল মাছে-ভাতে বাংগালি
হামার যে জমি গুলা আছে ....
ওইলাত সোনা ফলে
হামার বাগানের গাছ গুলাৎ ...
ঝুম-ঝুম করি ফল ধরে
হামার ওইঠেকার আম-লিচু খাইলে
জিব্বনেও ভুলিবা পারিবানাহায়ন
হামার এইঠেকার চাউলের কাথা আর কি কহিম..
সবায় জানে...
হামার নদীর ভাংগন নাই-
বন্যা-খরা সেইর কম একটা হয়না..
আরও মেলায় পেলাছ পয়েন্ট আছে...
কিন্তু....তামান পেলাছ গুলা আইজ ...
মাইনাছ হই গেইছে বাহে...
তামান থাকিয়াও আইজ হামার কিছু নাই
মানে এইর কম হইছে ঘটনা খান..
"মোর-এ বেটির বিয়া-মুহেঁ না পাঁও গুয়া-"
বুঝেন নাই ??????????!!!!!!!!
থাউক আইজ আর কহিবা পারিম না -
আইজ মুঁই বকিতে-বকিতে হাঁফসি গেইছুঁ
কেংকরি কি হইল , আর এক দিন কহিম-
আইজ মুই গেনু তাহিলে..থাকো সোবায় ..
sp
"শুধু তোমাকেই ভালোবাসি"
কি এমন খতি ?
নাহয় আজ মনের ভুলেই
কিঞ্চিত বাড়ালে দু'হাত |
কতদিন ! কতদিন হলো -
ছুঁয়েও দেখনি আমায় ,
তুমি-ই বলো -
এ-ভাবে কি বেঁচে থাকা যায় ?
আজকাল ভাবলেশহীন-
দু'চোখে তোমার ভালো লাগা
কিংবা ভালোবাসা....
ঢেউ খেলে না মৃদুমন্দ |
উদার ললাটে বলিরেখা যেন
সযতনে এঁকেছে জীবনের -
মানচিত্র |
দাড়ি-গোঁফের অনায়াস -
বেড়ে ওঠা..ঢেকেছে বাঁকা ঠোঁটের
সু'চিকন হাঁসি অবলীলায় |
বট'ঝুরিদের সাথে পাল্লা দিয়ে
নেমেছে রূক্ষ অলক কাঁধ ছাড়িয়ে ,
অবয়বের সাথে মিল রাখতেই কি-
তোমার এই আপাদ মস্তক নির্লিপ্ততা ?
তবু হে, বৃক্ষ মানব- তোমাকেই....
শুধু তোমাকেই ভালোবাসি আমি |
sp
মেনু.................
সকালে খেয়েছি ভরপেট গান
দুপুরে ভুরিভোজ গল্প
বিকেলের নাস্তাটা সেরেছি ছড়ায়
রাতে খাবো কবিতা অল্প
এই খেয়ে বেশ আছি নেই মোটে মন্দ
খেতে পারো যদি কারো থাকে মনে সন্দ ||
sp
"অদ্ভুতুড়ে"
"ঘোড়ার ডিমে" 'তা' দিয়েছে "বকচ্ছপের" মাসি
তাইনা দেখে "রামগড়ুরের" ছানার ঠোঁটেও হাঁসি,
"হাঁসজারু" সব পেঁকপেকিয়ে চলছে দলে দলে ,
অনেক দিনের ইচে্ছ নাকি কাটবে সাঁতার জলে ,
"টেঁশগরুটা" সাজবে রাখাল এই করেছে পণ ,
বাজিয়ে বাঁশি রাজকন্যার জয় করবে মন ,
কান্ড দেখে "সত্যি"গুলো পালায় অচিন পুরে ,
"মিথ্যে"রা সব জোট বেঁধেছে যাচে্ছ মাথা ঘুরে ||
sp
এই হৃদয়- এখন অহর্নিশী নিত্য শোকে
অচেনা পথে তারেই খোঁজে সিক্ত চোখে
sp
" সাদা পাতার ইতিবৃত্ত "
এক গুচ্ছ সাদা পাতা সামনে রেখে
কলমটা হাতে নিয়ে ভাবছি ......
ভাবছি কিছু লিখবো ,
কিনতু কি লিখবো ?
গল্প-কবিতা-গান ?
গল্প - কাদের/কার ?
ফেলানি নাকি মালালার ?
কবিতা ? বিষয় ...?
মুক্তি যুদ্ধের ? ভাষা আন্দোলন ?
গান ? কিসের ?
দেশের/প্রেমের ?
নাহ- কিচ্ছু হবেনা আমাকে দিয়ে
সাদা পাতায় আঁকিবুকি
কেটে চলি রাতভর ...
মসৃন ঝকঝকে সাদা পাতা
আমার খামখেয়ালীপনার
দুর্বল শিকার-আহা !
কলম উগরে চলে বিষাক্ত
নোংরা কালো তরল বিষ
নিস্পাপ সাদা পাতার বুকে ,
নিরোপরাধ সাদা পাতা কলঙ্কিত-
কালিমালিপ্ত হয় ,
কলমের নির্দয় আঁচড়ে ?
নির্বাক সাদা পাতা !
স্বৈরাচারী কলম
নিপীড়ক কলম - ১ম পক্ষ
নিপীড়িত সাদা পাতা - ২য় পক্ষ
নিরব লেখক/পাঠক - ৩য় পক্ষ
= সংখ্যাগুরু ৩য় পক্ষ !!
নীতিহীন রাজনীতি/পরাধীন জননীতির-
ধারক/বাহক - ১ম পক্ষ
ধর্ষিত স্বাধীনতা- লাঞ্ছিত মানবতা - ২য় পক্ষ
নিরব দর্শক (আমরা/তোমরা/তাহারা)- ৩য় পক্ষ
২য় +৩য় = সংখ্যাগুরু !!
ছোঃ - - - -
sp
"জানতে ইচ্ছে করে"
আজো কি ভালোবাসো বন্ধু
আজো কি সুখে হাসো বন্ধু
এখনো কি প্রাণ খুলে
গাও গান ব্যাথা ভুলে
আজো কি খুশিতে নাচো বন্ধু
এখনো কি নিশিরাতে
হেঁটে চলো ফুটপাথে
সুখের জোয়ারে ভাসো বন্ধু
sp
তুমি-
এখন স্নিগ্ধ সকাল বেলা
শিশির চাদরে মোড়ানো পৃথিবী
একটু পরেই মুখরিত হবে চারিদিক
ব্যস্ততা আর কোলাহলে ,
তবু কেন বন্দী আমি স্মৃতির খাঁচায় !
কেন হৃদয় ভাঙ্গে বারে বার ,
কেন সেদিনের সুখানুভুতি এখনো কাঁদায় !
আমি বুঝি না এরকম হয় কিনা সবার
আমি-
এরকম হয় "অনেকের"-
এই স্নিগ্ধ সকাল বেলার যে রূপ তুমি দেখেছ
বেরিয়ে এসো তার হাতছানিতে-
ভেঙ্গে পুরনো স্মৃতির বন্দী খাঁচা
হৃদয়- সে কি কাঁচ-পাথর ?
যা ভাঙ্গবে সহজেই ?
সেদিনের সুখ টুকু সুখ নয় শুধু
সে তো পরশ মনি- ছোঁয়াও লক্ষ প্রাণে
" কান্না " সে তো অত্যাচারীর ,
সে টুকুও রেখো যত্ন করে
-তুমি বন্দী হবে কেন ?
সুনীল আকাশ-উত্তাল সমুদ্র আর
ঝড়ো হাওয়াকে ধরে রাখতে
পেরেছে কে কবে !
তুমি তো তা-ই
অনেকের হলে হবে- তোমার নয়
sp
(আহ্ কি আহ্লাদ !)
আম লীগের কাঁচা পাকা আম
খেয়েছে শেয়ালে
অগা মখা চোরা মালে'র পীঠ
ঠেকেছে দেয়ালে
তাইনা দেখে বে-জি-র ঠোঁটে
মুচকি হাঁসির গোলাপ ফোঁটে
আম গাছটা উপড়ে নেবে সাধ
জেগেছে খেয়ালে !!
sp
"আর কত !"
জীবন জুড়ে আষাড় শ্রাবন
জল ছুঁয়েছে মন
হৃদয় কোণে অথৈ আঁধার
থমকে গেছে ক্ষণ !
রিক্ত বুকে ঠাঁই নিয়েছে
কষ্ট কাঁটার মালা
সিক্ত চোখে তপ্ত অনল
বিষম ব্যথার জ্বালা !
sp
আসোনি কাছে বাসোনি ভালো
রেখেছিলে দুরে আমাকে
বলোনি তো ভালো বাসো
ডাকোনি তো কাছে আসো
দিয়েছিলে শুন্যতা টাকে
দাওনি তুমি বরণ মালা
দিয়েছ আমায় শুধুই জ্বালা
কাঁদিয়েছ এই মনটাকে
দিয়েছ কেবল বেদনা শত
ঝরিয়েছ জল চোখে অবিরত
স্মৃতী তবু কেন ঘিরে থাকে
sp
"শুধু দুজনে"
যে কথা এ মুখে বলতে পারিনি তারে
সে কথা লিখেছি গানের অলংকারে
মনের গহনে-সে ছিল যতনে
নিরবে গোপনে-ঘুমেতে স্বপনে
চকিত চরণে-আনত নয়নে
চলেছি দুজনে- সুদূর বিজনে
মধুর হাঁসিতে- সুরের বাঁশিতে
গানের ছন্দে - প্রানের আনন্দে
আকুল আশাতে- ব্যাকুল পিয়াসে
কত যে গিয়েছি প্রণয়ো অভিসারে
sp
জল চেয়েছি তোমার কাছে তৃষ্ণার্ত ঠোঁটে
দিলে- তবে নোনতা জল আমার দুটি চোখে
sp
"রিক্তের বেদন"
রিক্ত বুকে সিক্ত চোখে
দুঃখ দহন জ্বালা
শুন্য মনে দৈন্য প্রানে
সুখের ঘরে তালা
ক্লান্ত চরণ অন্ত পীড়ন
আঁধার পথে চলা
নিত্য মরণ হৃদয় হরণ
কন্ঠে কাঁটার মালা
sp
তুমি গুটি গুটি পায় আঁধারের ছায়
এসেছিলে চুপি চুপি বাতাসের নায়
আমি দাঁড়িয়ে ছিলাম
হাত বাড়িয়ে ছিলাম
আঁচলে প্রদীপ ঢেকে যদি নিভে যায়
তুমি দেখোনি আঁধারে
পা রাখোনিকো দ্বারে
ফিরে গিয়েছিলে কোন দূর অজানায়
আজো ভুলিনি তোমায়
স্মৃতী কেন যে কাঁদায়
আঁধারে হারানো মন খুঁজে ফেরে হায়
বুকে বেদনা ঢাকি
দীপ জ্বালিয়ে রাখি
যদি ফিরে আসো ভুলে সেই সে আশায়
sp
(!!!!!!)
হৃদয় নদীর বাঁধ ভেঙ্গেছে
উছলে পড়া জল
নয়ন পারে জল থৈ থৈ
নামছে শ্রাবন ঢল
অন্য পারে খাঁ খাঁ করে
নিঃস্ব মরু মন
জলের ছায়া মিছে মায়া
মরিচিকার ধন
sp
"শর্ত"
ভাবছো বুঝি পারবে তুমি
ভাঙ্গতে আমার মন ?
চোখের জলে ভাসিয়ে দেবে
হৃদয় সিংহাসন ?
আ-হা-হা এতোই সোজা ?
এতোই সহজ আমায় বোঝা ?
মন কি আমার কাঁচ বা পাথর ?
চোখ দুটো কি শ্রাবন ভাদর ?
অনাদরে ভাঙ্গবে এ মন ?
নয়ন জুড়ে আনবে কাঁদন ?
চেষ্টা করেই দেখো তবে (কথা দিলাম)
যদি পারো , আমার হবে
sp
"ছল"
ও বাঁকা চাঁদ , পেতেছো ফাঁদ
মনের উঠোন জুড়ে
উদাসী মন , হয় উচাটন
অষ্ট প্রহর ঝুরে
হৃদয় কোনে , সংগোপনে
লুকোচুরি খেলা
জোছনা জলে , স্নানের ছলে
কষ্ট ধুয়ে ফেলা
sp
"অলিক" .....!!
পদ্ম ফোটা চোখের ঝিলে
স্বপ্ন দেখা আকাশ নীলে
নিত্য ওড়া-নিত্য ঘোরা
বিজলী সমেত বৃষ্টি ঝরা
কষ্ট- সুখের ভাঙ্গা গড়া
তুমি আমি দুজন মিলে
sp
"হর হামেশা"
চায়ের কাপে অল্প-অল্প আয়েসি দু'চুমুক
জোর গলাতে গল্প-স্বল্প উস্কানি উৎসুক
শেয়ালি আচরণ
বেড়ালি বিচরণ
ডান্ডা পেটায় কুৎসা রটায় হারামী হিংসুক
রাখ ঢাক-ঢাক
বৃথা হাক ডাক
চাপার খলসে আদতে অলস উল্লুক উজবুক..
sp
"!!!"
হৃদয় বীণার তার ছিড়েছে
হারিয়ে গেছে সুর
শুন্য বুকে ঠাঁই নিয়েছে
আঁধার সমুদ্দুর
দু'চোখে জল ঢেউ তুলেছে
অঝোর শ্রাবন ধারা
অকাল ঝড়ে মন ভেঙ্গেছে
হলাম সর্ব হারা
sp
এই মন কি যে চায়- তা জানে না এ মন
কোন সুদুরে হারায়- সে ভাবে সারাক্ষন
ঠোঁটে মিষ্টি হাঁসি
চোখে স্বপ্ন রাশি
কোন দূর অজানায়- চাহি বিলাপে মগন
এই .......................... মন
বুকে তপ্ত দহন
হৃদে রক্ত ক্ষরণ
কি যে সুর তুলে গায়- হিয়া হলো উচাটন
এই .......................... মন
sp
"অনাকাঙ্খীত"
ক'দিন হলো আমারে এক
দুষ্ট রোগে ধরেছে ,
জানি না কোন আঁধারে মন
মিষ্টি শোকে মরেছে ,
কে জানে আজ কার ইশারায়
পাষান হৃদয় গলেছে ,
কোন খানে যে কোন ঠিকানায়
আনমনা পথ চলেছে ,
চোখর তারায় রৌদ্র ছায়ায়
স্বপ্ন কাজল মেখেছে ,
মেঘ থম থম কষ্টে মায়ায়
রংধনু সুখ এঁকেছে ,
ধুত্তরি ছাই কি জ্বালাতন
ভাল্লাগে না মন উচাটন
আ-ঘাটা সুখ চাই না এমন
অনেক প্রিয় দুঃখ দহন
sp
স্মৃতিচারণ.........
মনে কি পড়ে ? কতোটা পথ হেঁটেছি এক সাথে ?
কত কথা কত হাঁসি, গান গেয়েছি নিশি রাতে ,
নিভৃতে যতনে কত আশা কত স্বপ্নের জাল বোনা ,
ছোট্ট সুখের নীড়ে কত মমতায় আঁকা আলপনা ,
হাতে হাত রেখে চোখে চোখে নিরব কথপোকথন ,
লুকোচুরি খেলা মান-অভিমানে নিয়ত কপট রদন
sp
কি দেবো তোমায় ?
ঃঃঃঃঃঃঃঃ
কি চাও বলো আমার কাছে ?
শুন্য আমার হাত ,
চাইলে তোমায় দিতে পারি
তন্দ্রাহারা রাত ,
দিতে পারি তোমায় আরো
তীব্র দহন জ্বালা ,
আমার আছে দুঃখ ভরা
কাঁটায় গাঁথা মালা ,
নিতে পারো চাইলে তুমি
কষ্ট শতদল ,
হৃদয় ভাঙ্গা ঢেউয়ের নাচন
দু'চোখ ভরা জল ,
আরতো কিছু নেই গো আমার
তোমায় দেবার মত ,
যা ছিলো সব হারিয়ে গেছে
স্বপ্ন আশা যত
sp
আমার শুধু ভুল , আমি ছিলাম সাদামাঠা..
তাই চেয়েছিলাম ফুল ,তুমি দিয়েছিলে কাঁটা
sp
"অঙ্গীকার"
বিশ্বাস করো- অগ্নি সাক্ষী, পোড়াবো তোমায়
নিশ্চিত থেকো- জলধি সাক্ষী, ডোবাবো তোমায়
জেনে রেখো- উঠোন সাক্ষী, নাচাবো তোমায়
মনে রেখো- দু'চোখ সাক্ষী, কাঁদাবো তোমায়
হ্যা এ ভাবেই...তিলে-তিলে বাঁচাবো তোমায়
sp
১ রাশ- ০তা নিA যাPতো Gবন
বেঁচে থাকা- নিA শত প্র৯-ও বেদন
৯ কোনো আশা
৯ ভালো বাসা
Jন নিত্য আঁধারে বাঁচা নিয়ত মরণ
SP
"ফিরবো না আর.........."
আজকে মনের ইচ্ছে গুলোর ডানায় দিলাম-
আগুন, স্বপ্ন গুলো অবহেলায় গুটিয়ে নিলাম
আর দেবো না সাড়া ভুলেও তোমার বাঁশির সুরে
চলেই যাবো তোমায় ছেড়ে অনেক..অনেক দূরে
চাইবো না আর পেছন ফিরে-কোনো আশার ছলে
যাব- ভালোবাসার ভুবন ছেড়ে ভেসে চোখের জলে
sp
কতটা ভালো বাসা দিলে/পেলে....
ঘর বাঁধা যায় ?
বলো কত টুক ঘৃনা দিয়ে/পেয়ে
ঘর ভাঙ্গা যায় ?
sp
অদ্ভুত প্রেম !!!!!!!
এলোমেলো অগোছালো রুক্ষ মনের মানুষ-
পথ আগলে দাঁড়িয়েছিলে হারিয়েছিলে হুঁস,
ঠাঁয় দাঁড়িয়ে হাত বাড়িয়ে কঠিন পাথর মুখে
কট মটিয়ে তাকিয়ে ছিলে আগুন জ্বেলে চোখে,
কিড় মিড়িয়ে দাঁতের পাটি বাঁকা ঠোঁটে হেঁসে
বলেছিলে.."চল.. হারিয়ে যাব অচিন দেশে"
ভালোবাসার গুষ্টি কিলাই, ভাঙ্গা চালের ঘরে
তোরে নিয়ে ঘর বাঁধবো রাখবো অনাদরে
থাকবে অভাব,মান-অভিমান নিত্য বোঝাপড়া
ঝগড়া ঝাটি ফাটা ফাটি সদাই ভাঙ্গা গড়া
চমকে গিয়ে থমকে ছিলাম তোমার আমন্ত্রনে
ক্ষণিক ভেবে-!মুচকি হেঁসে এলাম তোমার সনে
sp
"অন্বেষন"
ইচ্ছে বোঝাই ঝুড়ি টারে হারিয়ে ফেলেছি
বিষম ব্যাথার পাহাড় চুড়ায় প্রদীপ জ্বেলেছি
দূর গগনের তারায় তারায় খবর দিয়েছি
ঝড়ো হাওয়ার বিজলী কণা সংগে নিয়েছি
সাত সমুদ্দূর জলের ঢেউয়ে ভেসে চলেছি
অগ্নিগিরির নগ্ন শিখায় নিত্য জ্বলেছি
নিবীড় বনের তিমির ছায়ে শয্যা পেতেছি
অন্বেষনের চপল নেশায় আশায় মেতেছি
নেই কোথা নেই ইচ্ছে গুলো,আজকে বুঝেছি
মিথ্যে মায়া-মরিচিকা বৃথাই খুঁজেছি..
sp
"? ? ?"
তুমি এমন সৃষ্টি ছাড়া-বাঁধন হারা কেন হলে
কেড়ে নিলে সব কিছু আজ ইশারাতে কেমন ছলে
অচিন পথের অগম পারে
গন্ধ বিধুর অলংকারে
নিশীথিনী সযতনে শয্যা পাতি চোখের জলে
দূর আকাশে আলোক রেখা
দু'চোখ মেলে হয়না দেখা
অন্ধকারে বন্ধ খাঁচায় রাখো বেঁধে কি কৌশলে ?
sp
"বল ????????????"
কোন বাঁধনে আমারে তুই বাঁধবি, আমায় বল ?
কোন সাধনে পাষান বুকে তুলবি, শ্রাবন ঢল ?
কোন রঙ্গে আর রাঙ্গাবি তু্ই, ধুসর মরু মন ?
কোন আলোতে দূর করবি, আঁধার কালো ক্ষণ ?
কোন সুরেতে ছেঁড়া তারে বাঁধবি,নুতন গান ?
কোন যোয়ারে মরা গাঙ্গে আনবি, সুখের বান ?
sp
"স্বার্থপর"
কে বলেছে আসতে তোমায়-
আমার কাছে ফিরে ?
কে বলেছে বাসতে ভাল-
ভাসতে আঁখি নীরে ?
গিয়েছিলে যেদিন ছেড়ে
সুখের-ই সন্ধানে,
ভাসিয়েছিলে সেদিন আমায়
নিঠুর অপমানে ,
ভাবোনি তো আমার কথা
একটি বার-ও ভুলে,
দিয়েছিলে সকল বাঁধন
আপন হাতে খুলে,
ভেসেছিলাম মাঝ দরিয়ায়
পাইনি খুজে কুল
হারিয়ে তোমায় কেঁদেছিলাম
ভেঙ্গে ছিল ভুল
নষ্ট মনের মানুষ তুমি
কষ্ট আমায় দিয়ে
করেছিলে সুখের আশা
আমায় ছেড়ে গিয়ে
কি আশাতে আজকে আবার
ফিরে তুমি এলে ?
নাই হেথা ঠাই তোমার তরে
যাও...দূরে যাও চলে
sp
কে জানে আজ কোন সুদূরে তোমার বসবাস
দুই মেরূতে দু'জন আজি হলাম ইতিহাস....
দিনের মত দিন চলে যায় রাত-ও বসে নেই
অনড় শুধু তোমার স্মৃতি মনের গভীরেই.....
বন পোড়ালে সবাই দেখে যতই দূরে হোক
মনের আগুন কেউ দেখেনা জানে ভেজা চোখ ||
sp
"চ্চু-চ্চু-চ্চু"
আমাকে আর ভয় দেখিয়ে...
লাভ হবেনা কোনো,
জুজু বুড়ীর ছল চাতুরী
ফাঁস হবে আজ শোনো ।
যতই করো তাল বাহানা
মালিশ করো তেল,
সুযোগ পেলেই জানি তুমি
ভাঙ্গবে মাথায় বেল ।
আম জনতার 'আম' নিয়েছো
ছালা-ও শেষে নিলে,
আগা-গোড়া সব নিয়েছো
খেয়েছো সব গিলে ।
কি ভেবেছো? যা নিয়েছো
বোঝেনি তা কেউ ?
কু-কাজ তোমার কেমন তোলে
পাহাড় প্রমাণ ঢেউ ?
sp
রব উঠেছে সব গেলো- সব...
রইলো না আর কিছু
পিঠ দেখিয়ে পালায় বিবেক
চায় না ফিরে পিছু
রাম ছাগলের রাজ্যে যত
পাগল-ছাগল মিলে
ব্যস্ত হয়ে আস্ত এ দেশ
খাচ্ছে সদাই গিলে
রাজ্য নেতার হাতের পাঁচে
বন্দি স্বাধিনতা
কেউ দেখে না কেউ শোনে না
কেউ বোঝে না সেটা
এমনি করে নেশার ঘোরে
চলবে কত কাল
চোখ খোলো সব গর্জে ওঠো
চ্ছিন্ন করো জাল
বলছে না কেউ আসল কথা
খুলছে কেউ মুখ
শান্তি গুলো হচ্ছে পাচার
নির্বাসনে সুখ..!!
sp
"বোধোদয়"
দাঁড়িয়েছি যবে আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে
হায় কথা কত ব্যাথা শত পড়ে শুধু এই মনে
হলো না কিছুই করা-ছিল কত দায় ভার
ছিল কত লেনা-দেনা কত বোঝা বহিবার
হেসে খেলে-অবহেলে কাটিয়েছি যে সময়
কত ধন-শুভ ক্ষণ করে গেছি অপচয়
চেয়েছি যা-না পাওয়ায় করেছিনু হাহাকার
ভুলেছিনু,একদিন যা পেয়েছি নয় আমার
শুধু, হাত পেতে নিয়ে গেছি ভুলেছিনু লোভে
হায়- নিয়েছি যা একদিন ছেড়ে যেতে হবে
দু'দিনের এই দুনিয়ায় এসেছিনু মেহমান
ভুলে ভরা জীবনের হলো আজি অবসান।।
sp
"আবোল তাবোল"
সঙ্গি আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে
অশ্রু জলে অবগাহন কালবোশেখী ঝড়ে
নিত্য দেখা-দু'চোখ ঢাকা
পথের ধুলোয় স্বপ্ন আঁ কা
গহীন বনে মনের কোনে আলোর প্রদীপ ধরে
বন্ধু আমার নিঃসঙ্গতা আধার সমুদ্দুরে
নীল আকাশে ইচ্ছে কনা
রঙ ছড়িয়ে মেলছে ডানা
মেঘ বালিকার খুনসুটিতে বৃষ্টি হয়ে ঝরে
বন্ধু আমার নিঃসঙ্গতা আধার সমুদ্দুরে
sp
আমি আমাকেই বাধি কঠিন বাধনে
আমাতেই সাধি সুর অজানা সাধনে
আমি অন্তবিহীন পথে,চলি সঙ্গী বিহিন
নিরব-ও আধারে করি নিজেরে বিলীন
আমি ভাঙ্গি একা-
আমি গড়ি একা-
আমি আপোনারে রাখি আপনি যতনে
sp
"মিলিয়ে নিও"
দেখে শুনে যা বুঝি তাই-
বলি সোজা সাপ্টা
ভয় করি না চোখ রাঙ্গানি
আ-দেখা ঝড় ঝাপ্টা
চিল-শকুনের নজর সদাই
খোজে শশ্মান ঘাট টা
সুযোগ পেলেই খুবলে খাবে
শবদেহের ঐ ছাট টা
কে নামালো পিন্ডি উদোর
চাপালো কে পিঠে বুধোর
সব দেখেছি সব শুনেছি
কে মেরেছে গাটটা
মিলিয়ে নিও আমার কথা
নয়কো মোটেই ঠাটটা
sp
আমি সেই যে কবে ভুল করেছি- খুন করেছি আমার আমিকেই
সেই শব দেহটা নিয়ে আজো- চলছি একা নিজের কাধেতেই...
sp
"আমার কিছুই যায় আসে না"
তুমি তো ভেবেই নিয়েছো-----
আমি উচ্ছন্নে গিয়েছি
তোমার বাডা ভাতে নাকি-
-আমি ছাই দিয়েছি
তুমি তো ধরেই নিয়েছো-----
আমায় দিয়ে কিচ্ছু হবে না
সাধ্য-সাধের আপদ বালাই
আমার সইবে না...
তুমি যা খুশি তাই ভাবতে পারো-
যা খুশি তাই ধরো...ছাডো
আমি শুধু বলতে পারি ......
তোমার ভাবা-করায় আমার ...
এক টুকুও যায়-আসে না ...
sp
আগুন উস্কে দিলে শুধু আলো-ই হয় না,পুড়িয়ে-ও দেয়--
আগুন জ্বালাতে রসদ চাই...
জ্বলতে আলো-ও লাগে তাই
আগুন-আলো হরিহর আত্মা...
কারো বিনে কেহ-ই নাই
sp
তোমার অন্তহীন বেদনার ঢেউয়ের কাছে...
আমার বেদনা আমার একাকিত্ব যেন ক'ফোটা বুদ বুদ মাত্র....
sp
"আন্টি-মেডাম"
আমায় বেশি ঘাটিও না
ভাংবো হাড়ি ভরা হাটে
আমায় তুমি রাগিও না
জ্বলবে আগুন রাজ্য-পাটে
কাজ হবে না ঘুষ নীতিতে.
ডক্টরেট ওই দূ-র নীতিতে
যতই করো ছল চাতুরি...
চাপড়িয়ে পিঠ বাহাদুরি
নষ্টামি সব ...চামচা-গিরি
তোমার যত জারিজুরি
ফাঁস করে আজ দেব-ই দেব
সাত জনমের বদলা নেবো ...
থাকতে সময় হও হুসিয়ার
নেইকো মোটেই পথ পালাবার
sp
আকাশ যুদ্ধ......।।
রবি যখন আপন তেজে জ্বলছিলো
বাতাস আমার কানে কানে বলছিলো
চাও নাকি আজ একটু খানি মেঘের ছায়া
দেব নাকি ছন্দ ভরা বাদল হাওয়া
আ-হা হা শুনেই কেমন লাগলো ভারি মিষ্টি
দাও তবে তাই- দিও সাথে একটু খানি বৃষ্টি।
শুনেই রবি...প্রচন্ড এক হুঙ্কারে
দ্বিগুন তেজে জ্বললো ক্ষোভে-অহঙ্কারে
তপ্ত হলো সাগর বুকের শান্ত জল
আকাশ পানে ছাড়লো রোষের ধুম্রজাল
মেঘ বালিকা ছুটলো বুকে জল নিয়ে
নিজের ভুল বুঝে রবি মুখ লুকিয়ে
আড়াল হল মেঘ বালিকার আগমনে
মুচকি হাসি হাসলো বাতাস সংগোপনে
বললো আমায় কি গো মেয়ে- খুশি এবার !
হুম..খুশিতে নাচে উথাল-পাথাল মন আমার
sp