March 24, 2015

কে জানে কি মতলবে / কেন কিসের লোভে !!
----------------------------------------------
সেই যে কবে হৃদয়ের জমিনে পুঁতেছিলে
বড় আহ্লাদে তমসার বীজ- কালে কালে
অঙ্কুর হতে গাছ- বিশাল মহীরুহ আজ
শেকড়-বাকড় ফুল-ফলে ভরা, নিলাজ
বিকলাঙ্গ মনের- কৈতরী খোপে- খোপে 
জমে কলঙ্ক- অস্পৃশ্যতা ছায় শত পল্লবে!!
..........................................................
জানি না কিছু পেলে ?/ নাকি সব'ই হারালে !!
sp 

ছোট্টমণিদের জন্য  
ফলের সমাহার / করি ফলাহার 
--------------------------------
আম- আনারস- আমড়া 
সবাই মিলে খাব আমরা 
আতা আপেল আমলকী 
তোমরা কেউ খাবে কী 
কমলা কলা কাঁঠাল কুল 
কেউ করোনা খেতে ভুল 
জাম জামরুল জাম্বুরা ফল 
খেলে অনেক পাবে সুফল 
লিচু লটকন থোকা থোকা 
খায়না যে সে আস্ত বোকা
পেয়ারা পেঁপে কাঁচা পাকা 
না খেলে হয় গাধার কাকা
তাল তরমুজ তেঁতুল খাও 
খুশিতে সবাই নাচো গাও !!
আরো কতো আছে ফল 
শুনে জিভে আসে জল ! 
sp

   

March 20, 2015


তুম অওর ভগোওয়ান
..................................................
সোচ্চার কণ্ঠে তব আশির্বাদী ঝংকার
"ভগোওয়ান তেরী ভালা কারেগা- মাগার....."
নির্ভেজাল গদগদ প্রশ্ন আমার- "মাগার" ?
অনায়াসী জওয়াব নির্বিকার ........
"মাগার নেহী কারেগা- কিউ কি........."
-কিউ কী ?
কিউ কি- "তুম লাড়কি হো....."
খেদোক্তি আমার- হা- ভগোওয়ান-
হামেশা তুম আদমী'হী কিউ হো ?
কাভি কুছ দের কে লিয়ে-
আওরাত নেহী হো সাকতে থে ?! সুলতানা পারভীন
sp

এপার ওপার দুই বাংলার মুক্ত বিহঙ্গ- স্নেহাশীষ দাদাভাই এর সঙ্গে-
আমি- সেলিম ওয়াসিও- এবং লুত্ফর রহমান বাবুল ভাই বেশ কিছুটা সময়...
দাদাভাই স্নেহাশীষ চক্রবর্তীর বাবা শ্রীযুক্ত অনুকূল চক্রবর্তী-ও এসেছেন বাংলাদেশে।
তাঁর সঙ্গেও কেটেছে বেশ খানিকটা স্মরণীয় সময়- কিন্তু..অত্যন্ত দুঃখের বিষয় যে...
প্রাচীন বয়সের চির নবীন মানসিকতার ঐ গুণী মানুষটির কোনো ছবি তুলতে পারিনি।

March 18, 2015


কে তুমি এলে অতিথি-
আজিকে আমার দ্বারে 
কেন মনে হয় আমি- 
চিনি গো চিনি তোমারে !
একি তুমি সেই তুমি
এলে ফিরে পথ ভ্রমি
আপনো গৃহ মাঝারে !

 

ইতিহাস ঘুরে ঘুরে আসে...
মানুষ চিরকাল ইতিহাসের পথেই হাঁটে
প্রত্যাবর্তন'ই সৃষ্টির নিয়ম...
সেকালের শুধুই 'নারী'- হয়ে উঠছে ক্রমশ
আজকের "নারী মানুষ"
বোধ-এর অভাবে....
সেকালের সম্পদ সৃষ্টিকারিনী, সম্পদ সংরক্ষণ কারিনী নারী-
একটা সময়ে নিজেই একরকম 'সম্পদে' পরিনত হয়েছিল....
আজ আবার জাগ্রত বোধ নিয়ে-
"নারীসম্পদ" নয় সম্পদ শালিনী হয়ে..........
ফেলে আসা ঠিকানায় প্রত্যাবর্তন করছে/করবে একালের নারী।
sp

স্বভাব আর বুদ্ধির দোষে.......
হাতিরে প্যাঁচে ফেলে খরগোসে !!

March 16, 2015

পত্রাদিপত্র
-------------------------------------------------
আমার ক্যালকুলেশানে খুব একটা ভুল ছিল কি?
যার কন্ঠে এত মাধুর্য-
তার হৃদয় কি কদর্য হতে পারে !
আমি এখনো বিশ্বাস করতে পারি না...
আমি অসুস্থ হয়ে পড়ি ...
বেঁচে থাকার সমস্ত ইচ্ছে মরে যায় ...
তুমি যখন খুব ভালো ভালো কথা
অনেক নীতি বাক্য আওড়াও..........ওঃ
আর ভাবতে পারি না.মরণ'টা এত দুরে কেন ?
মানুষের মন-বিবেক সমস্ত কিছু পঁচে গেছে,
বিষাক্ত হয়ে গেছে এই পৃথিবীর-
এই মনুষ্য সমাজের অন্তর বাহির । 

যদি এখনো পুরোটা পঁচে গিয়ে না থাকো ।
মানবতাবোধের সামান্যতম অংশও জীবিত থাকে
সুস্থ্য থাকে.. অনুগ্রহ করে ভালো ভালো কথা বা
নীতিবাক্য এসব বলো না, কিংবা লিখো না-
অন্তত নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা করো...
তুমি বলেছিলে...আমি নাকি তোমার জন্য পাগল হয়ে যাব....
তুমি সৎ অসৎ যাই'ই হও ..এই একটা কথা সত্য বলেছিলে ।।
sp
সেদিন ঝড় ছিলো বৃষ্টিও ছিল
সেই মধুক্ষণে-
অনাসৃষ্টিও ছিলো !
কক্ষনো না- কক্ষনো না ..
ওরে থাক- থাক !
ভুল শুনেছিস- ভুল বুঝেছিস... 
ভালবাসার মূল্য'টাও
মাঝে মাঝে অর্থহীন ..
sp 

আজ তুই যত'টা দানবিক  
অতীতে কী ছিলি মানবিক  
sp 

আকাশ ভরা তারা
দিইনা আমি ভাড়া
sp 
শ্রেণী বৈশিষ্ট  জানা থাকা সত্বেও...!!!
...................................................
এই সব পতিত বেবুশ্যেদের আচরণে
'আপনি' অবাক ?
'আপনার' এ হেনো অবাক হওয়া দেখে
'আমিও' নির্বাক !!
sp


March 15, 2015

হ-য-ব-র-ল
---------------------
আমি বেঁচে আছি !
নাকি মরেই গেছি ?
শ্বাস-প্রশ্বাস চলার নাম'ই
কি বেঁচে থাকা ?
অনুভূতিহীন হৃদয় কি
জীবনের কথা বলে ?
যেখানে.... 
কোন আশা নেই
ভালোবাসা নেই
চাওয়া আছে
পাওয়া নেই
ঘুম আছে
স্বপ্ন নেই
মন আছে
মুগ্ধতা নেই
অবয়ব জুড়ে....
চির অবসন্নতা আছে
অন্তরে প্রসন্নতা নেই-
কর্মহীন ক্লান্তি আছে
মর্মমূলে শান্তি নেই !
------------------------
এত নেই নেই এর মধ্যে
অনাকাঙ্খিত বেঁচে থাকা !
জীবন ধারণ করা শুধু !
যাপনের মাধুর্যহীন....
ধু-ধু মরুপথে-
বাসনার মরীচিকা..
কায়াহীন ছায়া ফেলে
অপসৃয়মান... ক্রমশ
দূর- দুরান্তরে !!
sp



March 10, 2015


মুক্তডানা (Muktodana) 
Samik Sen 
March 8 at 9:25pmমাঝে মাঝে বিবমিষা জাগে। আমাদের liberal education এর প্যারাডক্সগুলো প্রাত্যহিক অভিজ্ঞতার দর্পণে উন্মোচিত হয়। আমার ক্রন্দনরত শিশুপুত্রকে বলা হয়, তুই কি মেয়ে? কাঁদছিস কেন? কান্না তবে নারীজীবনের ভবিতব্য? আমার এক আলোকদীপ্ত সুহৃদ তার বয়ঃসন্ধির ধাক্কা সামলানো ছেলেকে বলে ওঠেন, মেয়েদের জন্য বেশী ল্যাকল্যাক করিস না। একটা গেলে আর একটা আসবে। অর্থাৎ নারী কত সহজলভ্য! তারপরও আমি চারিদিকে ঘটে যাওয়া ধর্ষনে স্তম্ভিত হই! এর শিকড় তো আমাদের মানসিকতার সুদূরে প্রোথিত। আলেকজান্ডার পোপ মহিলাদের সাবধান করে বলেছিলেন বুদ্ধিচর্চা বেশী করলে জরায়ু মটরদানার আকারের হয়ে যায়। তখন আর সন্তানধারণক্ষমতা থাকে না। আমি ভাবি আজকেও কি আমরা এই মানসিকতা অতিক্রম করতে পেরেছি? পুরো ব্যাপারটাই স্বার্থচালিত। নারীকে নিয়ন্ত্রণের সূক্ষতর কৌশল আবিষ্কারের প্রয়াসে নিরন্তর নিয়োজিত পুরুষ। তাই প্রথম নারীর নামকরণ হয় eve, যা ব্যুৎপত্তিগতভাবে evil শব্দের সঙ্গে সম্পর্কিত।
Aritraa Sengupta Asadhoron ekta lekha. Monta valo hoye gelo.

Aritraa Sengupta Tag korata bad habit Kanchan Roy. Tao korlam
Pache amar opor rege jas


Ami Peeyali aj saradin nari dibos k mone rekhe j sob bondhu ba sujon der post porechi tar modhye amar kache sera......asadharon akti vabprokash
 
Chanchal Sardar আসলে যদি বলি আমরা নারীর পক্ষে কথা বলি আর মনে করিয়ে দেই তোমরা নারী মানুষ না। জ্বরের রুগীকে মৃত্যুর ভয় দেখানো।
Samik Sen বেশ নারীর পক্ষে যারা বলেন তারা তো নারীকে মনুষ্যপদবাচ্য মনে করেন না। এখন নারীর বিপক্ষে কথা যারা বলেন সেইসব উদারপন্থী পুরুষদের কণ্ঠে শোনা যাক তারা কতটা মানুষ জ্ঞান করেন নারীকে। Goest thou to a woman? Forget not thy whip.মনিষী নীটশে বলেছিলেন এই কথা। অর্থাৎ নারীর কাছে যদি যান, চাবুকটি ভুলবেন না।ভগবতগীতায় করূণাময় ভগবান বলছেন, অর্জুন, আমার পথ অনুসরণ করলে তুমি তো বটেই এমনকি নারী ও শূদ্রযোনিসম্ভূতরাও উদ্ধার পাবে। অর্থাৎ শেষোক্তদের উদ্ধার পাওয়ার কথাই নয়। ভগবান অপার করুণায় তাদের রক্ষা করছেন।
Chanchal Sardar এগুলো বলেই আমরা ভয় দেখাই। তা নাহলে আমার কথা শুনবে কে?

Samik Sen ও তার মানে এই কথাগুলো বলাই হয়নি? অথবা এগুলো বলা হয়েছে নারীবাদীদের যুক্তির যোগান দেবার জন্য?
Chanchal Sardar এগুলো না বললে আমাদের বলার বিষয় থাকত না। বাহবা ও পেতাম না।

Samik Sen এই কথা শোনার পর আমার স্তব্ধ হওয়াই বাঞ্ছনীয়।

Chanchal Sardar সেটা আপনার চিন্তা।

Samik Sen চঞ্চলবাবুকে অনুরোধ করবো প্রসঙ্গান্তরে না গিয়ে উপরে উথ্থাপিত প্রশ্নগুলির উত্তর দিন।

Snehasish Chakravarty CHANCHAL BABU ,,,,APNI JOKHON PROSONGANTOREI JACHCHEN,,,,DOYA KORE 1TA UTTOR DEBEN KI??? NARIR KOTOTA ODHIKAR THAKA UCHIT E BEPAR E APNAR MOT JANIYE AMAR MOTO KOM JANA MANUSH GULO KE SOMRIDDHO KORBEN KI????? Chanchal Sardar 

Samik Sen একশবার আমি নারীর পক্ষে বলবো
যদি তুমি বলো নারীবাদী, তবে তা-ই।
একশ বার আমি মায়ের জন্য লড়বো

ভুলে গেছো যাহা আমি তাহা ভুলি নাই।
আমার মুখে প্রথম দুধের আস্বাদ
তারে মুছে দেবে কোন সে পরমাদ?
আমৃত্যু আমি নারীর পক্ষে বলবো
দৃঢ় প্রতিবাদে জন্মের ঋণ শুধবো।

Snehasish Chakravarty jibon aseni jobe / prokritei nari / bromhoi purush rupe / pashete tahari /narie soktir utso / sristir adhar /tahar gorvei jonme / na na abotar / nari dugdho khir rose / vori pran tobo / ki kore vuliya jao / vondamite  

Aritraa Sengupta Ami ekta setu bondhoner chesta kori. Samik Sen Animesh Gupta da o Snehasish ChakravartydaSamik j duti udahoron diyecho duti purus mukho nisrito bani. Chanchal Sardar babu bodhhoy nijeke eder songe ek asone bosiye kathgorai dar korate cheyechen. Vul bolle sudhre deben please. 

 Chanchal Sardar সকল আলোচনা গুলো পড়লাম ভাল লাগলো। অনেকে আমাকে নারীর বিপক্ষে দাড় করিয়াছেন। আমি শুধু বলব আমি মনে করি নারী আজ মানুষ। ঠিক যেমন পুরুষ মানুষ, তেমনি নারী মানুষ। পুরুষের পাশে যদি নারী বলে আমি তোমার পক্ষে কথা বলব পুরুষ লজ্জিত হয়। ঠিক তেমনি নারীর পক্ষে পুরুষ কথা বললে তারা ও লজ্জিত বোধ করবে। আমি যদি নারী কে মানুষ মনে করি তাহলে তাকে দয়া করব না। সববিষয়ে তাকে আমি সমকক্ষ মনে করব। বার বারবার তাকে সাহায্যের হাত বাড়িয়ে নিজের মহত্ব প্রকাশ করে নারী মানুষকে দুর্বল করব না। ধন্যবাদ সকলকে।


March 9, 2015

আজ নাকি ছিল শুধুই  নারী-দিবস !
দেখে শুনে নির্বাক ! হয়েছি বিবস-
একটি-ও বুঝি আজ ছিলনা পুরুষ !
নর নারী একাকার শুধুই "মানুষ"!!


৩৬৪ দিন পুরুষ দিবস
+ ০১ দিন নারী দিবস !
তাই কি নারী- চির আনাড়ি !
ঘাড় গুজে নতমুখী-
সদা পুরুষের বশ !
হেই নারী তবে কী
তোরা মানুষ'ই নোস্ ?


March 6, 2015

যদিও... 
জীবনের পরতে পরতে জমে
বেদনার পলি দ্বিধাহীন-
তবু... 
চলে চাষাবাদ কাগজে-কলমে
কবিতার বুকের জমিন !!
সু-পা



অশনি সংকেত বোঝেনি অনঙ্গ !
ধ্যুর- কিযে ছাই
ওড়ালেন মশাই
ব্যানার্জি ঠাকুর খোঁজেনি তরঙ্গ !
ক্ষুধা তৃষা বুকে
বেঁচে ধুঁকে ধুঁকে
দুঃখানলে পোড়ে মানিনী পতঙ্গ !!
সু-পা

March 5, 2015

"এক পৃথিবীর একটা'ই আকাশ
সেই আকাশের "মুক্তডানায়"
আমরা সকল মেম্বার-
এক একটি পালক তার
আমরা উড়ি- আমরা ঘুরি
আহরণ করি-বিতরণ করি
উন্মুক্ত করি চেতনার দ্বার 
সমৃদ্ধ করি জ্ঞান ভান্ডার !!"

তাই বলা যেতে পারে... যেহেতু
শুধু শিল্প ও সাহিত্য নয়-    
সমগ্র বিষয়েরই অবতারণা হয়
এই "মুক্তডানায়" ভর করে...সেহেতু 
আমরা ব্রাকেটে রাখতেই পারি
মুক্তডানা ( চেতনা সম্ভার ) কিংবা
( বহুমাত্রিক ) মুক্তডানা। রাখতে
হবেই এমন কোনো কথা নেই ...।।
-----------------------------------
তবে এডমিনদের প্রতি পূর্ণ ভরসা
এবং সম্মান রেখেই বলছি .........
আসলে ...মুক্তডানা একা'ই এক'শ-
মুক্তডানা কি এবং কেন এটা কেউ
জানতে চাইলে.. তাঁকে মুক্তডানার
মুক্তাঙ্গনে পদার্পণ করতেই হবে...
বাইরে থেকে দেখেই তার সবটুকু
চিনে নেবে... মুক্তডানাকে এতখানি
উন্মুক্ত করলে.... যাক আমার কথা
আমি বললাম ভুল হলে ক্ষমা করবেন
শুদ্ধ হলে ভেবে দেখার অনুরোধ রইলো।।

March 4, 2015

তোমার পথ চলার স্বাধীনতা মানে আমার শষ্য খেত মাড়িয়ে হেটে যাওয়া নয়।

March 2, 2015

------------------------------------------------------
একটা সন্দেহের শুয়ো পোকা কয়েকদিন ধরেই 
আমর মগজের অভ্যন্তরে খুব সন্তর্পণে কিলবিল 
করছে...! ফেবুতে অভিজিত হত্যাকে কেন্দ্র করে 
পক্ষে বিপক্ষে অনেক স্ট্যাটাস অসংখ্য মতামত 
ব্যক্ত হচ্ছে ... কিন্তু লক্ষনীয় বিষয়টা হলো ....
মুসলিম নামধারী কিছু আইডি যেগুলো নিশ্চিত 
ভুয়া বলে সনাক্ত করা যাচ্ছে.. এই আইডিধারীরা 
অনর্গল ইসলাম এবং রাসূল (সাঃ) কে জঘন্য ভাষায় 
গালাগাল করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছে.... আর প্রতিবাদী 
মুসলিম গণ শুধু কমেন্টস-এর মাধ্যমেই প্রতিবাদ এবং 
পাল্টা গালাগাল দিয়ে যাচ্ছেন ....এসব কিসের আলামত !! 
মুসলিমের বিরুদ্ধে মুসলিমের যুদ্ধ ! ইসলাম ধর্মকে কলুষিত 
করবার সজ্ঞান প্রয়াস ? দেশের প্রশাসন যন্ত্র নিরব কেন ? 
উন্মুক্ত ফেসবুকের উত্তপ্ত সংলাপ কি শাসক গোষ্ঠির 
নজরে আসে না ? আমার সন্দেহের শুয়ো পোকাটাকে 
কেউ কি নির্মম হত্যা করতে পারবেন প্লিজ .... ???
----------------------
সুলতানা পারভীন

খাদক..........
জীবনের প্রতিটি পরতে পরতে
ঘুণ পোকার সদম্ভো চিত্কার-
ভেঙ্গে পড়ে মননের সুরক্ষা প্রাচীর
চলে কানাঘুষো শ্বাপদের শীত্কার-
উল্লাসে মাতে অন্ধকারের খুনে জীব
প্রবল পৈশাচিকতায় ;
ম্রিয়মান আলোর মিছিল নিমেষেই
করে গলাধঃকরণ- তোলে তৃপ্তির
ঢেকুর নির্মম কৃষ্ণবিবর ! 
sp

সময়ের সোনালী প্রান্তর.... 
ডিজিটাল সভ্যতার দাবানলে
পোড়ে হরষের ভয়াতুর অন্তর-
থেমে রয় বেদনার বিষন্ন প্রহর
ক্রমশ: মৌনতার বিষাক্ত আঁচলে
sp




ঐ তিস্তা বিতস্তার অথৈ জলে
কখনো যাবে কী ধুয়ে এই লজ্জা !
অভিজিত কি মরেছে আসলে
নাকি চিতায় নিয়েছে চির শয্যা ?
আগুনে জ্বেলেছো মাটির দেহ
নিয়েছ ভেবে- সব শেষ বুঝি হলো ?
পুড়িয়েছ কি তার জ্ঞান কেহ
এযে- চৌদিকে আরো ছড়িয়ে গেল !! 
sp

কিযে অদ্ভুত! এই যুগ ডিজিটাল 
জীবনটা হয়ে গেছে বড় শর্টকাট !
দ্রোহের কাস্তে কাটে বন্ধনী জাল
যাপনটা ফাঁকা বুলি- শুন্য ললাট !!
sp 

অপেক্ষা----------------!!
শুধু অভিজিত নয়.... যে কোনো মানুষের-ই
বিচার বহির্ভূত / নীতি বিবর্জিত অকাল মৃত্যু
আমার কাম্য নয়/কারুর-ই নয় ... তাই তো
চোখ ভরে ওঠে জলে..আজকাল ভীতি নয় ,
এই জীবনের প্রতি ঘৃণা আমায় তাড়া করে-
গা- গুলিয়ে ওঠে , ভয়ংকর বিবমিষায় নিয়তই
অন্ধকারের অতল গহ্বরে ... অবিরাম পতনের
অধঃগতি ...আমায় যেন শরীরি ভার হতে পূর্ণ
মুক্তি দেয়... করে তোলে অশরীরি ... ছুঁতে পারি
না আমার আমিকেই....নিস্ফল আক্রোশের তীব্র
দহনে হয়ে যাই ছাইভস্ম...উড়ে চলি দিগদিগন্তে
উল্কার গতি নিয়ে ঠিকানা বিহীন .... এখন যে
কোনো সময় মুখ থুবড়ে পড়ার অপেক্ষা- !!
সুলতানা পারভীন