April 30, 2015

তাক ডুমা ডুম বাদ্যি বাজে
বাদ্যি বাজে রে
মেঘ- বাতাসে ঈশান কোণে
কন্যা সাজে রে
কন্যার সাজ দেখে
নিভে যায় তারা
দেশময় জেগে ওঠে
বৈশাখী সাড়া
আয় কন্যা নেমে আয়
ঝড় দিয়ে যা
বাংলার মাটি থেকে
বর নিয়ে যা
এই বাংলার মাটি রে
সোনার চেয়ে খাঁটি রে....

( প্রচলিত )

গ্যারোডি---------------  

দেশ ডুবাইল পাগল ছাগলে --
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে --
ছেলে মেয়ে-
পড়া থুইয়া যায়গা মিছিলে
আমরা.....
কত আশায় ভোট দিছিলাম
মন্ত্রী-নেতার লাইগা
কতো মারপিট করছিলাম
মোদের সকল আশা --
মোদের সকল আশা
সকল চেষ্টা গেলো বিফলে...
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে --
দেশে কতো গজব চলতাছে
আস্তিক-নাস্তিক
মিইলা রক্তের হোলি খেলতাছে
আম জনতা আমরা মরি--
আম জনতা আমরা মরি
পইড়া হেগোর যাতাকলে--
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে !!
-------------------------------
সুলতানা পারভীন


স্পিকটি নট......................
খোঁড়ারে কভু বলোনা খোঁড়া 
কানারে বলোনা কানা 
কষ্টেরে তেমন বলোনা কষ্ট 
শাস্ত্রে আছে যে মানা 
নেই মাছে ভাতে ?
কি হয়েছে তাতে ?
না খেয়ে তো কেউ মরে না- 
দেশে হরতাল ?
হলে বেসামাল ?
তেনাদের দোষ দিওনা পষ্ট !
সব'ই স্বভাবের দোষ 
করো নিয়ত আপোষ
কথার চালে পেট ভরে না ?
শত আলাপের ঝড়ে 
 নত প্রলাপের জ্বরে-
যত চুশিলেরা হলো পথভ্রষ্ট !!
----------------------------
সুলতানা পারভীন  

( প্রয়াত নাজমুল হক হেলাল ভাইয়ের স্মরণে )
এক সময়ের "তাজা খবরররররর" ( আজকে বাসি )
আজ তোমাদেরকে একটা  টাটকা তাজা গল্প --থুককু 
সত্য ঘটনা  শোনাব .........
একদিন-  "তোমার আমার স্বপ্ন ভাবনা" নিয়ে- 
"আমরা ক'জন" মিলে... "অনুসন্ধান" -এ (অনুসন্ধানী ) 

বেরোলাম। বেনজিন দাদাভাই- মুর্শিদা হক মুন্নি আপা- জিয়া- 
হাসান দেওয়ান আরো অনেকে।
গন্তব্য- "লার্জেস্ট ফেসবুক"

যেতে- যেতে- যেতে....
"আমরা ক'জন" এর হাসান দেওয়ান করলো এক্সিডেন্ট- 
এক্সিডেন্ট টা কেন হলো কি ভাবে হলো- অনুসন্ধানে নামলো 

দাদাভাই বেনজিন-
সংবাদ দেওয়া হলো- "প্রজন্ম চত্বর মিশিগানের" 

নাজমুল হক হেলাল ভাইকে-                          
তিনি জানালেন নায়ক ইলিয়াস কাঞ্চনকে- 
কাঞ্চন ভাই- স্লোগান তুললেন  "নিরাপদ সড়ক চাই" 

তারপর ... 
যেতে- যেতে- যেতে... 

"আওয়ার স্পিচ" দাঁড়িয়ে ছিল পথে-
আমাদের অপেক্ষায় ..বললো কোথায় যাও তোমরা ? 

আমাদের-ও সাথে নাও
এর পর একে একে সঙ্গী হলো- "শেষ বিকেলের ঘাস ফড়িং বন্ধু" একরাশ গান-গল্প-কবিতার ঝুড়ি নিয়ে- 
পথের একধারে শুকনো মুখে দাঁড়িয়েছিল  "সার্চিং ফর মাই লাভ"-এর প্রত্যাশা নিয়ে আকরাম ফারুক ওরফে আকু , বললো সঙ্গে যাব-
চল- বলে সঙ্গে নিলাম-
গন্তব্য ? "লার্জেস্ট ফেসবুক"।
ওদিকে "লার্জেস্ট ফেসবুক"-এর অসীম চান্দা বাপ্পি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা 

করছেন আমাদের জন্য- আর ঘর-বার ঘর-বার করছেন-
তারপর ? 
ঘর-বার করছেন 
তারপর ? 
উনি ওদিকে যখন অস্থির ঘর-বার করছেন আমরা তখন এদিকে .....
কি ? 
আমরা তখন এদিকে......
আরে এদিকে কি ? 
আমরা তখন এদিকে  "প্রজন্ম চত্বর মিশিগানকে" 

উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাতে-
পেজ ফিড-এ গিয়ে ধুম ধাম কিছু 'লাইক' 'পেজ' দিয়ে গিফট টিফট ভরে 
'নিউজ ফিড' থেকে  টাটকা তাজা কিছু 'নিউজ' কিছু 'ফটোস' সহকারে 'মেসেজ' বাক্স বোঝাই করে...... গুগল বাবুর পিঠে চড়িয়ে....স্বপ্নের পুরি  "এস পি" হয়ে 
সোজা মিশিগান........।
ওখানে হেলাল ভাই ........................ যাক , 

এদিকে অসীম চান্দা বাপ্পির কি হলো ?
তিনি তো অপেক্ষা করতে- করতে- করতে...
অপেক্ষা করতে করতে ?

অপেক্ষা করতে করতে কি হলো তাঁর ?
চলুন না সবাই মিলে দেখে আসি
<------------------------------x--------------------------->
(আজ আরও অনেকেই এই এফবি-তে চলার পথে যুক্ত হয়েছেন..... নেই শুধু এই মানুষটি) 
সুলতানা পারভীন  
 

 

April 29, 2015

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত, বাংলাদেশী কমিউনিটির মানুষের যে কোন সমস্যায়- যিনি নিজেকে সর্বদা মানবিক কর্মকান্ডে নিয়জিত রাখার মধ্য দিয়ে জনপ্রিয়তা ও সিলেটি তথা বাংলাদেশী কমিউনিটিতে বিশ্বস্থতা অর্জনকারী প্রিয়মুখ- নাজমুল হক হেলাল ভাই । মিশিগান প্রবাসীদের সুখ-দুঃখের সাথী ও অত্যন্ত ঘনিষ্ট আপনজন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ-সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী সজ্জন ব্যক্তিত্ব, জালালাবাদ অ্যাসোসিয়েশন মিশিগান এর সভাপতি ও অসংখ্য সামাজিক সাংস্কৃকিত সংগঠনের সাথে জড়িত ছিলেন । তাঁর না ফেরার দেশে প্রস্থানের এক বছর পূর্তিতে..তাঁর স্মরণে-

হে গুণী...
তুমি ছিলে মানবতার কাঞ্চন মণি-
আজো শুনি...
কানে বাজে তোমার দৃপ্ত চরণ ধ্বণি।
স্মরণীয় তুমি...
কেউ ভুলিনি তোমায় ভুলবো নাতো-
গিয়েছ এ ধরায় রেখে কীর্তি যে শত
তুমি মিশে আছো নিয়ত কথায়-কাজে-
রয়েছ অমর হয়ে মোদের হৃদয় মাঝে
মিশিগান হতে এই সোনার বাংলাদেশ-
গুণগাঁথা তব এক জনমে হবেনা শেষ !! 
sp 

প্রবঞ্চকের প্রাণের চেয়ে.....
প্রবঞ্চিতের বিশ্বাসের মূল্য অ- নে- ক বেশি 
sp 


ঠকে হেরে যাওয়াও ভালো-
ঠকিয়ে জেতার চেয়ে... 
যদিও...
প্রথম'টায় আছে শোক-সন্তাপ 
কিন্তু...
দ্বিতীয়'টায় ? শুধুই অভিশাপ !!   
sp 

মানুষ তো প্রতিনিয়ত প্রত্যাবর্তনের পথেই চলছে-
যাত্রা শুরু থেকে যতটুকু পথ অতিক্রম করে-
ঠিক ততটুকু পথ'ই প্রত্যাবর্তনের পথে এগিয়ে থাকে।
sp 

সোনামণির কষ্ট !
-----------------------
আমি ছোট্ট সোনামণি 
বয়স বছর তিন-
এই বয়সেই শুরু হলো 
আমার দুঃখের দিন
ভোর না হতেই আম্মু 
বলে, তাড়াতাড়ি ওঠো 
ফ্রেশ হয়ে নাও- খেয়ে 
এবার স্কুলেতে ছোটো
ঘুমের বোঝা তখনো যে 
আমার দু'চোখ জুড়ে-
যাবোনা মা স্কুলে আজ 
কাঁদি হাত-পা ছুঁড়ে
স্কুলে ওই মিস গুলো সব
কেমন যেন লাগে-
পড়া-লিখায় ভুল হলে মা 
ওরা ভিষণ রাগে
তোমায় ছেড়ে থাকতে বড় 
কষ্ট বাজে বুকে-
তাইতো পড়ায় ভুল হয় মা 
কাঁদি মনের দুঃখে
আর কিছুদিন যাকনা মাগো 
পড়তে দিও বই-
মা- এখন আমায় সঙ্গে রাখো  
তোমার কাছে রই ??
sp 



April 28, 2015

ভুল সময়ে ভুল হৃদয়ে
হাত পেতেছিস কন্যা ?
তাই কি নামে দু'চোখে
তোর অশ্রুজলের বন্যা !!

আমি ছোট্ট সোনামণি
বয়স বছর তিন
এই বয়সেই শুরু হলো
আমার দুঃখের দিন !
ভোর না হতেই আম্মু
বলে তাড়াতাড়ি ওঠো
ফ্রেস হয়ে নাও- খেয়ে
এবার স্কুলেতে ছোটো
আমার দু'চোখ জুড়ে
তখন ঘুম কেবল ঘুম
কেঁদে উঠি

       সুলতানা

April 27, 2015

স্বার্থপর .............
আমার হাসির দামে তোমার
দুঃখ যেদিন কিনেছিলাম-
তোমার নষ্ট-পঁচা অন্তঃকরণ
সেই সেদিন'ই চিনেছিলাম !!
কিযে নিখুঁত ছলাকলার জালে
বেঁধেছিলে সরল মন-
আবার অনায়াসে এক নিমেষে
ভাসিয়েছিলে দুই নয়ন !!
আজকে দেখি তোমার হাসির
জল থৈ থৈ ঝর্ণা ঝরে-
এখন আমার নিত্য রোদন
কষ্ট বুকে বসত গড়ে !!
sp

April 26, 2015

"ভালবাসা" 
একটি উড়ন্ত পাখি
যে কেবল উড়ে আর ঘুরে 
আদতে দেয়না ধরা !
"ভালবাসা"
এক রকম প্রবল তৃষ্ণা 
যা মন মরুতে উত্তরোত্তর 
আনে অনন্ত খরা !!
"ভালবাসা"'
কিছু ঐশ্বরিক সুখ 
যা অনুভবের বেড়াজালে 
সতত যেন বন্দী !
"ভালবাসা"
কিছু বর্ণালী ক্ষণ 
ক্ষণিকের সুখস্মৃতি- করে
দুঃখের সঙ্গে সন্ধি !!  
----------------------------
sp 

যা দৃষ্টিগোচরে নেই 
তা কি হরহামেশা'ই মিথ্যে হয় !
যা দেখি দু'চোখ মেলে 
তাই কি কেবল নিয়ত সত্যময় !!  
sp 


অনির্বাণ অগ্নিশিখার তীব্র দহন 
নিয়ত পোড়ায়-
করে তোলে ছাইভস্ম অন্তর-মন  
sp 

লাভ কি বলো ??
----------------------
আম্মু বলেন পড় সোনা 
আব্বু বলেন লিখো 
চাইলে হতে অনেক বড় 
মন দিয়ে সব শিখো 
আমি বলি মা-বাবাগো
একটু সময় চাই 
খেলতে বড় ইচ্ছে করে 
দাও না কেন তাই !
পড়া লেখায় মন বসে না 
খেলতে নাহি পেলে 
বড় হয়ে লাভ কি বল যদি 
সুখ মনে না মেলে ??
sp 


April 25, 2015

একেক'টা 'ভুল' একেক'টা 'অভিজ্ঞতার' জনক
কিন্তু- বার বার একই ভুল ! অপরাধের ঘটক ....



আমরা ........................
আমরা শিশু আমরা অবুঝ
আমরা ছোট তাই ,
কেউ ভাবে না মোদের কথা
কি আমাদের চাই !!
ছোট্ট হলেও আমাদেরও
ইচ্ছে অনেক আছে ,
কেউ শোনেনা মন বোঝেনা
বলি কাহার কাছে !!
খেলাধুলার নেইতো সময়-
লেখাপড়ায় দিন কেটে যায়
মনের কথা বলতে মানা
ইচ্ছে মতো চলতে মানা
আর লাগে না ভালো এমন বন্দী খাঁচার পাখি যেমন
ছটফটিয়ে ডানার পালক
ঝরিয়ে মিছেই বাঁচে-
তেমনি মোরা শুধুই বাঁচি
জীবন জুয়ার প্যাঁচে !!
-----------------------
সুলতানা পারভীন

A বলে- ওরে B
আয় দেখে যা
C কে ধরে এনেছি

কবি......
অনেক তো হলো................
জোছনার জলে নাওয়া
তারার ফুলুরী খাওয়া
চাঁদ ফুল পাখি হাওয়া
এই নিয়ে গান গাওয়া
এই বেলা দাও- সবে নির্বাসন
ছাড়ো- আপনারে লয়ে প্রহসন !!

জীবন  চলার পথ-টা  মসৃণ নয় জানি
তাই বলে এত এবড়ো থেবড়ো !!
কি করে মানি- বলো , কি করে মানি !!
sp

ছড়ায় ছড়ায় পড়া
---------------------
এক দুই তিন
আজকে খুশির দিন
চার পাঁচ ছয়
নেইতো কোনো ভয়
সাত আট নয়
হ্যা , হবে'ই হবে জয়
দশ এগারো বার
লিখ-পড় যত পারো-
তের চৌদ্দ পনের ষোলো
খেলতে যাই সবাই চলো
সতের আঠারো ঊনিশ কুড়ি
দেখ-  লাঠি হাতে চলে বুড়ি।
-------------------------
সুলতানা পারভীন

একুশ বাইশ তেইশ চব্বিশ
দূর হোক যত মনের বিষ




April 24, 2015

তবে কি...............
এমন'ই বয়ে যাবে দিন
কাটিবে নিশুতি রাত
জাগিবে নিশীথে চাঁদ

আর............
কবিতার অনিন্দ্য শরীর
ছুঁয়ে______বিহ্বল কবি
চড়াই উতরাই পেরিয়ে
আপাদমস্তকে এঁকে ছবি 

নিঃশেষে করিবে দান
আদি অন্তহীন প্রাণ !!
sp


ছিলযে বর্ণালী সোহাগিনী রাত
হলো বয়সের ভারে যেন কাত
ভুলে গিয়ে হাসি গান
বুকে নিয়ে অভিমান
নির্বাক জাগে লয়ে মর্ম-বিষাদ
গতাগত ক্ষণ কাল
মাঝপথ সরু আল
লঘুপদে মৃত্যুরে এনেছে প্রভাত !!    

কবি......
অনেক তো হলো...........
জোছনার জলেতে নাওয়া
তারাদের ফুল্লরী খাওয়া
চাঁদ ফুল পাখি হাওয়া
এই নিয়ে গান গাওয়া
এই বেলা দাও- দাও নির্বাসন
ছাড়ো- আপনারে লয়ে প্রহসন !!

মেলো- আঁখি মেলে চাও


April 19, 2015

জীবনের  ফেলে আসা দিনগুলো
পায়ে পায়ে কেমন যেন জড়িয়ে যায়
এগোতেও দেয় না পিছিয়েও নেয় না

হে কবি তুমি এমন কেন
ভালবাসার কাঙ্গাল যেন
হাত পেতে নিতেও ডরাও
নাগাল পেলে ভয়ে সরাও !!

বর্ণালী সোহাগী রাত
বয়সের ভারে যেন কাত
জুবু থুবু কালো এলোকেশ
  

April 3, 2015


 মাথা রেখে তোমার ও বুকে/
আর কেউ ঘুমাবে সুখে/
একাকিনি আমি যে শুধু/
প্রানহীন এক মরু ধু-ধু/
হয়ে এই ধুলিরো ধরায়/
বেঁচে রবো হয়ে মৃতপ্রায়/


তাই তো বলি..কেন এমন হয়-
--------------------------------
অসময়ে কেন এতো বৃষ্টি ঝরে
সে কি তোমারি বেদনার মেঘ !!
ঝরো ঝরো অবিরাম ঝরে পড়
মর্ম মরুতে ঝরে জলধি গড়ো !
বুঝিনি আগে কেন এমন প্রলয়-
তব অভিমানি বাতাসের বেগ !!
উড়াও- উড়িয়ে দাও মরু'র ধুলি
ধুয়ে মুছে যাক শোক সন্তাপ গুলি !
sp


গুনগুন গানে দক্ষিণা মলয়
করে আহ্বাণ বোশেখী প্রলয়