January 31, 2015

আমি-তুমি.................
আমি- সুনীল আকাশ
তুমি - আমার ধ্রুবতারা
আমি- খরস্রোতা নদী
তুমি-প্রবল জলো-ধারা
আমি- দক্ষিণ হাওয়া
তুমি- আবেগী বুলবুল
আমি- সাজানো বাগান  
তুমি- ফোটা হাজার ফুল
sp 

হায় !...........এবার বুঝি বাংলার জান যায়..!
----------------------------------------------
গোধুলি'টা হারিয়ে 'ও-কার' হারায় অন্ধকারে
আঁধার হারায় 'চন্দ্রবিন্দু' কোথায় পাবে তারে !
হারিয়ে-টা 'হাড়িয়ে' হলো পার করি-টা 'পাড়করি'
র-এর জায়গায় হলো কেন এতো ড়-এর ছড়াছড়ি !! 

শালারা সব 'সালা' হলো আমরা হলো 'আমড়া'
আজকে 'ড়'টা সামনে পেলে তুলে নিতাম চামড়া !! 
sp

দ্রোহ ..............সুলতানা পারভীন
-------------------------------------
না- প্রভাতে পাখির
(কলকাকলি মূখর) সুমধুর তান নয়
রাখালিয়া বাঁশিতে
(মন আনচান করা) সুরের মুর্চ্ছনা নয়রাত্রি নিশিথে কোনো
(মোহময়ী জোছনার) লুটোপুটি খেলা নয়
জাগুক বিবেক
বিস্ফোরণের দহন ত্রাসে
বাজুক বাঁশি
অন্ধকারের সর্বনাশে
কাটুক নিশা
প্রবল দ্রোহের জলোচ্ছাসে !!



সর্বনাশ ! ভাই... প্রকাশিলে এতো সোজাসুজি বুলি
হায় ! না জানি কবে কপালে জোটে সরাসরি গুলি !


    

January 30, 2015

স্বপ্ন এবং......................
---------------------------------
আজন্মকাল একটা স্বপ্ন নিয়তই আমায়
বিমোহিত করে- আচ্ছন্ন করে রাখে মন-প্রাণ
ভাবতেই শিহরণ জাগে.... আহা ! হোক সে স্বপ্ন
সত্যি নাইবা হলো কি যায় আসে !
আমার স্বপ্ন জগতের স্রষ্টা তো আমি-ই
সে রাজ্যের সম্রাজ্ঞী আমি- যা চাই যেভাবে চাই
আমার ইচ্ছেয় সেখানে সব হয়- সব
সেখানে আছে শুধু সৃষ্টি- নেই ধ্বংস , ক্ষয় , লয়
লীন কিচ্ছু নেই - আছে শুধু- আবর্তন বিবর্তন
রূপান্তর-
যেভাবে দেখতে চাই- দেখি
যেভাবে পেতে চাই- পাই
যেখানে যেতে চাই- যাই
যখন যা খেতে চাই- খাই
যা দিতে/নিতে চাই.... সব-
সব আশা পূরণ হয় নিমেষেই
সেখানে যে বাঁশি বাজে- সে আমারি দেয়া সুরে
যে পাখি গায়- সে আমারি গান
ঝরনা ঝরে আমার হাসি নিয়ে
নদী বহে- আমারি অনুরাগের ঢেউ তুলে
ফুল ফোটে- আমার আনন্দ সৌরভ নিয়ে
তারপরও.... 
আমার সে স্বপ্নরাজ্যের হৃদয়কন্দরে....
বাস্তবতার একটি চিত্রও অঙ্কিত হয়ে আছে
যা- আমায় সততই ... চৌম্বকীয় শক্তিতে
আকর্ষণ করে একটানে নিয়ে আসে জাগতিক
অঙ্গনে- বেঁধে রাখে আষ্টেপৃষ্ঠে !!
----------------------------------------------
সুলতানা পারভীন
  
তোমায় যেদিন দেখেছি প্রথম
বুঝেছি সেদিনই হয়েছে মরণ
মুরং
---------------
পার্বত্য চট্রগ্রামে তিনটি জেলা। বান্দরবন , খাগড়াছড়ি ও রাঙামাটি। এই তিন জেলার বিভিন্ন স্থানে মুরং জাতির বসবাস। এরা সচরাচর দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে বাঁশ , ছন , বেত ও কাঠের ঘর তৈরী করে তাতে জীবন যাপন  করে। সভ্য ও আধুনিক সমাজ থেকে দূরে থাকতে তারা পছন্দ করে। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন , মুরং জাতির লোকজন অনেক আগে মায়ানমারের আরাকানে বসবাস করতো। অপর কোনো শক্তিধর জাতির তাড়া খেয়ে মুরংরা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। পাঁচটি গোত্রে বিভক্ত মুরং জাতি। এগুলো হচ্ছে- দেন্গোয়া , কংলাই , সাইজার , প্রাসসাং ও গ্লারো গ্লনোর। মুরং সমাজ পিতৃতান্ত্রিক। অবশ্য মেয়েদের প্রাধান্যও রয়েছে। এই অর্থে তাদের পরিবারকে যৌথ পরিবারই বলা যায়। ভাত ও মদ মুরংদের প্রধান খাদ্য। উন্নতমানের মদ তৈরিতে তারা সিদ্ধহস্ত। কুকুর , হরিণ , গরু , ছাগল , পাখি , শুকর , বাঘ প্রভৃতি প্রাণীর মাংসও তাদের প্রিয় খাদ্য। এরা- বাসী ভাত ,শুকর ,শুটকি , মাছ , ব্যঙ ও চর্বি দিয়ে নাম্পি নামক এক প্রকার খাবার তৈরি করে। বিশেষ ধরনের খাবার তৈরি করা হলে সবাই একসঙ্গে বসে খাওয়ার রেওয়াজ রয়েছে। 
জুম চাষে অভ্যস্ত মুরং জাতি। এ থেকে সারা বছরের খাবার হয়ে যায় বলে , বাকী সময় আমোদ-প্রমোদে মেতে থাকে। জুম চাষের জন্য হেডম্যানের অনুমতি ও কর বা খাজনা দিতে হয়। নারী পুরুষ উভয়েই জুম চাষে অংশ নেয়। প্রধান পেশা কৃষি ছাড়াও কাঠের জ্বাগলী , ঝুড়ি বোনা , বাড়িঘর তৈরি , শিকার করা ও মাছ ধরার কাজও করে। সন্তান প্রসবের সময় প্রসূতিকে কিমমা নামের বিশেষ ঘরে রাখা হয় নয় দিন। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদিতে নাচ-গানের আয়োজন অনিবার্য। যুবক- যুবতীরা দুই ভাগে বিভক্ত হয়ে নাচ বা গান করে। চার   ধরনের নাচের চল রয়েছে মুরং সমাজে। এগুলো হলো- প্লীচ , প্লীচিং চাত চেতপ্লী , দেংগরামতকপ্লী এবং রাওলাতাতিংগি। পরিবারের সবার বড় সন্তানের আগে অতপর ছোটদের বিয়ে হয়। অন্য গোত্রের মধ্যে বিয়ে হতে বাধা নেই। বিয়েতে পণ দেবার রীতি প্রচলিত আছে। তবে তা খুব সামান্য। মাত্র তিন'শ থেকে পাঁচ'শ টাকা। এই টাকা অবশ্য খরচ করা হয় বিয়ের আয়োজনেই। ওয়াংলাই মুরং মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। পুরুষরা এক টুকরো নেংটি এবং ইদানিং লুঙ্গিও পরিধান করে। কাপড়ের স্বল্পতার কারণে মেয়েরা নগ্ন ও নিরাভরণ থাকতে সংকোচ করে না। তবে যাদের সামর্থ রয়েছে তারা প্রসাধনী ও সাধারণ অলংকার ব্যবহার করে। এগুলো প্রাকৃতিক উপাদানে তৈরি। মুরংদের প্রধান দেবতা তুবাই । তারা বিশ্বাস করে তুবাই বিশ্ব সৃষ্টি ( করেছেন ) এবং ওরেং হলো গৃহদেবতা। তবে সুংতিয়াং নামে আরেক দেবতার ওপরও তাদের আস্থা আছে। এরা বৌদ্ধধর্ম অনুসারে পারলৌকিক জীবনে বিশ্বাস করে না। মৃত্যুর পর সাত দিন মৃতদেহ ঘরে রাখা হয়। এ ক'দিন তারা নানা ধরণের উত্সব অনুষ্ঠানের আয়োজন করে। পশু বা প্রাণীর মাংস সহযোগে ভোজের আয়োজন করে। সাত দিন পর শ্মশানে নিয়ে মৃতদেহ পোড়ানো হয়। হাড়গোড় সংগ্রহ করে পুঁতে ফেলা হয় মাটিতে। উত্সবের আয়োজন করলেও কারো মৃত্যুর পর  বিলাপ করার রেওয়াজ নেই মুরং সমাজে।   

January 29, 2015

যদি ফিরে এসো .....
---------------------
সুলতানা পারভীন
----------------------
যদি ফিরে এসো তুমি
কোনো এক উষসী লগনে
নির্মলানন্দ হয়ে নিঃশব্দ চরণে
যদি ফিরে এসো তুমি
কোনো এক উদাসী মধ্য দুপুরে
একতারা হাতে সেজে বাউল ভবঘুরে
যদি ফিরে এসো তুমি
কোনো এক মখমলি কোমল বিকেলে
স্নিগ্ধ সমীরণে তুমি সুরের মাধুরী ঢেলে
যদি ফিরে এসো তুমি
কোনো এক সোনা রং গোধুলি বেলায় 
নিয়ে আগামীর প্রেম এঁকে তুলির ছোঁয়ায়
যদি ফিরে এসো তুমি
কোনো এক সন্ধ্যার ছায়াঘন আঁধারে
জ্বালিয়ে প্রদীপ হাতে-দাঁড়াও আমার দ্বারে
যদি ফিরে এসো তুমি
কোনো এক- নিরব তমসা ঘেরা নির্ঘুম নিশীথে
নিয়ে শুক্লা চাঁদের হাসি- দু'চোখে সুখস্বপ্ন এঁকে দিতে !
--------------------------------------------------
মিছে আশা বেঁধে রাখি
মিছে কান পেতে থাকি
জানি আসবেনা ফিরে কখনো তুমি আর 
গেছো না ফেরার দেশে- দিয়ে হাহাকার !
কেন যে- বুকে আশা তবু বাঁধি বারবার !
হোক- চির অবসান আমার এ চাওয়ার !!





    

January 28, 2015

যদি ফিরে এসো .....
যদি ফিরে এসো তুমি
কোনো এক উষসী লগনে
নির্মলানন্দ হয়ে নিঃশব্দ চরণে
যদি ফিরে এসো তুমি
কোনো এক উদাসী দুপুরে

অনন্তর..........
লাগাম ছাড়া লোভের ঘোড়া
চলছে ছুটে অবিরাম
দিগ্বিদিক জ্ঞান শুন্য- ত্বরা
নিচ্ছে লুটে ঘুম আরাম !
পঞ্চকোণী চক্রচালে
গহীন তিমির মন্দ ভালে-
বিষম প্রমাদ- নীচ উদ্মাদ
দিচ্ছে এঁকে বিধির বাম !! 
sp

যত্তোসব...........  !!!
আলাপ- প্রলাপ- সংলাপ শত
হয়েছে-রয়েছে গত-অনাগত
ধ্যুর মশাই.....সকলি ছাই
এবার কিছু ফলাফল চাই
অন্যথায়- কাঁধে নিয়ে দায়
নিরুত্তাপ থাকো আপাতত ! 
sp

মাগো.............
তোর আদরেই বাঁদর আমি
এবার............
ছাইড়া দে মা কাইন্দা বাঁচি !
sp
  
 

January 27, 2015

বিধি রে তুই আমার মরণ দে
অন্ধকার এই জগৎ থেকে....
আমায় তুলে নে। ...
নইলে....
আলোয় আলোয় ভরিয়ে দে
আমার জগতকে।... 
sp


বিমূঢ়
সবাই যার যার মতো বলেছেন ভালো লাগলো...
কিন্তু মজার ব্যপার হলো...
দু'একজন আমার এই চার লাইনের
স্ট্যাটাস-কে একটু অন্য রকম ভাবে বিচার
করেছেন বলে মনে হয়েছে.... তাঁদের উদ্দেশ্যে
বলছি-
"সমগ্র সৃষ্টিরাজির স্রষ্টা যিনি--- তিনি আমার/
আমাদের মনঃজগতেরও স্রষ্টা.... সেই মনঃজগত
আজ.... জাগতিক সুখের মোহে অন্ধ.... লোভ-
লালসায় , হিংসা , বিদ্বেষে অন্ধকার
অথচ বিধি রয়েছেন নির্বিকার ....!
এটাই বলতে চেয়েছি...."
----------------------------------------------------
"নিরাকার ও বিধিরে তুই
থাকিস নির্বিকার !
তোর জগতে নাই রে আলো
নিকষ অন্ধকার".......
----------------------------------------
*এখানে সৃষ্টিকর্তার বিরুদ্ধে কোনো কথা বলেছি এমন মনে হয়নি আমার-*
তবুও ভুল যদি কিছু হয়ে থাকে.. ক্ষমা চাই মহান আল্লাহর নিকট ..আমীন
sp

মন-
ওরে তুই কাঁদিস কেন বল
অযথাই ঝরাস চোখে জল
তোর্-
কান্না চোখে- বৃষ্টি দেখে
মেঘের ঠোঁটে বিজলি ফোঁটে
ওই নীল আকাশ ঝলমল !!
sp




January 26, 2015

নিরাকার ও বিধিরে তুই
থাকিস নির্বিকার !
তোর জগতে নাই রে আলো
নিকষ অন্ধকার.......
sp


অকর্মণ্য..."আম" জনতা...
---------------------------
সুলতানা পারভীন
---------------------------
আমরা "আম" জনতা
আমাদের এই আজব বাংলাদেশে
তাইতো মোদের "নেতা"
চিবিয়ে চুষে গিলে'ন ভালোবেসে
মোরা সব চর্ব্য-চষ্য-লেহ্য-প্যয়ো
হতে'ই ভালোবাসি-
তাই নেতা'রা তৃপ্ত খেয়ে- দেখান
দু'কান ছোঁয়া হাসি !
আহা রে ! বন্য দেশের ধন্য রাজা !
হুম- যতসব অকর্মণ্য আমরা প্রজা !!

শিশু'রা সব সময় আনন্দ পিয়াসী
----------------------------------
যেখানেই মজা পায়
সেখানেই তারা যায়
টিভি দেখে খুশি হয়
তাই নিয়ে মেতে রয়
পড়ালেখা লাগে তেতো
যদি এতে মজা পেতো
তবে তাই করতো
হরদম পড়তো
শোনো বাবা মামনি
শিশু মন বোঝনি ?
যেখানেই আছে "না"
করবেই তারা "তা"
পড়ালেখা মজাদার
করে তোলো এইবার
দেখো পাবে ফলাফল
দুঃখ যাবে রসাতল
সব শিশুরাই পড়বে
সুখী জীবন গড়বে !!
sp



 

January 23, 2015





আহা আমাদের দুই রানী যেন শকুনের-ই নানী 
 নিয়ে বাংলাদেশের শবদেহটা করেন টানাটানি  
অগোচরে তোমার.......
-------------------------
সুলতানা পারভীন
-------------------------
আমি নিরবেই চলে যাব ....
চলে যাব এই নষ্ট পৃথিবী ছেড়ে
দূরান্তরে একদিন ..কষ্ট বুকে নিয়ে
স্পষ্ট ভালবাসা সম্বল করে ....
সেদিন যেমন... আকাশে ওঠে চাঁদ
বাগানে ফোটে ফুল পাখিরা গায় গান
তেমনি রইবে সকল- হেরফের হবেনা
কিছুই .... আমার চির প্রস্থানে ।
শুধু তোমার আকাশ বুকে যে ধ্রুবতারা
জ্বলে নিশীদিন তোমায় ঘিরে-
তারই ক্ষনিকের স্মিত হাসি নিয়ে..পলকের
তরে উদ্ভাসিত হবো ক্ষণজন্মা উল্কাসম ।
হয়তো সেই ক্ষণে তুমি আমায় চেনার আগেই       
তোমারি দেয়া প্রেম- চকিতেই জ্বলে হবে নিঃশেষ !!  


অন্বেষণ----
---------------- 
সুলতানা পারভীন
------------------
বাবুরাম সাপুড়ে
কোথা তুই বাপুরে....!
আয় বাবা বাংলায়
দু'টো সাপ নিয়ে আয়
যে সাপের
খোলা আছে চোখ কান
দাঁতে নখে- আছে শান
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন তো
দুই নাগিনীর যুদ্ধ
করে দিক রুদ্ধ !


লজ্জাহীনে লজ্জা দেবে
বিবেকহীনে জ্ঞান
এমন বোকা কে আছে
যে হারাতে চায় মান !
sp 

আহা হা ......
আমরা বাংলাদেশী !
আমরা অবাক
নই হতবাক
চোখের জলে ভাসি  !
বাঁচার ধরণ
সদাই মরণ
পরস্পর বিদ্বেষী !
আমরা বাংলাদেশী !
sp

আমরা...
বোকা গাধা জনগণ
আম-জাম আমড়া  !
রানীরা... 
নূন ঝালে মেখে খান
তুলে নিয়ে চামড়া !
sp
 
 

 
 

January 22, 2015

মানুষ.! হেই অ-মানুষ..
স্বার্থের ঠুলি পরে
হারিয়েছ জ্ঞান হুশ !
ক্ষমতার লোভে
খুন করছো মানুষ !!
sp

হায়রে- এ দেশের ময়দানে দুই খেলোয়াড় 
খেলে স্বার্থের খেলা- নিয়ে হাতে তলোয়ার
উল্লাসে মাতে কত শত দর্শক-
নির্বিচারে খেলে দুই গণ ধর্ষক
হেতা জনগণ যেন আজ পোষা জানোয়ার !!
sp


ওরে সর্বহারার দল
-------------------
সুলতানা পারভীন
-------------------
সব হারানোর দল-রে ওরে সর্বহারার দল-
কাঁদিস কেন-কিসের ভয়ে কেঁদে মরিস বল !
বুঝিস না কি চোখের জলে হয়না সমাধান
হায়না'রা সব হন্যে হয়ে নিচ্ছে কেড়ে প্রাণ !
ছেড়ে দে রে মরা কান্না - কাকের কলরব
দু'চোখের জল মুছে ফেলে রুখে দাঁড়া সব
মাথায় বেঁধে মরণ কাফন দাঁড়া একটিবার
দেয়ালে পিঠ ঠেকলে খুঁজে পথ পাবিনা আর
থাকতে সময় সব দ্বিধা ভয় চরণ তলে পিষে
এগিয়ে যা সব মেরেই মর ভয় করিসনা মিছে !!



    

January 21, 2015

জাগো বিবেক জাগো ............
*এই দেশ/দেশের সাধারণ মানুষ আজ-গুটিকয়েক ক্ষমতা লোভী বর্বর পিশাচের হাতের খেলার
পুতুল , অদৃশ্য সুতোয় বেধে যেমন ইচ্ছে নাচিয়ে চলেছে , সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদীর হাতের
পুতুল এই শিখণ্ডি সরকার ইহুদি-নাসারা, আর বিধর্মীদের ”গঙ্গাজল” ।

* জনগনের মুক্তির দাবি নিয়ে যারা হরতাল অবরোধের যাতাকলে-
মূলতঃ জনগনকেই পিষে মারছেন, ধিক্কার সেই গণতন্ত্রের ধ্বজ্জাধারী
স্বার্থান্বেষী কুকুরের দলগুলোকে..... জনগনকে-জনগনের সম্পদকে পুড়িয়ে
মেরে... এই আবালেরা কোন.....টা ছিঁড়ছেন !

কাগজে দু’পাতা লিখে এই সমস্যার সমাধান কিংবা বিপদের মোকাবেলা সম্ভব নয় ,
শুধু মুখে বলে বলে ফেনা তুলে লাভ নেই , সময় এসেছে কার্যকরী কিছু পদক্ষেপ নেয়ার ,
মন্তব্যকারিগণ আসুন শুধু মন্তব্য টিকা-টিপপনি নয় এ দেশের নিপীড়িত মানুষের জন্য
সত্যিকারের কিছু কাজ করি ………..sp


সব হারানোর দল-রে ওরে সর্বহারার দল-
কাঁদিস কেন-কিসের ভয়ে কেঁদে মরিস বল
সুলতানা পারভীন

_>>>>>*<<<<<_

-------------------
সুলতানা পারভীন
-------------------
আর নয়- নয় আর চাপা কান্না-
নয়কো শুধু নয় কোনো প্রতিবাদ..
নয় কোনো কিছুতেই ক্ষমা ঘেন্না -
চাই জোর প্রতিরোধ আর প্রতিশোধ ...
গড়ছে যারা আজ পাহাড় লাশের
কেবলি পাতিছে ফাঁদ- সর্বনাশের
তাদের যেন আর মাফ করোনা
ওদের ঘাড়ে ধরে মারো কষে লাথ....
যাচ্ছে অকালে ঝরে কত না জীবন
 খুনি সব হায়েনার লোভের কারণ
ভুলেও ওদেরে যেন ছেড়ে দিও না
ওরাই তো প্রাণ খেকো শকুনের জাত !!
 sp

চ্ছঃ ! ! !..............
সুলতানা পারভীন
-------------------  
আমাদের দেশ আজ ধ্বংস পুরি
জ্বালিয়ে-পুড়িয়ে মারে দুই বুড়ি !
যেন কাক এক ঝাঁক
কুকুরের ঘেউ ঘেউ
অযথাই হাঁক ডাক
চেঁচিয়েই মরে কেউ
জনতারে বলি দিতে নেইকো জুড়ি !!

হায়রে- এ দেশের ময়দানে দুই খেলোয়াড় 
খেলে স্বার্থের খেলা- নিয়ে হাতে তলোয়ার
কত শত দর্শক নির্বাক- প্রাণে মরে জনগণ



  

January 19, 2015

বিড়ালের গলায় ঘন্টা'টা কাউকে না কাউকে তো বাঁধতেই হবে....
তিন লক্ষ মতান্তরে ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
আজ ভুলুন্ঠিত.... নিয়ত পড়ে পড়ে মার খেয়ে পিপীলিকার মত
দীর্ঘ দিন বাঁচার চেয়ে-অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে-বীরের মত
এক দিন বাঁচা-ও সম্মানের...পরবর্তী প্রজন্মকে আত্মসম্মানের সাথে
বাঁচতে শেখানোতেই পূর্বসুরীদের সার্থকতা।
sp

লুতুপুতু আল্টুকুনি প্রেমের মাখন গায়-
আগুন জ্বলুক নিঃসংশয়ে আগুন জ্বলুক
উটকো আবেগ নষ্ট বিবেক বন্য ধরায়

সেই আগুনেই হৃদয়হীনের অন্তঃ গলুক ! 
sp

হরতাল অবরোধে 
গলি থেকে রাজপথে

গুলি চলে আগুন জ্বলে
গাড়ি পোড়ে লোক মরে


 

January 18, 2015

মনের উঠোন জুড়ে জমেছে আসর
সুনশান নিরবতা সাজায় বাসর

ধোঁয়া ধোঁয়া দর্শন !!..........
-----------------------------
সুলতানা পারভীন
-----------------------------
মাঝে মাঝে নিজের অন্তরালে
নিজেকেই দেখি অন্য চোখে
অন্য রূপে- দ্বৈত সত্বা'রে
উদ্বুদ্ধ করি... নামাই
সন্মুখ সমরে-
ভাব-এ 
বস্তুতে, আপোসহীন লড়াইয়ে
ক্ষতবিক্ষত হয় হৃদয়ের
অনুর্বর প্রান্তর- চলে
বিষামৃতের বীজ
বপন- দ্বিধা
দ্বন্দের
অঙ্কুরোদগম হয় অনায়াসে-
নিষিদ্ধ গন্ধমে ভরে ওঠে
সাজ- কারুকাজ হীন
মনের উঠোন-
অবশেষে......................!
মগজের গোলা ভরে তুলি
ধোঁয়া ধোঁয়া দর্শনে !! 
 

এখন আমার বেলা অবেলা 
সন্ধ্যা সকাল কাটে একেলা
দু'চোখের কোল ভরে
আবেশের ঘুম ঘোরে
হয়না তো স্বপ্ন দেখা
নিয়ে যাপিত জীবন
সদা হেরি প্রহসন
এ যেন চির ভাগ্যলেখা !!
sp  

    

January 17, 2015

শপথ করি............
---------------------------
সুলতানা পারভীন
--------------------------
আয় ছেলেরা আয় মেয়েরা
স্কুলেতে যাই
লেখি পড়ি জীবন গড়ি- এর
তুলনা নাই
বাবা মায়ের শুনবো কথা
দুষ্টুমি আর নয় অযথা
খেলাধুলা লেখাপড়া সব-ই
হওয়া চাই
শপথ করি সবাই আজ
করবো নাকো মন্দ কাজ
আসুক যতই বাধার পাহাড়
মিলে মিশে এগিয়ে যাই
----------------------------

খোকন সোনা
-------------------------
সুলতানা পারভীন
-------------------------
খোকন সোনা চাঁদের কণা
সবার চোখের মনি
সে লেখাপড়া শিখে অনেক
বড় হবে জানি
দেশ বিদেশে গিয়ে খোকন
করবে পড়া লেখা
এ দেশ সে দেশ ঘুরে শেষে
অনেক হবে শেখা
দূর করবে আঁধার কালো
আলোর প্রদীপ জ্বালি
সে লেখাপড়া শিখে অনেক
বড় হবে জানি
জীবনটাকে খোকন সোনা
গড়বে মনের মত
ছোট বড় সবাই তারে
বাসবে ভালো কত
সেযে মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দেবে জগৎ ভরে
আমরা সবাই মানি
লেখা পড়া শিখে অনেক
বড় হবে জানি

January 16, 2015

আল্লাহর কাছে সুখ চেয়ে নাহয় .....
আজও পেলাম না....
তাই বলে আল্লাহ কি এতই কৃপণ ?
মৃত্যু দিতেও কার্পন্য করবেন ?!
মনে হয় না....
sp

নিয়তি !!!!!!!
ধাবমান কাল
কেউ কি কখনো .......
রাখতে পেরেছে বেঁধে ?
আর............
মৃত্যুর জাল
কেউ ছিঁড়েছে কোনো......
হাপুস নয়নে কেঁদে ? 
sp

আঁধারের পথ চলা
একা একা কথা বলা
আজ হতে হোক অবসান
নিয়মের বেড়া জাল
নিষেধের জঞ্জাল
ছিঁড়ে-মুছে করি তিরোধান !
sp

একদিন....
গোয়াল ভরা গরু ছিলো
পুকুর ভরা মাছ
গোলা ভরা ধান ছিলো
নেইতো কিছুই আজ
সেই দিন.....
কেমন করে কোথায় গেল
কোন আঁধারে পথ হারালো
খোঁজা'ই আসল কাজ
sp

January 15, 2015

কেউ দেবে কি ?
---------------------------
সুলতানা পারভীন
----------------------------
আর লাগে না ভালো আমার
আর লাগে না ভালো
জীবন জগৎ জুড়ে আঁধার
ভীষণ রকম কালো
ডুবছে তরী- ভয়ঙ্করী
কৃষ্ণ গহ্বর টানে
অন্তঃলোকে- বন্ধচোখে
নষ্ট নহর আনে
চাইনা পেতে এক মুঠো সুখ
বিলাস-ব্যসন বিত্ত, বিমুখ
কেউ এনে দাও একটু আমায়
শুক্লা চাঁদের আলো !! 

মেঘবালিকা... !!
----------------------
সুলতানা পারভীন
----------------------
সুনীল আকাশ আর
দেখিনা চোখে !
মেঘবালিকা তারে
নিয়েছে ঢেকে !
এতটুকু নীল নেই- নেই তো কোথাও
ঝরো মেঘ ঝরে পড়ো বৃষ্টি হয়ে
নীল অম্বর হতে কালিমা লয়ে...
বিষন্ন নীলাকাশে আলো জ্বেলে দাও !

>>>!!<<<
অন্ধকারের বন্ধ খাঁচায়
মন পাখিটা কাঁদছে ,
জীবন বীণার ছেঁড়া তারে
বে-সুরো সুর বাঁধছে !
কোন আলোকের কল্পনাতে
আঁকবে সুরের আলপনাতে
মুক্ত স্বাধীন জীবন নতুন
ভাবছে নিতুই ভাবছে !
sp


কষ্টের কড়চায় 
কষ্টের চর্চায়..
কষ্টের নদী জলে
কষ্টেরা সাঁতরায় !!
sp 
  

January 14, 2015

বৈষম্য না থাকলে...
মানুষ আর পশুতে তফাৎ কি ?
উপলব্ধি গুলো যে ভোঁতা হয়ে যাবে...
জীবন যুদ্ধের অবসান হলে....
মানুষ বেঁচে থাকার আকংখা-ই
নিঃশেষে হারিয়ে ফেলবে....
sp

অন্ধকারের বন্ধ খাঁচায় 
মন পাখিটা কাঁদছে ,
জীবন বীণার ছেঁড়া তারে
বে-সুরো সুর বাঁধছে !
কোন আলোকের কল্পনাতে
আঁকবে সুরের আলপনাতে 
মুক্ত স্বাধীন জীবন নতুন  
ভাবছে নিতুই ভাবছে !
sp 
কি আসে যায় ?
কি আসে যায়
অকূল দরিয়ায়
কে ভেসে যায়
যাকনা ভেসে
নিরুদ্দেশে... !
sp

যখন স্বপ্ন গুলো অশ্রু ঝরায় 
ভিজে চোখের কোণ !
পূর্নিমা রাত থমকে দাঁড়ায়
আঁধার করে মন !
sp

দু'চোখের জলে তৃষ্ণা মিটুক
মনের আলোয় কৃষ্ণ কাটুক
sp 

যখন- বিশ্বাসের খুঁটি হয় নড়বড়ে
রানা প্লাজার মতো মন ভেঙ্গে পড়ে
তখন- বিষাদের ঢেউ ওঠে অন্তরে
হৃদয়..অকালে প্রেমে সমাধি গড়ে !!
sp


যেখানে বসন্ত তোমার .....
মেঘ হীন আকাশ সুনীল
সেখানে শ্রাবণ আমার
সীমাহীন বেদনার ঝিল....
sp 

January 13, 2015

পেটে ক্ষুধা থাকলে......
কথা যত- সবই কি তবে কবিতা হয়ে যায়...!!
ভরপেট মানুষের- সুখে নাকি শুধু ঘুম পায় !!
sp

আর কত শুনি বলো- গল্প আষাড়ে !
লোকালয়ে দেখি- কত পশু আহা রে
উন্নয়নের জলে- দেশ নাকি ভাসছে !
ধুঁকে ধুঁকে জনতা- মার খেয়ে হাসছে ?
 sp

January 11, 2015

কেন ?
----------------------
বাসনার পালে হাওয়া
করেনাতো আসা যাওয়া
মন তরী ঠাঁয় দাঁড়িয়ে !
আশানদী খরা বুকে
পিপাসায় মরে ধুঁকে
নিরবেই যায় হারিয়ে !!
sp

তুমি-
------------------------- 
চোখের পাতায় স্বপ্ন এঁকে
ঘুম নিয়েছো কেড়ে
দুঃখের খাঁচায় বন্দী করে
একলা গেছো ছেড়ে
সেই থেকে আজও একা
তোমার দেয়া স্বপ্ন দেখা
হয়না মনের ঘরে !!
sp 


sp 

January 6, 2015

বেঁচে থাকার ন্যূনতম ইচ্ছেটুকুর মৃত্যু যন্ত্রণা-
চাক্ষুষ করার ভয়াবহ শাস্তি-
এই মাত্র নসিব করলেন....মহা মহিম বিধাতা-
আমায় সৃষ্টির কালে রক্ষিত তাঁর কলমে লেখা-
পাকা দলিল- আমার নিয়তি- !!

দোহাই চেতনা... 
কুমিরের জল চোখে
মিথ্যেই কেঁদোনা

আকাশ কুসুম কল্পনা'টার
খাচার দুয়ার খুলে
উড়িয়ে দিলাম স্বপ্ন এবার
মন যাক সব ভুলে !!

মন পবনের নৌকা খানি
চুপ সায়রে ডুব দিলো আজ

অসন্মানের "জীবন" ধারণের চেয়ে....
মৃত্যু বরণ করা-ই শ্রেয়

বাসনার পালে হাওয়া
করেনা আসা যাওয়া
মন তরী ঠাঁয় দাঁড়িয়ে
মরা নদী খরা চোখে
পিপাসায় ধুঁকে ধুঁকে

 








খেলাঘর বাঁধি- বলো কি আশায়
বৈরী সময় কাটে- ঘন তমসায় !


January 4, 2015

মানুষ কেন অযথাই.....মিথ্যার আশ্রয় নেয় ?
ছলনার জাল বুনে.................................. 
ক্রমশঃ আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে নিজেকেই !
কিচ্ছু বুঝিনা- বুঝতে পারিনা কিছুতেই !!
sp

January 3, 2015

সেই যে তুমি কখন হঠাত কেমন করে এলে
চলতে পথে আপন মনে এই হৃদয় ছুঁয়ে গেলে
পারিনি তো বুঝতে আগে কি করে কি হলো

( আমার জীবনের প্রথম লেখা ছড়া- আমি তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি )
সুলতানা পারভীন
-------------------
চাঁদ মামা....
চাঁদ মামা চাঁদ মামা কথা কেন বলোনা
তুমি শুধু মোর সাথে করো কেন ছলনা
আমি যে তোমার পানে সদা চেয়ে থাকি
তুমি মামা কেন শুধু দাও মোরে ফাঁকি !


বন্ধু'রা......................... 
তোমাদের সকলের জন্য--
-১. মুঠো রোদ্দুর
-১. পেয়ালা গরম চা
-১. ঝুড়ি উষ্ণতা
প্রদানের রইলো প্রতিশ্রুতি-
বিনিময়ে ---------------
না- না ভোট চাইনা-
প্রত্যেকের তরে প্রত্যেকে রেখো--
-১. মুঠো সুখ- ভালবাসা
-১. পেয়ালা বাঁচার আশা
-১. ঝুড়ি আচ্ছা খাসা
সহানুভূতি মায়া- মমতা
-------------------------
সুলতানা পারভীন