February 6, 2013


মাছি ! মাছি ! মাছি !
করি কি ?
তোমার আমার স্বপ্ন ভাবনা জুড়ে 
আজ এত মাছি !
এরোসল আছে না ? আছে তো -
ভাবনা কি ?
sp


" তোমরা---"
কৃষক :-
শক্ত মুঠিতে তুমি ধরে যে লাঙ্গল 
মাটির বুক চিরে ফলাও ফসল 
তবু কেন জোটেনা তোমাদের অন্ন 
ফসল ফলাও তবে বলো কার জন্য ? 
কুমোর :-
এই শক্ত মাটিরে নরম করে 
ছাঁচে ফেলে তুমি যত্ন করে  
নিয়ত বানাও যে হাঁড়ি-বাটি-থাল 
সে হাঁড়িতে করে খানিকটা চাল 
ফোটে না কেন বলো তোমারি জন্য 
সে বাসন গড় তুমি বল কার জন্য ?
কামার :-
আগুনের পাশে বসে হাঁপর চালাও 
ঘামে নেয়ে প্রানপন হাতুড়ি পেটাও 
কঠিন লোহারে তুমি নরম করে 
হাতিয়ার গড়ে তোলো কাহার তরে ?
sp



ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা 
রিক্ত এ মন ছন্নছাড়া 
সিক্ত চোখে শ্রাবণ ধারা 
হৃদয় জুড়ে বৈশাখী ঝড় 
নিত্য কাঁপে অষ্ট প্রহর
আছি কোথায় যাব কোথা 
বৃথাই খুঁজি যথা তথা 
জীবন বীণার ছেঁড়া তারে সুর জাগেনা  
ভাল্লাগেনা কিছু আমার ভাল্লাগেনা !
sp   

February 5, 2013

 " আহবান "
সড়ক জুড়ে যন্ত্র দানব  
ধাক্কা-চাপায় মারছে মানব
আজ আমাদের অঙ্গীকার 
দুর্ঘটনা চাই না আর
অকাল মৃত্যু রোধ করি 
চলো-নিরাপদ সড়ক গড়ি।। 
শুভ হোক জন্ম দিন 
হাঁসি আনন্দে হোক রঙিন 
" রবী ঠাকুর "
আমরা আরম্ভ করি 
শেষ করি না 
আমরা আড়ম্বর করি 
কাজ করি না 
আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি 
যোগ্যতা লাভের চেষ্টা করি না 
আমরা সকল কাজে পরের প্রত্যাশা করি 
অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করি 
 আমরা যাহা অনুষ্ঠান করি-তাহা বিশ্বাস করি না 
যাহা বিশ্বাস করি তাহা পালন করি না।।  
" তুমি নেই বলে বলে "
আজকাল আমার ভালো লাগে না
লাগেনা ভালো কিছু ,
পুরনো স্মৃতি গুলো কেন যে কাঁদায় 
বারে বারে ডাকে পিছু ,
তুমি যখন পাশে ছিলে কথাগুলো 
হয়ে যেতো গান।। 
তোমায় নিয়ে ভাবনা গুলো 
হতো  গল্প - কবিতা 
আজ তুমি নেই জীবনে আমার
বুকে জমে আছে অভিমান।। 
ছন্দ হারা ছন্নছাড়া সব গল্প-কবিতা 
হয় নাতো কিছু নির্মান।। 
sp 

"ও-রে ধরো "
ও-যে আর্শ্বীনের-ই কুকুর 
ও-র মাথায় মারো মুগুর 
ও-তো পশুর চেয়েও অধম 
ও-রে জুতিয়ে করো যখম 
ও-টা কলঙ্কিত পুরুষ 
ও-কে পিটিয়ে করো বেহুশ  

এই সেই নতুন ধর্ষক ছিঃ ছিঃ 
আমরা নিরীহ দর্শক- দেখছি !! 

(হুঁশ হারান হারান না বাহে 
তোমরা অংপুরের আমি দিনাজপুরের 
বেশি দুরের নোয়াই . কি বুঝিলেন ? )

বসে বসে ভাবনা 
আর না আর না 
যেই কথা সেই কাজ 
সবে মিলে করি আজ 
হায় ! হায় ! হায় ! দেখছি একি !
লাইক শুধু নয়-কমেন্ট ও দেখি ? 
ভাবি- বি কেয়ার ফুল !  
বাধতে পারে হুলস্থুল .     

February 4, 2013

তুমি-
এখন স্নিগ্ধ সকাল বেলা 
শিশির চাদরে মোড়ানো পৃথিবী 
একটু পরেই মুখরিত হবে চারিদিক 
ব্যস্ততা আর কোলাহলে ,
তবু কেন বন্দী আমি স্মৃতির খাঁচায় !
কেন হৃদয় ভাঙ্গে বারে বার ,
কেন সেদিনের সুখানুভুতি এখনো কাঁদায় !
আমি বুঝি না এরকম হয় কিনা সবার।।
আমি-
এরকম হয় "অনেকের"-
এই স্নিগ্ধ সকাল বেলার যে রূপ তুমি দেখেছ 
বেরিয়ে এসো তার হাতছানিতে-
ভেঙ্গে পুরনো স্মৃতির বন্দী খাঁচা।
হৃদয়- সে কি কাঁচ-পাথর
যা ভাঙ্গবে সহজেই ?
সেদিনের সুখ টুকু সুখ নয় শুধু 
সে তো পরশ মনি- ছোঁয়াও লক্ষ প্রাণে।
" কান্না " সে তো অত্যাচারীর ,
সে টুকুও রেখো যত্ন করে।
-তুমি বন্দী হবে কেন ? 
সুনীল আকাশ-উত্তাল সমুদ্র আর 
ঝড়ো হাওয়াকে ধরে রাখতে 
পেরেছে কে কবে !
তুমি তো তা-ই 
" অনেকের " হলে হবে -- তোমার নয় ।                  
 sp 

 " জানতে ইচ্ছে করে "
আজো কি ভালোবাসো বন্ধু 
আজো কি সুখে হাসো বন্ধু 
এখনো কি প্রাণ খুলে 
গাও গান ব্যাথা ভুলে 
আজো কি খুশিতে নাচো বন্ধু।
এখনো কি নিশিরাতে 
হেঁটে চলো ফুটপাথে 
সুখের জোয়ারে ভাসো বন্ধু ।
sp   
 

February 3, 2013

ইয়া খোদা ....তোমারি মহিমা গাই 
ইয়া রহিম ....তোমার তুলনা নাই 
তুমি-ই দয়াময় আমি ভিখারিনী 
করো দয়া মোরে তুমি চিরদিন-ই 
ইয়া করিম-করুণা তব যেন পাই।।
ক্ষমা করো মোরে অনুতাপী আমি 
দয়ার সাগর তুমি অন্তর - যামী 
ইয়া মালিক আর কিছু নাহি চাই।।
পথ হারা আমি পথ দেখাও 
অন্ধ মনে মোর আলো জ্বালাও 
ইয়া ইলাহী তোমারি পথে যেন যাই।। 
sp  
  
                "মুর্খ "
মুর্খ  আমি সব কিছুতেই যতই  করি চেষ্টা 
হারিয়ে যায় সব কিছু মোর মনে পড়ে শেষটা
স্কুলেতে ক্লাসের পড়া মোটেই মনে রয় না 
অঙ্কের বেলায় এলো মেলো একটাও তো হয় না
পড়তে গেলেই  বাংলা পড়া আসে ঢকের পর ঢক 
ইংরেজিটা শিখতে গেলেই স্যারের কাছে খাই ধমক 
বিজ্ঞানেতে সব জ্ঞান মোর হয়ে যায় যে লুপ্ত 
চোখ রাঙিয়ে মাস্টার মশাই হয়ে ওঠেন ক্ষিপ্ত 
সমাজ বই নাইকো মোর পরের কাছে ধার করি 
ইতিহাসের নাম ঠিকানা মনে মনে স্মরণ করি 
ভ্রু কুচকিয়ে মাস্টার মশাই যখন মোরে প্রশ্ন করে 
ইতিহাসের নাম ঠিকানা হারিয়ে যায় তেপান্তরে।।    

February 1, 2013

" সাদা পাতার ইতিবৃত্ত "
এক গুচ্ছ সাদা পাতা সামনে রেখে 
কলমটা হাতে নিয়ে ভাবছি ......
ভাবছি কিছু লিখবো ,
কিনতু কি লিখবো ?
গল্প-কবিতা-গান ?
গল্প - কাদের/কার ?
ফেলানি নাকি মালালার ?
কবিতা ? বিষয় ...?
মুক্তি যুদ্ধের ? ভাষা আন্দোলন ?
গান ? কিসের ?
দেশের/প্রেমের ?
নাহ - কিচ্ছু হবেনা আমাকে দিয়ে।
সাদা পাতায় আঁকিবুকি 
কেটে চলি রাতভর ...
মসৃন ঝকঝকে সাদা পাতা 
আমার খামখেয়ালীপনার
দুর্বল শিকার-আহা !
কলম উগরে চলে বিষাক্ত 
নোংরা কালো তরল বিষ 
নিস্পাপ সাদা পাতার বুকে ,
নিরোপরাধ সাদা পাতা কলঙ্কিত-
কালিমালিপ্ত হয় ,
কলমের নির্দয় আঁচড়ে ?
নির্বাক সাদা পাতা !
স্বৈরাচারী কলম 
নিপীড়ক কলম - ১ম পক্ষ 
নিপীড়িত সাদা পাতা - ২য় পক্ষ 
নিরব লেখক/পাঠক - ৩য় পক্ষ
= সংখ্যাগুরু ৩য় পক্ষ !!
নীতিহীন রাজনীতি/পরাধীন জননীতির-
ধারক/বাহক - ১ম পক্ষ
ধর্ষিত স্বাধীনতা- লাঞ্ছিত মানবতা - ২য় পক্ষ 
নিরব দর্শক (আমরা/তোমরা/তাহারা)- ৩য় পক্ষ  
২য় +৩য় = সংখ্যাগুরু !!      
ছোঃ - - - -                 

"বাসনা"
আমি একটি কবিতা লিখবো 
শুধু তোমার জন্য .
আমি একটি গান গাইবো 
শুধু তোমার জন্য 
আমি একটি ছবি আঁকবো 
সে শুধুই তোমার 
আমি অনেক স্বপ্ন দেখবো 
শুধু তোমায় নিয়ে 
আমি গল্প রচনা করবো 
তোমায়-আমায় নিয়ে 
আমি কথা বলবো---
তবে একটি নয় অনেক 
শুধুই তোমার সাথে .

"আমি"
মুক্ত আমি সুনীল আকাশ 
চৈত্র দুপুরে দক্ষিনা বাতাস 
গঙ্গা-যমুনা মেঘনার ধারা 
সাঁঝের আকাশে সন্ধ্যা তারা 
ধুলির ধরায় চরণ ফেলিয়া 
অসীম আকাশে পাখনা মেলিয়া 
আবহমান কালের স্রোতে 
চলেছি ভেসে দ্বৈতরথে 
প্রবাহিনী এই সময়ের সাথে 
মিতালি আমার হাত রেখে হাতে .  
sp  
সশস্ত্রবাহিনীর প্রতি  
  রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
দাঁড়াও,নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
রাইফেল তাক করে আছো মানুষের দিকে ।
সঙ্গিন উঁচিয়ে আছে ধূর্ত নেকড়ের মতো ,
পায়ে বুট,হেলমেটে ঢেকে আছো মাথা 
সশস্ত্র তোমার হাত,সংগঠিত,কে তোমাকে ছোঁয় ?
তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে 
তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে 
তোমার বুলেট মানুষের হৃদপিন্ড স্তব্ধ করে দিচ্ছে 
তুমি গুলি ছুঁড়ছো,তুমি গুলি ছুঁড়ছো মানুষের দিকে ।
যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই 
যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা 
যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন 
যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে 
সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্রাক্টিস করছো ...
দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
প্রকৃতির ভেতরে তাকাও,দ্যাখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ 
নিসর্গের ভেতরে তাকাও,দ্যাখো পানি এবং মাটি দুটি পক্ষ 
পৃথিবীর ভেতরে তাকাও,দ্যাখো শোষিত এবং শোষক দুটি পক্ষ 
মানুষের ভেতরে তাকাও,দ্যাখো গরীব এবং বুর্জোয়া দুটি পক্ষ 
এ দেশের ভেতরে তাকাও,দ্যাখো পঁচাশি এবং পনের দুটি পক্ষ 
দাঁড়াও,নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
এ দেশের আশি যোগ পাঁচ জন এখনো ক্ষুধার্থ প্রাণী 
অর্থাৎ এখনো মানুষ নয় তারা এখনো মানবেতর,
তারা এমন কি দরিদ্রও নয়,দরিদ্র সীমার নিচে।
ক্ষুধার আঘাতে পঙ্গু,বস্ত্রহীন,উদ্বাস্তু- উন্মুল এই 
আশি যোগ পাঁচ জন স্বপ্নাহত,নিস্ব,মুমূর্ষু মানুষ-
এই মানুষের দিকে তোমরা টার্গেট প্রাক্টিস করছো 
দাঁড়াও,নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
তুমি সেই আশি যোগ পাঁচ জন মানুষের ছেলে-
তোমার পিতা একজন চাষা,ক্ষেতে লাঙ্গল চালায় 
তোমার পিতা একজন শ্রমিক,মিলে গতর খাটায় 
তোমার পিতা একজন মজুর,একজন কর্মচারী 
তোমার পিতা একজন পিয়ন,রেলশ্রমিক,কেরানি 
তোমার পিতা একজন বাসশ্রমিক,বেশ্যার দালাল 
তোমার পিতা একজন স্কুলশিক্ষক,রিক্সাওয়ালা-
তোমার পিতার পাঁজরে তোমরা টার্গেট প্রাক্টিস করছো ..
দাঁড়াও,নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
সীমান্ত রক্ষার নামে তৈরী করা হয়েছে তোমাকে 
সার্বভৌমত্বের নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে 
শৃঙ্খলা রক্ষার নামে তৈরী করা হয়েছে তোমাকে 
আইন রক্ষার নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে 
সীমান্ত রক্ষাও নয়,সার্বভৌমত্বও নয়,শুধুমাত্র পুঁজি,
শুধুমাত্র পুঁজিবাদ রক্ষাই তোমাদের মৌল কাজ।
তোমরা এখন বিত্তের পাহারাদার,বিত্তবানের প্রহরী,
বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বিত্তের সপক্ষে।
বিত্তের বিরুদ্ধে তাই যখন শ্লোগান ওঠে শহরে ও গ্রামে 
যখন মিছিল নামে  রাজপথে মানুষের দাবির মিছিল 
যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল
তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ণ রাইফেল 
তুমি ব্যবহৃত হও,নিরুপায় ব্যবহৃত হও 
তোমার হাতের ভেতর তখন শোষকের হাত ,
তোমার আঙ্গুল, সে তখন খুনি জান্তার আঙ্গুল ,
তোমার সুশিক্ষিত পা,তখন স্বৈরাচারের পা ,
তোমার চোখ, তখন এক ঘাতকের খল চোখ 
তোমার জিভ, তখন এক ঘৃণ্য দুর্বৃত্তের জিভ-
দাঁড়াও,নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে ?
 একদিকে বিত্তবান 
অন্য অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্থ মানুষ।
একদিকে পুঁজিবাদ 
অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ।
ইতিহাস সাক্ষী দ্যাখো,অনিবার্য এ লড়াই-কোন পক্ষে যাবে ?