December 28, 2013

আমাদের দেশ আজ ধ্বংস পুরি
জ্বালিয়ে-পুড়িয়ে মারে দুই বুড়ি
যেন কাক এক ঝাঁক
কুকুরের ঘেউ ঘেউ
অযথাই হাঁক ডাক
চেঁচিয়েই মরে কেউ

December 27, 2013

ঐ খবর ওয়ালার খবর!!
ওরা মিথ্যে বলে জবর
দিয়ে সত্যি টাকে কবর
ছাপায় মল মুত্র গোবর !
ওরা দিনকে করে রাত
কথায় করে বাজিমাত
ওরা বাজার দরে কেনা
পতিত বেবুশ্যেদের সেনা
ওদের কথা শুনে যারা
তাদের মাথা মগজ ছাড়া !!



 ???
রাতের পানে দিন ছুটে যায়
দিনের কোলে রাত্রি হারায়

তন্দ্রাহারা নয়ন জলে
স্বপ্ন তরী দোদুল দোলে
অন্তবিহীন প্রনয় বেদন
প্রতীক্ষাতে নিত্য রোদন !!
বিনি সুতার কোন বাঁধনে
মিলবে দুজন কোন সাধনে ?




December 12, 2013


জনতার ঘুম ভাঙ্গাতে
চুলকানি খুজলি চাই ....

যতসব পাগল-ছাগলে ভরা দেশটা
হায় ভাগ্যে কি আছে লেখা শেষটা
কতো শত দূরদেশ পরদেশী কুকুরে
সাঁতরায় পিরিতের ঘোলাজল পুকুরে
ওই পড়শীর কালো হুলো বেড়ালেরা
করে এ দেশের হৃদয়টা কাটা ছেড়া
ওরে ধিক ধিক মরা লিক ওঁচা ছানা
তোরা কচু খেকো শুওরের পঁচা খানা
ছি!বীর চৌচির চিত্কার গলা ফাটা
ওরা ধুম ধাম বোমা বাজ রগ কাটা
আর কানি-মুনি মেনি মুখো বেজি দল
করে এর তার কাঁধে বসে কোলাহল
দোরে দোরে ঘুরে মরে প্যেয়ারে লাল
ছঃ আধা জমি আধি নিয়ে মারে হাল
সব দেখে শুনে বোবা কালা জনগণ
রয় চেতনারে বলি দিয়ে অচেতন !!
sp   

December 7, 2013

"আই ডোন্ট কেয়ার"
অঙ্গুলি সংকেত বুঝি নাতো আমি
বলোনা কেন সোজা সাপ্টা
চা- টা ভালো হয়নি বলে কি তুমি
ভাঙ্গবে চা-এর কাপ টা !
তুমি কথায়-কথায় ধমক মারো
এই ছাড়া আর কি-ই বা পারো
জানি কত খানি তোমার মুরোদ
করো সকল কথায়-কাজে বিরোধ
ভালবাসার মন তোমার নেই
হাম্বা রবে ডাক ছাড়ো তাই  
চিল্লা ফাল্লা যতোই করো
ইচ্ছে মতো ভাংগো গড়ো হ্যা -যা খুশি তাই করো তুমি
ইঃ- থোড়াই কেয়ার করি আমি !




December 5, 2013

'০তা' 
এক ফাগুনে তোমার দেখা
আর ফাগুনে নাই
আকাশ বুকে উল্কা যেন
পুড়িয়ে হলে ছাই
হঠাত হাওয়ায়
মনের দাওয়ায়
আছড়ে পড়া ধুলি
বন্যা জলে
ধুয়ে গেলে
হৃদয় বাঁধন খুলি !!

+++++++++++
ম-র-ণ !!!!!
চারিদিকে ধর ধর
মার কাট শব্দ
ভয়ে প্রাণ থর থর
কাঁপে-হয় জব্দ
ধুম ধাম ককটেল
ঢিল ইট পাটকেল
দাউ দাউ অনলে
নিঃশেষে প্রাণ জ্বলে  
ক্ষমতার আশাতে
বাঁশ ভাল বাসাতে
ওফ!মরে মরুক লোক
জনতার জয় হোক !!
জনগণ-ই যত সব
শ্মশানের মরা শব 
কাক চিল শকুনী
মিছে খায় বকুনি
চুশিলেরা রয় চুপ
বিবেকের শত রূপ

দেখে চোখ অন্ধ
মুখ-ও রয় বন্ধ
কতো আর এভাবে
মরা খেকো স্বভাবে
যত হাড় হা-ভাতে
কানা-কালা-বোবাতে
ভরে রবে দেশটা  
কোথা এর শেষটা !!
:( :( :(























December 3, 2013

'কল্পক্ষণ'
শেষ বিকেলের ছায়ার ভেতর 
তোমার আগমন
মনের রং-তুলিতে এঁকে ছিলাম 
সেই সে শুভক্ষণ 
আবার হারিয়ে গেলে আমায় ফেলে
নিরব আঁধার স্রোতে 
কোন আলোতে খুঁজবো তোমায় 
কোন সে অগম পথে !!

December 2, 2013

মন পবনের ময়ুর পঙ্খী নাও ভাসিয়ে দিয়ে
সাত সমুদ্দুর পাড়ি দেব সঙ্গে তোমায় নিয়ে


December 1, 2013

জ্বলে ক্ষনিকের সূর্য্য আকাশে আমার
অন্ত হীন ঘিরে থাকে রাতের আঁধার
বুকে বাজে পাড় ভাঙ্গা ঢেউ বেদনার 
ঝর ঝর আঁখি জল
ঝরে চোখে অবিরল