April 30, 2014

ভালবাসা মানে- শুধু কি  আশা 
ভালবাসা মানে- শুধু কি দুজনের প্রত্যাশা
ভালবাসা মানে- শুধু কি আকাশ-কুসুম কল্পনা
ভালবাসা মানে- শুধু কি স্বপ্ন-সুখের জালবোনা

জ্বলে পুড়ে আলো দিয়ে- নিঃশেষ মোম
তুমি বলো দূর- তোর্ আলো বড় কম !

  

April 29, 2014

পূর্ণেন্দু পত্রী-
কথোপকথন- ১ 
তোমার পৌঁছুতে এত দেরী হলো ?
পথে ভিড় ছিলো ?
আমারও পৌঁছুতে একটু দেরী হল
সব পথই ফাটা
পথে এত ভিড় ছিল কেন ?
শবযাত্রা ? কার মৃত্যু হল ?
এইতো সেদিন যোগো গেল
দৌড়ে গেল, এখনো ফিরল না
আগে পরে শংকর, বিমল
আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়
দূরের সমূদ্রে চলে যায়
কালো নুলিয়ারা যায় যে-রকম বিলীনের দিকে
আরও যাবে, আমরাও যাবো
লোক্যাল ট্রেনের মতো বেশ ঘন ঘন
আসছে যাচ্ছে মৃত্যু আজকাল
তোমার কেমন মৃত্যু ভাল লাগে ?
আমি ? সেরিব্রাল ?
মৃত্যুর কথায় রাগ হল ?
মৃত্যুর প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক

তোমার চিবুকে এত ছায়া কেন ?
অন্ধকারে ছিলে ?
আমার কপালে এত ঘাম কেন ?
রোদ্দুরে ছিলাম
তুমি আজ টিপ পরনি তো ?
আমি আজ পাঞ্জাবি পরিনি
তোমার খোঁপার চুল ভাঙ্গা কেন ?
ঝড়ে পরেছিলে ?
আমার চুলের ফাঁকে রক্ত কেন ?
বাজ পড়েছিল
আজকাল রোজই ঝড় ওঠে
গাছ পড়ে, ল্যামপোষ্ট পড়ে
মানুষও পাখির মত ছিঁড়ে- খুঁড়ে
খানাখন্দে পড়ে
ঝড় যেন তুফান এক্সপ্রেস
হাঁউ-মাউঁ
মানুষের গন্ধ পাঁউ....
ঝড়ের কোথায় রাগ হল ?
ঝড়ের প্রসঙ্গ তবে থাক
জীবনের আলোচনা হোক

  
 
 


 
আছে কাঁটার বিষম জ্বালা
তবু-ও প্রিয় ফুলের মালা
"অতীত"
তোমার আমার মধ্যিখানে
ছিলো এক নদী ভালবাসা !
ও-পার তুমি এ-পার আমি
এক-ই নায়ে যাওয়া আসা !
sp 

শতেক ছলে- নদীর জলে
 
কে বলেছে গুরূ- 
আজ তুমি নেই আর আমাদের মাঝে !
জড়িয়ে রয়েছো কত কথায় ও কাজে !
তোমার তো নয় এ জানি চির প্রস্থান-
সীমা ছেড়ে অসীমে তুমি নিয়েছ স্থান !!
আল্লাহ তোমায় বেহেস্ত নসীব করুন আমীন !!

তুই কি আমার - - - - - হবি ?
তুই কি আমার জানালা হবি ?
তোর্ গারদে মুখ ঠেকিয়ে---
মেলবো দু'চোখ আকাশ নীলে !
তুই কি আমার আকাশ হবি ?
তোর্ বুকের নীড়ে তারার ভীড়ে
ক্ষণ-জন্মা উল্কা হবো-
তুই কি আমার জমিন হবি ?
ঠাঁই হীনা এই উল্কা আমি
তোর্ পাথারে আছাড় খাবো-
তুই কি আমার পাহাড় হবি ?
তোর্ গভীরে জল চ্ছলাত চ্ছল-
উর্দ্ধ মূখী ঝরনা হবো
তুই কি আমার সাগর হবি ?
স্রোতস্বিনী নদী আমি.......
তোর্ জোয়ারে হারিয়ে যাবো !!
sp 
ছাই চমত্কার / বৃথা চিত্কার
সেদিন ঝড় ছিলো বৃষ্টিও ছিল
সেই মধুক্ষণে অনাসৃষ্টিও ছিলো
হুমম...... তাই তো..........
ভুলি নাই ভুলি নাই
দোর্ তাই খুলি নাই
 
 

April 28, 2014

সাগর বড় শান্ত শীতল
রাগ করে না
আপনার জন্যেও অনেক দোআ এবং শুভ

April 27, 2014

(মোঃ ইমাম উদ্দিন রচিত "ক ব এবং" পুস্তক থেকে-) 
'ক'ব' কথা
'ক'
ক কথনে কবিতা,কল্পনা-কিংবদন্তির কথা
কথিত কথিকা,কিসসা কাহিনী কতদিন 
কতকাল কহিব কহিব করিতেছি....কিন্তু 
কি কথা,কোন কথা,কাহার কথা,কোথাকার 
কথা কহিব ? কাহাকে কিংবা কাহাদেরকে 
কি কারণে কিভাবে কহিব ? কোন কায়দায় 
কাহাকে কেন্দ্র করিয়া কহিব ? কূটনীতিকের-
-কথা, কৃপনের কথা, ক্রীড়াসক্তের কথা,
ক্রীতদাসের কথা,কুল কন্যা কিংবা কুলটার..
কথাইবা কিরূপে কহি ? কিন্তু কিছু কথাতো 
কহিবই কহিব ..'ক' কথার কষাকষিতে কাগজ-
-কলমের কাজটি কচলা কচলি করিয়া করিলে 
কথাসাহিত্যিকেরা কালারফুল কলমে 'ক' কেন্দ্রিক 
কাহিনীটার কিয়দংশ কচাত করিয়া কাটিলে কেমন 
করিয়া কি করিব ?  
'ব'  
বৈশাখে,বর্ষায়,বসন্তে বাংলাদেশে বিপুল বৈচিত্রের 
বিকাশ বাড়ে 'ব' বর্ণনার বেকার বাউন্ডুলে বাবলা 
বাক বিচার বাদে'ই বিয়েতে বসতে বাপের বরাবরে 
বচসা বাধাচ্ছে বাপের বশ্যতা ব্যতিত বিয়ে- 
বংশের বনেদিতে বদনাম,বছরে-বছরে বর্তমানে 
বয়স বাইশ বছর ব। ..
(বিরতি) 

হাজার কবিতা/বেকার সবই-তা কারো কথা কেউ শোনে না 
মনেতে আঁধার/দেয়াল বাধার কেউ পথও চেয়ে দিন গোনে না
sp

April 26, 2014

০.
ওগো বৃষ্টি আমার দাওয়ায়-
তোমার চরণ ফেলে যাও
আকাশ জুড়ে ভেজা হাওয়ায়-
মেঘলা ডানা মেলে দাও......
sp 

১.
"ভালবাসা" 
বাতাসে ওড়ে/আকাশে চড়ে
বিকোয় দরে/বাইরে-ঘরে
আরো আছে বলবো পরে
বুঝি একেই বলে "পাগলামী"
আপনাদের সাথে আমার দ্বিমত নেই ...
আমি দুষ্টুমি করে "পাগলামী" বলেছি .. 
আর এমন পাগলামী তো আমিও করি ভাই
পাগলে পাগল চেনে ছাগলে চেনে ঘাস-
পাগল ছাগলে মিলে আড্ডা বারোমাস!!
sp 
 ২.
এই রুটি স্যাঁকা গরমে-
উফ- মেজাজ'টা চরমে !
বৈশাখে নাই কাল বৈশাখী
হচ্ছে এ কি অনাসৃষ্টি !
তোমরা যা বলো তাই বলো
চাই এক পশলা বৃষ্টি !
sp 

April 25, 2014

তুমি বদলাও কিসে ?
খানিক'টা আলিসে-
মাথা রেখে বালিশে-

"বলেছো বেশ খাসা"

মশারি খাটানো....
রাতে মশা দিনে মাছি
এই গরমে বেশ আছি
 
তুমি উদার টেকো মাথা
আমি ঘন কালো অলকা

?/ব্যাপার নাকি সত্যি !!!
মিছে বলছি না একরত্তি
দেশ'টা নাকি আজকাল-
নাম নিয়েছে ডিজিটাল !!
কালো বিড়াল দেশ চালায়-
'শান্তি' নামের ইঁদুর পালায় !!
'অ' গুলো আজ কোমর বেঁধে-
যত সুখের মগজ খাচ্ছে রেধে !!
 



April 24, 2014

অঙ্গীকার....
কি ভেবেছো ?
ভুলে গেছি তোমায় ?
এও কি সম্ভব ?
নাকি আমি অকৃতজ্ঞ ?
তোমার যা দান....
দেবোনা প্রতিদান ?
বিশ্বাস করো কিংবা নাই করো
তোমার দেয়া প্রতিটি উপহার
তুলে রেখেছি সযত্নে.....
মনের মনিকোঠায় হৃদয় তরঙ্গে
না - তালা দিয়ে রাখিনি....
প্রত্যেক দিন কমপক্ষে একবার
ঘুমোতে যাওয়ার আগে হলেও
তরঙ্গ খুলে পরখ করি ....
যেমনটি যা  দিয়েছিলে-
তেমনি আছে কি না
সময়ের ঝড়ো হাওয়ায় মলিন হলে
ঘৃণার আঁচলে পরম যতনে ধুয়ে-মুছে
ঝাঁ চকচকে করে .....
আবার নিপাট ভাঁজে গুছিয়ে রাখি
একদিন তোমায় ঠিক ঠাক হুমম ..
একেবারে অবিকল তোমার মত করে
না- তোমার চেয়েও দ্বিগুন দরদে...
ফিরিয়ে দেবো- দেবো-ই
এ আমার অঙ্গীকার-
আর তুমি তো জানো-ই আমি কথা রাখি !!
sp

 

April 22, 2014

১.
এই মন'টাকে............
আজকাল কচু পাতা বানিয়ে ফেলেছি
রাগ-দুঃখ-কষ্ট-আঘাত-ঘৃনা-হতাশা
হাঁসি-আনন্দ-দয়া-দাক্ষিণ্য-ভালবাসা
কোনো কিছুই.........তাই বেশ আছি  
sp
২.
এ হৃদয়ের অবারিত সবুজ প্রান্তরে
দ্রোহের তপ্ত খরা- দাবানলে পোড়ে
মন- উড়ে ছাই...............  
sp  

  
১.
অসংলগ্ন অবান্তর....
হাজার কথার ফুলঝুরিতে
আর যাই হোক মন ভরে না




  
 

April 21, 2014

মলাট কন্দরে
কারুকার্য খচিত মলাটের কন্দরে রক্ষিত
অনির্বচনীয় যত কাব্য সুধা-
যদি না মেটায়.....
অতৃপ্ত পিয়াসী পাঠক মনের ক্ষুধা-
থাক না তবে তা নিরবে গোপনে
হয়ে শোকেসের শো-পিস সযতনে !!




April 20, 2014

সজনী গো ..........
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা
দু'টি আঁখি নেশা নেশা
মনে জাগে এ কি তৃষা
বুকেতে জ্বলে কামনা
সজনী গো..........
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা !!
যত তারে কাছে ডাকি
সেতো ফিরে চায় না
এ হৃদয় ধরে তবু
সুখের-ই বায়না  
পারি না বোঝাতে
পিয়াসী এ রাতে !!
প্রিয়া বিনা ভালো লাগে না
ভালো লাগে না

সজনী গো ........
ভালোবেসে এতো জ্বালা কেন বলোনা !
যত ভাবি ভুলে যাব
ভোলা তবু যায় না
মনে যে ছায়া ফেলে
মনের-ই আয়না
বিরহ রজনী কাটেনা সজনী  !!
কি যে করি তুমি বলো না
তুমি বলো না........
সজনী গো .......
(প্রয়াত বশির আহমেদ)

আমি আর লিখবো না কিছু
কিচ্ছু লিখবো না..........
আঁধারে নিলাম স্বেচ্ছা নির্বাসন
"নিশীথিনী" 

April 16, 2014

বৈশাখী মেঘের কাছে জল চেয়ে ...
তুমি কাঁদবে - আমি চাই না
তুমি কাঁদবে - আমি চাই না
শুধু স্বপ্নকে সত্যি মনে করে ....
তুমি কাঁদবে আমি চাই না 
ঝড়ের আকাশে পূর্নিমা চাঁদ দুরাশা 
সে সাধ তোমার ভেঙ্গে যেতে পারে সহসা 
তাই অনুরোধ ... 
স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না ..
বৈশাখী ... না
চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে
তার সন্ধান.......পাবে না স্বপ্ন হারালে
তাই অনুরোধ......
স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না
বৈশাখী মেঘের কাছে জল চেয়ে
তুমি কাঁদবে- আমি চাই না !!

(শিল্পী রফিকুল ইসলাম)

April 12, 2014

!!!!!!!!!
যদি হাতে ধরো .....
ভাবনার ধন- শখে বাসনার খেই
তবে জেনে রাখো.....
ঘুম ভাঙ্গা স্বপনের মতো হারাবেই
মিছে ভাবো কেন ?
এই জীবনের অঙ্কটা বড়ই সোজা
কভু যায় নাতো-
সহজেই মানুষের মনটাকে বোঝা !
sp 
 

April 10, 2014

অবোধ্য.....
স্মৃতির খোলা জানালায় দু'চোখ রেখে ....
দমকা হাওয়ায় ঝরা পাতার মর্মর ধ্বনি
কান পেতে শুনে চৈতালি মন- নির্মম
যাতনার ধুলি ধুসরিত পথে ধীর নগ্ন
পায়ে হেঁটে চলে অবিরাম শেকড়ের সন্ধানে !!
sp

দৃশ্যত- ও মুখ যখন থাকে মুখোশের মোহন ফাঁদে
শঙ্কিত চেতনার প্রহরী দু'চোখ নিরব-নিভৃতে কাঁদে !! 
 




April 9, 2014

ভালো লাগছে না আজ
কিচ্ছু ভালো লাগছে না
কেন... ঠিক বুঝতে পারছি না
কেমন যেন একটা অস্বস্তির কাঁটা
খঁচ-খঁচ করে বিধছে মর্ম মূলে-

পারি না ভুলে যেতে
স্মৃতিরা মালা গেঁথে
হারানো সে পৃথিবীতে
ডেকে নিয়ে যায় ...
আমারে কাঁদায়
আমারে কাঁদায়
কেউ যদি এ মুখ দেখে
আমাকে দুঃখী বলে
শুধাই যদি কেন ভাসি
পোড়া এই চোখের জলে
আমার সকল কথার জবাব
যেন তখনি হারায়...
আমারে কাঁদায়.... 
আমায় দিয়ে ভূল ঠিকানা
সে আছে কতো দূরে
শুধাই যদি কেন ভাসি
পোড়া এই চোখের জলে
আমার সকল কথার জবাব
যেন তখনি হারায় ....
আমারে কাঁদায় ....
আমারে কাঁদায় !
(শাহনাজ রহমতউল্লাহ)

দুঃখ আমার.....
আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম-উপহার
সাতনরী হার কলঙ্ক
শাষনো বেড়ি....
দুই পায়ে মল করেছি
আর অপবাদে কালী আছে
দুই চোখে তাই পরেছি
মরমেরও দ্বিগুন আগুন
এখন আমার.....
দিবস রাতের সঙ্গ
দুঃখ আমার.....
সুখের সাথে ঘর করা
তাই হলো না
এই বুকে বেঁধা কাঁটা'টাকে
পর করা তাই হলো না
কপালের লিখন 
এখন বসন হয়ে...
জড়িয়ে আছে অঙ্গ !
(সাবিনা ইয়াছমিন)


April 8, 2014

১.
হে কবি তুমি কেমন করে
এমন মজার কাব্য গড়ো !
অমানিশার আঁধার পরে
শুক্লা তিথির চাঁদকে ধরো !!

২. 
উফ !পাগল- ছাগলে ভরে গেছে দেশ'টা
কি যে হবে কে জানে- এ দেশের শেষ'টা !!

কে !!
চির বন্দিনী মন আজ হলো উচাটন
শুনি কার পদ ধ্বনি জানি না কখন
খোলো দক্ষিন দুয়ার
দীপ জ্বালাও এবার
সে যে দাঁড়ায়ে দারে
দাও আসিতে তারে
মম মুক্তির দিশা লয়ে- কোন সে সুজন
গৃহদারে কড়া নাড়ে ফেলে চকিত চরণ !    

April 7, 2014

ভাবছি আজ আর লিখবো না কিছু
এ দু'টি চোখ জুড়ে ঘুম নিয়েছে পিছু

বৃথাই..... 
কেন মিছেই তুমি আমায় এমন
আকুল হয়ে ডাকো !
যেন ভুলেই গেছো শত ডাকেও
আমি ফিরবো নাকো !

দিন গুলো বেশ যাচ্ছে চলে 
তোমার দেয়া আঘাত নিয়ে 
কাজল ধোয়া চোখের জলে 
স্বপ্ন ডিঙ্গা ভাসিয়ে দিয়ে !!  

 

April 6, 2014

তাই তো বলি....
অসময়ে কেন এতো বৃষ্টি ঝরে
সে কি তোমারি বেদনার মেঘ !!
ঝরো ঝরো অবিরাম ঝরো
মর্ম মরুতে ঝরে জলধি গড়ো !
বুঝিনি আগে কেন এমন প্রলয়
তব অভিমানি বাতাসের বেগ !!
উড়াও- উড়িয়ে দাও মরু'র ধুলি
ধুয়ে মুছে যাক শোক সন্তাপ গুলি !

sp

মিছেই তুমি আমায় এমন
আকুল হয়ে ডাকো
ভুলেই গেছো শত ডাকেও
আমি ফিরবো নাকো
তোমার দেয়া আঘাতে বেশ
যাচ্ছে ভালই দিন


ত্থুঃ  
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ক্ষমতার দম্ভে বাঘিনী- বিড়াল 

নির্বাক বেপথু বে-লাজ বিবেক
উত্তাল বৈভবে- নেশায় মাতাল .....

 




 





April 2, 2014

উঁমহু ...    
তুমি কি চাও বা না চাও 
আমার কিছু যায় আসে না
তোমায় ভেবে হৃদয় গাঙ্গে
ময়ুর পঙ্খী নাও ভাসে না !!



 

 

April 1, 2014

 "!!!"
কবিতা'রা আজ নিয়েছে ছুটি 
দিশা হীন ব্যথাতুরা বর্ণমালা 
শব্দের গৃহ দ্বারে পড়িছে লুটি 
নিয়ে হাহাকার বিচ্ছেদ জ্বালা !!