June 29, 2017

আজকাল সোজা কথা বলা বড় সহজ নয়
সরল পথে চলতে গিয়েও হোঁচট খেতে হয়
sp

???
চোখের দেখা'ই সবটুকু নয়
মুখের কথাও মনের কি হয় ?
sp

June 20, 2017

.......................
তুই কি সুখে বাঁধিস রঙের ঘর
এই জগৎ নয় রে আপন তোর
দু'চোখ বুজে দেখ রে মানুষ
দুনিয়া এক হাওয়াই ফানুস
কিসের নেশায় রইলি বেহুঁশ
দম ফুরালেই শেষ ঠিকানা-
অন্ধকার কবর ..............
তোরে সব ছেড়ে এই ভবে
ওরে শূন্য হাতে যেতে হবে
হায় শখের ভুবন পড়ে রবে
মাটি'ই হবে তোর বিছানা-
রাখলি না খবর..............!!
sp
   

June 14, 2017

যে কবি বিকোয়- ধরে নিয়ে মূল্য
নিশ্চিত জেনো সে- ধুলি সমতুল্য
sp 

'হৃদয়পুরে
লালন ঘুরে'
'কান্দে হাছন
চোখের তারায়'
'পাগল মনা
কোন সে জনা
ঘর বেঁধেছে
অন্তঃ দাওয়ায়' !!
sp

June 8, 2017

ইয়া খোদা - তোমারি মহিমা গা..ই
ইয়া রাহীম - তোমার তুলনা নাই...
তুমি দয়াময় - আমি ভিখারিণী
কর দয়া মোরে - তুমি চিরদিন'ই
ইয়া কারীম - করুণা তব যেন পাই...
ক্ষমা কর মোরে - অনুতাপী আমি
দয়ার সাগর তুমি - হে অন্তর্যামী
ইয়া মালিক -আরতো কিছু নাহি চাই...
পথও হারা আমি - পথও দেখাও
অন্ধ হৃদয়ে মোর - আলো জ্বালাও
ইয়া ইলাহী - তোমারি পথে যেন যাই...
sp