April 28, 2016

ফকিররানি..............!!!
আমার খেয়ে আমার পরে
আমায় রাঙাও চোখ !
আমার ঘরে কিসের জোরে
বানাও স্বর্গলোক ?
হাঁড়ি কলস উপুড় করে
দিলাম অন্ন- জল
সেই আমাকেই চাবুক মেরে
ঝরাও চোখে জল
ধন্য দেশের বন্য রাজা
সদাই পাতো হাত
তোমায় পুষে ফকির আমি-
"আম জনতার জাত" !!
sp


 
 

April 26, 2016

জীবন সাহিত্যে......
কারো কারো জীবন যেন
এক একটি সম্পূর্ণ উপন্যাস
হাজারো চরিত্রের সমাবেসে-
ঘটনাবহুল......
কারো বা ছা-পোষা ছোট গল্প-
জনারণ্যে থেকেও...একলা একা
চ্ছিন্ন মুকুল.....!
sp  

কি ভেবেছিলে ?
দোর্দণ্ডপ্রতাপ সূর্য তুমি !
তোমার করুণার আলোয়....
আলোকিত আমি ক্ষয়িষ্ণু চাঁদ ?
মন চাইলেই- সরিয়ে নেবে-
আলোর আদর ?
জড়িয়ে দেবে অঙ্গ জুড়ে-
অমানিশার কালো চাদর ?
কিন্তু- দেখনি অহংকারে !
চাঁদ আমি নই-
তোমা হতে যোজন দূরের নক্ষত্র এক-
এই 'আমি'টা....
আমার স্নিগ্ধ আলোয় দিক খুঁজে পায়
পথিক বেভুল- অন্ধকারে !
sp 



 

April 25, 2016

শত গলা ফাটা চিত্কার
লাগে নাতো ভালো আর
যেন দিনে দিনে হই বাক শুন্য !

এই ভীরু মন- ভাবনায়
কত অনাচার দেখে যায়
ঘোর তমসায় হিয়া পরিপূর্ণ !!
sp


 হায় বাংলাদেশ !... নাকি জংলাদেশ ? 
এই দেশে জন্মেছি বলে একসময় গর্বে ভরে উঠতো মন-
খুব ছোট্ট বেলায় লিখেছিলাম .....
"বলতে পারো কোন সে দেশে 
সোনা ফলে রয় ?
কোন সে দেশের মানুষেরে 
সোনার মানুষ কয় ?
কোন সে দেশের মাঠে ঘাটে 
ছড়িয়ে আছে সুখ ?
কোন সে দেশে ভালোবাসায় 
ভরিয়ে রাখে বুক ?
কোন সে দেশে শান্তি সুখের 
নেইকো কোনো শেষ ?
জানো না কি সে আমাদের 
সোনার বাংলাদেশ !!"
--------------------------------------
কিন্তু আজ কি দেখছি এসব ! 
বাক স্বাধীনতা বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত 
নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের অধিকার পর্যন্ত 
হরণ করা হচ্ছে ..........
দলবাজ- বোল বাজ- চালবাজ- বোমাবাজ 
হরতালবাজ- আর ক্ষমতাশীল রাজ-এর 
জয় জয়কার... সমস্ত অধিকার এরা নির্মম 
ভাবে হরণ করছে... অনন্তর সম্ভ্রমহানি
কথায় কথায় মৃত্যুবাণ হেনে চলেছে-
ইয়াসমীন- সীমা- শাজনীন তনু ..... 
আগামীকাল আমি- তুমি- সে.... তালিকাটা 
দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর... 
"এ কোন দেশে অসহায় বেঁচে বর্তে বসবাস 
করছি আমরা !!!" 
চোখের জলে ভেজা ঝাপসা দৃষ্টিতে নির্বাক 
দেখে যাওয়া ছাড়া কিচ্ছু করবার নেই...
সত্যি'ই কি নেই ???    

April 23, 2016

অনেক দিন হলো ...
একটা কথা- বলি বলি করেও
কখনো হয়নি বলা ...
আজ সে কথা ভুলেই গেছি ...
মন বড়'ই আত্মভোলা।
শুধু- মাঝে মাঝে স্মৃতিতে
আলোড়ন তোলে- হৃদয়ে 
দিয়ে যায় দোলা ...
কেন এমন হয় ? কেন ?   
sp

না থাকুক এই বৈশাখে ঝড়
উদাস মনে শ্রাবণ অঝোর
 

April 17, 2016

আমাদের দেশ আজ ধ্বংস পুরি
জ্বালিয়ে-পুড়িয়ে মারে দুই বুড়ি
যেন কাক এক ঝাঁক
কুকুরের ঘেউ ঘেউ
অযথাই হাঁক ডাক
চেঁচিয়েই মরে কেউ

April 16, 2016

অতএব ?
তোমার উন্মূখ আহ্বানে সাড়া দেব-! না-
আমার মনের অলিগলিতে যে আঁধার...
গড়েছে আবাস- ঠাঁই নিয়েছে অবিশ্বাসের
তপ্ত শিলা- ঘৃণার হিমশীতল পর্বত প্রাচীর...
সেই দুর্ভেদ্য প্রাচীর ভাঙবে... তেমন মনের
জোর তোমার কই ?
-এখানে ঘূণ পোকা'রা আনন্দমূখর
-এখানে নির্মম বেদনার কোলাহল
-এখানে শ্বাপদ প্রহরের সুখস্নানে যাপিত জীবন-
তোমার সাধ-সাধ্যের মাঝে নির্মাণ করে-
বিস্তর ব্যবধান....
এমন সব পাহাড় প্রমাণ অলঙ্ঘনীয় বাধা ডিঙিয়ে
তুমি আসবে আমার কাছে-
তেমন দূর্দমনীয় হৃদয় তো তোমার নেই...!
অতএব...................
যতবার কাছে ডাকবে তুমি
ততটাই দূরে সরে যাব আমি !!
sp  
 
ভুল শুনেছেন ভুল/
কেউ মেরেছে গুল/
নারী নয়কো শুধুই ফুল
নিয়েও লম্বা মাথার চুল
বাধাতে পারে সে হুলুস্থুল
sp 

ওগো দুঃখ জাগানিয়া ..........
রিক্ত বুকে কি করে ধরো
এতো সুর- হাঁসি গান !
সিক্ত চোখে কি করে জ্বালো
দীপ্ত শিখা অনির্বাণ !
sp

আমি...........
মূর্তিমান দুঃস্বপ্নের ধুসর ডানায় চেপে
নিয়ত ভেসে চলি অনন্ত আঁধার কেটে !
সদা.........
মন ভাঙ্গা বেদনার হাহাকার দেখেছি-
ঐ কান্নার সাত রঙ্গে জলছবি এঁকেছি !
sp

April 15, 2016

যেই  পাখি'টা বুকের খাঁচায়
অন্তবিহীন ডানা ঝাপটায়-
চলো না যাই ভেসে বহুদূর
পেরিয়ে নদী-সাত সমুদ্দুর !
sp 

April 14, 2016

আমার এফবি বন্ধু এবং শুভাকাঙ্খী গণ....
আমায় ইনবক্স-এ নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন..
আমি আনন্দিত ও কৃতজ্ঞ....
সত্যিই আমি....
সকলকে আলাদা করে ইনবক্স-এ প্রতি শুভেচ্ছা দিতে
পারলাম না সেই জন্য প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি...
বন্ধু'রা - তাই বলে ভাববেন না আমি ইচ্ছে করেই....
ইনবক্স-এ শুভেচ্ছা দিচ্ছি না....
আমার ল্যাপটপে অনেক প্রবলেম... আগে থেকেই ছিল....
ইদানিং আরো বেড়েছে....
আমার মতই ওর বয়সটাও বেড়েছে তো....
যে কোনো সময়.... আমি যেমন... টুপ করে চলে যেতে....
সে'ও এখন থেকেই যাই যাই করছে...
লিখতে বড় কষ্ট হয় যেমন... সেন্ড করতেও সমস্যা...
তাই স্ট্যাটাস'ই ভরসা...
প্রতি শুভেচ্ছা জানাতে দেরী হলো- আবারও ক্ষমা বাঞ্চনীয়...
নতুন বছর আপনাদের সকলের জীবনে বয়ে আনুক
অনাবিল আনন্দধারা এই কামনাই রইলো। 
আমি আসিয়াছি তোমাদের দ্বারে
বরণ করিয়া লহ গো আমারে


এই রুটি স্যাঁকা গরমে-
উফ- মেজাজ'টা চরমে !
বৈশাখে নাই কাল বৈশাখী
হচ্ছে- এ কি অনাসৃষ্টি !
তোমরা যা বলো তাই বলো
চাই এক পশলা বৃষ্টি !
sp

 "নিষেধাজ্ঞা" 
------------------
ফিরে যাও কবিতা'রা
এসো নাকো আর 
ফিরে যাও এখন আমার
শ্রেষ্ঠ সময়- রুখে দাঁড়াবার
আমি চাই না হতে
সীমান্ত কিংবা পথে
তনু-ফেলানি একজনও আর

বন্দী থাকো বন্দী-
যতেক শব্দ 
মেরে তালা মুখে
হও নিস্তব্ধ
ভুলে হাসি-গান 
ভুলে আনন্দ
সুখ-স্বপ্ন দুয়ার 
রাখো বন্ধ 
তোমরা ঘুমাও এবার 

কেন না এখন আমার 
শ্রেষ্ঠ সময় রুখে দাঁড়াবার

 এফবি বন্ধু'রা....
আজি কান পেতে শুনি ঐ বিদায়ের ঘন্টা
তোমাদের ছেড়ে যেতে কেঁদে ওঠে মনটা
তবু জানি যেতে হবে হোক যতো কষ্ট
নিয়মের নীতি এই- জানি সবে পষ্ট
তোমাদের ছেড়ে তাই নিলাম বিদায়...
ভুল কিছু হলে- ক্ষমা করিও আমায় !!
১৪২২



April 11, 2016

আজ.....
একটি চরম 'বোধ' চাই...
উত্তাল তরঙ্গের ন্যায় যা-
ভাসিয়ে নেবে-
সমস্ত অবিচারের আবর্জনা
সমাজের সৈকত থেকে।
একটি চেতনার স্ফুলিংগ চাই....
অনির্বাণ দাবানল সম-
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিক
আগ্রাসী লালসার সুরম্য অট্রালিকা।
sp 
জনগণ তুই- যারে
বসতে দিলি শীতল পাটি
খাইতে দিলি পান
সেই আজ তোর -
খামচে নিল বুকের মাটি
হারালি কূল মান !
sp

তোর..........................
ধ্যুত্তরি ছাই- আগা গোড়া'ই
অংকে ছিলো ভুল
হাতের গাঁটের সব দিয়ে তুই
ছিঁড়িস মাথার চুল !
মিছেই করিস মিটিং মিছিল
অযথা সব চিত্কার
চেঁচিয়ে গলা যতই ফাটা'স
বোবা কালা সরকার
বুক ফাটানো আর্তনাদের
বিষম কলরোলে
বাতাস শুধু করলি ভারী
ভাসলি আঁখিজলে !
যতনে দুগ্ধ-কলায় পুষেছিলি
শত্রু বিভীষণ
তুই- চিরকালের অগা-গাধা
মূর্খ জনগণ !!
sp 

 

April 10, 2016

অসংলগ্ন অবান্তর....
হাজার কথার ফুলঝুরিতে
আর যাই হোক ভরে নাতো মন 
লিখবো না আর কিছু
কিচ্ছু লিখবো না..........
আঁধারে নিলাম স্বেচ্ছা নির্বাসন !
sp

April 9, 2016

আমি আর যা-ই হই
তোমার লোভের বলি হবো
তেমন মানুষ নই
এবং- যে চুলোতেই যাই
তোমার পাপের অগ্নিশিখায়
চাই না হতে ছাই !
sp

আমার প্রতি নিক্ষিপ্ত-
সেদিনের অবহেলা তোমার......
অভিমানের যে বাষ্প হয়ে-
জমিয়েছিল ক্রোধের কালো মেঘ.....
ইদানিং- তা ঘৃণার ঝড় হয়ে-
তছনছ করছে তোমার'ই লোভের
আরশি নগর.... খুশি তো !!
sp 

 

April 5, 2016

ছলা-কলা'য় মিথ্যে বলায়
একলা তুমি হিরো-

শরাহত ইচ্ছে পাখির অন্তবিহীন বিষাদ বেদন 
ওই ডানার কাঁপন আনুক ডেকে প্রলয় মাতম

এ আর নতুন কি ? ছাগল দিয়ে গাড়ি টানালে ....
গন্তব্য দূর অস্তেই রয়ে যাবে এটাই তো স্বাভাবিক


April 2, 2016


চারিদিকে এত মৃত্যু এতো অনাচার...
কবিতারও মন কাঁদে করে হাহাকার

অনাচারের বর্ষণে ভিজে গেছে দিয়াশলাই
জ্বালাতে আগুন বন্ধু শুকনো বারুদ চাই
কবিতা তোমার কাছে .....
আপাতত চাই একটা ছুটি....
অনেক দিনের অনেক কিছুর
হিসাব-নিকাশ বাঁকি
আর পারিনা রাখতে ফেলে ....
চলছে সদা'ই ফাঁকি !
এখন সময় কড়ায়- গণ্ডায়
হিসেব বুঝে নেবার
পাওনা টুকু উসুল ছাড়াও
দেনা মিটিয়ে দেবার !
sp 

নাহয় আমি কই না কিছুই চুপটি করে রই
তাই বলে কি আমিও তোমাদের কেউ নই