মানিকতলা আরো অনেকটা দূর আছে
জানি পারবনা যেতে/সেই বৈঠকী আড্ডাতে
আমি দূর হতে তাই/ আজ প্রার্থনা করি ভাই
উঠুক জমে তব আড্ডা আসর/হাসি গান গল্পে কাটুক প্রহর !!
sp
কি এক বিশ্রী একটা হাহাকার
মনের আদ্যপান্ত জুড়ে সোচ্চার
নীরব গুঞ্জনে
কে যায় রে
রাঙ্গা চরণ ফেলে
আমার হৃদয়ে রং ঢেলে!!
তুম অওর ভগোওয়ান
................................................
সোচ্চার কণ্ঠে তব আশির্বাদী ঝংকার
"ভগোওয়ান তেরী ভালা কারেগা- মাগার....."
নির্ভেজাল গদগদ প্রশ্ন আমার- "মাগার" ?
অনায়াসী জওয়াব নির্বিকার........
"মাগার নেহী কারেগা- কিঁউ কি........."
-কিঁউ কী ?
কিঁউ কি- "তুম লাড়কি হো....."
খেদোক্তি আমার- হা- ভগোওয়ান-
হামেশা তুম আদমী'হী কিঁউ হো ?
কাভি কুছ দের কে লিয়ে-
আওরাত নেহী হো সাকতে থে ?!
sp
৩৬৪ দিন পুরুষ দিবস
+ ০১ দিন নারী দিবস !
তাই কি নারী- চির আনাড়ি !
ঘাড় গুজে নতমুখী-
সদা পুরুষের বশ !
হেই নারী তবে কী
তোরা মানুষ'ই নোস্ ?
-------------------------------------------------------
ইতিহাস ঘুরে ঘুরে আসে...
মানুষ চিরকাল ইতিহাসের পথেই হাঁটে
প্রত্যাবর্তন'ই সৃষ্টির নিয়ম...
সেকালের শুধুই 'নারী'- হয়ে উঠছে ক্রমশ
আজকের "নারী মানুষ"
বোধ-এর অভাবে....
সেকালের সম্পদ সৃষ্টিকারিনী, সম্পদ সংরক্ষণ কারিনী নারী-
একটা সময়ে নিজেই একরকম 'সম্পদে' পরিনত হয়েছিল....
আজ আবার জাগ্রত বোধ নিয়ে-
"নারীসম্পদ" নয় সম্পদ শালিনী হয়ে..........
ফেলে আসা ঠিকানায় প্রত্যাবর্তন করছে/করবে একালের নারী।
sp
আজ নাকি ছিল শুধুই নারী-দিবস !
দেখে শুনে নির্বাক ! হয়েছি বিবস-!
একটি-ও বুঝি আজ ছিলনা পুরুষ !
নর নারী একাকার শুধুই "মানুষ"!!
sp
"ধুসর জীবন"
চোখের জলে শ্যাওলা সময়ের
পরতে পরতে প্রগাঢ় ছায়া-
মুখব্যদন করে আছে বিমূর্ত
বিভীষিকা...... !!
তবু বেঁচে থাকা-
নিয়ে জীবনের আগাগোড়াই স্যাঁতস্যাঁতে
নিরুত্তাপ কারুকাজ হীন অন্তঃপুরে-
আকন্ঠ বিবমিষা ...... !!
sp
কেন ? সব কাজে তোর্ সাত খুন মাফ
আমার বেলায় দোষ !
পান থেকে চুন খসলে আমার - বলিস,
তুই তো মানুষ নোস্ !!
sp
যেই চোখে তোর্ ভালবাসার ধুন ছিলো !
সে চোখ-ই আজ অন্তপুরে আগুন দিলো
আমিও তো বলেছিলাম বড় ভালোবাসি
আজো সেই অপরাধে আঁখি জলে ভাসি !
---------------------------------------------
সত্যি'ই এবার আমি উঠে দাঁড়াবো
অনাচার যত সব দু'পায়ে মাড়াবো।
sp
-হ্যালো.....
-হ্যা বলছি.. কে বলছেন ?-আপনার একজন শুভাকাঙ্খী -সে তো বুঝলাম...কিন্তু নাম কি ?
-নাম জানা'টা কি খুব জরুরি ?
-কেন নয় ?
-না মানে ....আপনার যা ইচ্ছে নামে ডাকুন না
-আহ ! এতো পেঁচাচ্ছেন কেন ? কে আপনি-
কি বলতে চান ঝটপট বলে ফেলুন..
-রাগ করছেন ?
-হুঁম
-কেন ?