May 22, 2013

"মানে নেই কোনো "
হৃদয়ে রক্ত ক্ষরণ
ধূসর পৃথিবী , স্তব্ধ আকাশ- নীল নেই
এতটুকু .. নেই আলো- নেই মেঘ-বৃষ্টিও
সহ্যের ঘরে 'অ'-এর বসত ...অকারণ
মন দহে .. কোন অনলে কে জানে কি কারণ ..
অশ্রু হয়ে ওঠে সোচ্চার ,  প্রতিবাদে
সু'কমল অনুভুতি চোখ মেলে বিষাদে .. বৈপরিত্যের
দোদুল দোলা জৈবিক উল্লাসে মাতে ..ক্ষনিক
থমকে দাঁড়ায় ... কোন সুদূরে হারায়
হরষের এক ফালি চাঁদ , আহ্লাদে শুষে নেয়
প্রলয়ঙ্করী নিশুতি রাত- মোহময়ী জোছনা-র
লুকোচুরি ... নিমেষে লা-পাত্তা ..!!
sp

বন্ধু .............
মনের দুয়ার বন্ধ ছিলো
খুলতে পারোনি 
মেঘ-বাতাসে ছন্দ ছিলো
ভুলতে পারোনি  
কাব্য-কথার দ্বন্দ ছিলো
বুঝতে পারোনি
অশ্রুতে- আনন্দ ছিলো
খুঁজতে পারোনি !!
হৃদয় দীঘির রক্ত কমল
তুলতে পারোনি
অন্ধকারে প্রদীপ হয়ে
জ্বলতে পারোনি !!
sp

       "শুধু-শুধু"
জীবনের মানে আর খুঁজতে যাই না আমি
ভাবি নাকো 'চলে' নাকি গেছে আজ 'থামি'
কষি না হিসেব 'মূল্যহীন' নাকি অনেক দামী
নিত্য-নৈমিত্তিক বেঁচে থাকা আর ..অমোঘ
মৃত্যু নিয়ে কি এতো ভাবা বলো ?
কান্না হাঁসি নিয়েও মাথা ব্যাথা নেই আমার
যখন যা আসে তাই নিয়ে-ই সন্তুষ্ট থাকার
সত্সাহস করেছি ঢের- এ আমার অহংকার
তিক্ত-অমৃত ,হর্ষ-বিষাদ, আনন্দ-অশ্রু নিয়েই
সার্থক নয় বেঁচে থাকা বলো ?
sp

তুম ছে পুঁছা ম্যায়নে .... ম্যায়
থ্যাক গায়ী .. বতাও ম্যায় কেয়া কারূ
তুমনে কাহা ... জো জী মে আয়ে কার লো -
ম্যায় .. কার লী ..................
আব তুম মুঝসে খাফা কিউ হো ?
 ক্যায়া হো রাহা হায় ......... ?

স্মৃতিচারণ .....
"থাকে না কিছুই '
কতো স্মৃতি বিজড়িত সে দিন
কালের গর্ভে যেন হলো বিলীন
কতো কান্না হাঁসি -
কতো শব্দের মিছিল ...কতো
কথকতা .. কত গান-গল্প
খুনসুটি কিছু ..বেশি অল্প
স্বপ্ন বিলাষ - আলো-আঁধার
সকাল-সন্ধ্যা বসন্ত বাহার  
নিশিগন্ধা-সন্ধ্যারতির সুতীব্র ঘ্রান
কোকিলের কুহু তান ...
রাখালিয়া বাঁশি -
sp

 

May 21, 2013

আম্লিগভাষণ
আমরা লোভী আমরা মাতাল
আমরা ইতর আমরা কাঙ্গাল
আমরা দিগ্বিদিক
আমরা আম্লিগ ..
আম জনতার রক্তে হোলি
ভালোবেসেই আমরা খেলি
আমরা বে-জওব আমরা বেঠিক
আমরা আম্লিগ
আমরা ডাকাত আমরা চোর
দুর্নীতিবাজ ঘুষ খোর
আমরা অনৈতিক
দাও আমাদের ধ্বিক - শত ধ্বিক
আমরা আম্লিগ ...।



    "তপস্বী" 
আমাদের  এক দেশ ছিলো
সে দেশে  এক নদী ছিলো
নদীর ধারে এক তাল গাছ ছিলো
সেই গাছে অনেক পাতা ছিলো
তার থেকে এক পাতা একদিন ..
পড়লো ঝরে পানিতে ....
আর এক টা পাতা গিয়ে পড়লো মাটিতে .!
তারপর !!!!!!!!!!!!

একটা পাতা হলো কুমীর ....
আর একটা ?
আর একটা হলো ........... বাঘ !
হুম তো ?
তো একটা শকুন .........
লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে .....কখন
কুমীর কিংবা বাঘের হবে ....মরণ !

জলে-স্থলে-র এ লড়াই ...কে জিতবে
অনিবার্য এ লড়াইয়ে ? বুভুক্ষু শকুন
প্রহর গোনে নিরলস একাগ্রতায় ....
(উম-হু .. এর চেয়ে ভালো গল্প জানি না !!)

প্রতিক্ষাতেই জীবন নদীর তরী বেয়ে চলা
প্রতিক্ষাতেই নীরব থাকা প্রতিক্ষাতেই বলা
        


May 19, 2013

      "বিড়ি খোর" 
গোটা বিড়ি খাইস না দাদা -
ও-রে গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
বিড়ি না খাইলে দাদা ...হায়
বিড়ি না খাইলে দাদা -
-কাজে তো মন বইসে না
গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
আনলি দাদা পান্তা পানি
নুন মরিচের ভর্তা খানি

তোর খাওয়া ওই আধেক বিড়ি
দে দাদা টান খানিক মারি
নাইলে দিনু নাঙ্গল ছাড়ি ..
দাদা রে তোর পায়ে পড়ি .
এত কনু তাও দাদা তুই
বিড়ি দিলি না ..!!
ওরে-হাল ছাড়িদি আইলে বাড়িত
মুই বইস্য হামার নাকারিত
ফটাস করি ধোরাঁও বিড়ি
মনটা যে মোর মানে না
গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
দাদা - বাসন ধরি গেইলে বাড়ি
মোর তনে তুই আনিস বিড়ি
ওরে বিড়ি বেচে আমেনা
আর বেচে কালঠুর মা
পইসা না পাইলে দাদা
হাস্তে-হস্তে দেখিস একনা
শিকিয়ার ভাঙ্গা পশুনটা
ও-তুই ভাবীক কয়া আনিস বিড়ি
ওরে মোর পইসা আছে চার আনা
গোটা বিড়ি খাইস না দাদা
মোক একনা দে না ...

ও - মশা ...মশা রে .....
যত খাবি রক্ত খা তুই
গান করিস না-
তোর গুন গুনানি গানটা যে মোর
প্রাণে সহে না
যত ..........না
না হয় আমার কইলজা টারে
কাইটটা কুইটটা ছিইড়া খা
না হয় আমার দেহা টারে
ভাগা ভাগী কইরা খা
তবু-ও তোর্ গানের জ্বালায়
প্রাণে মারিস না ..
ওরে - রাতটা গেল ইস! আশে-তে
এত জ্বালা তোর ফোঁড়া-তে
আমার জ্বালা বুঝবি তখন
যখন তোরে ছাড়বো-না
ও-মশা .........
sp       

"চলে যাবে ?"
চলেই যাবে - যাও না তবে
ভাবছো- আমার কষ্ট হবে ?
উঁহু . মোটেই না ....
মন কি আমার ডোবা- নালা ?
মরবে ঘুরে এক-ই পাঁকে !
আমি সাগর জলের উর্মি মালা
কে আমারে বেঁধে রাখে ?
আমি কি ছাই গর্তে থাকি ?
অন্ধকারে দু'চোখ ঢাকি -
অসীম উদার ওই যে আকাশ
সেথায় আমার সুখের আবাস
মেঘ-রোদ্দুর সঙ্গে থাকে !
যাবে তুমি! যাও না চলে
ভাবছো বুঝি কোনোও ছলে
সাধবো তোমায় চোখের জলে !
এমন আশার গুড়ে তোমার
পড়বে বালি- দেখো এবার ..
মনের সুখে পিপড়ে খাবে !!
sp 

     "চ্ছঃ"
আজ কাল আমি আর
আঁখি জলে ভাসি নাকো
কাঁদি নাকো মুখ ঢেকে
যত দুরে তুমি থাকো
ভালো বাসো ঘৃনা করো
কাছে আসো দুরে সরো
কিছু যায় আসে নাতো !
sp 


 





  
 

May 18, 2013

तेरा छोटीसी एक वूल सारा गुलशन ज्वाला दिया
केया मेहेकेंगे यया फूल काभी -
केया फिरसे बहन्रे आई रे ............
कोई जाने केय रीत हैं  ये
कोई करे वोर कोई भरे
न्येय नही अन्ये है ये
दोषी जिए निर्दोष मरे
शुनले तू है हासिल ....
तुझसे कहे तेरा दिल ......

আমার স্বপ্ন গুলো কেন শুধুই হারায়
কেন যে মন বারে বারে ভেঙ্গে যায়

(আজ কোনো কথা নয় ...)
আজ কোনো কথা নয়
শুধু চোখে রেখে চোখ
দু'টি মন বিনিময়
মনে-মনে কথা হোক
মনে-মনে কথা হোক !
এই হাতে হাত রাখা
এই পাশা পাশি থাকা
স্বর্গেও আছে কি এত সুখ
এতো সুখ !!
অধর কাঁপিয়ে আসা
ত্থির-ত্থির ভালবাসা
বুকেতে জাগিয়ে তোলে ...
এ কোন পুলক !!
এই দিন এই ক্ষণ
স্মৃতিময় আজীবন
শুধু ছবি হয়ে থাক--
শুধু ছবি হয়ে থাক !
আজ কোনো কথা নয় ......
sp

কেন চ্ছিন্ন বীনায় আজ সুর ওঠে না
বাজে না মধুর তানে
চোখের চাওয়ায় মনে ফুল ফোঁটে না
আসে না অলি গানে-গানে
ভালোবেসে কাছে টেনে নেয়নি তো কেউ
হৃদয় নদীতে প্রেম তোলেনি তো ঢেউ
তাই চঞ্চল প্রজাপতি মন ছোটে না
জাগে না সাড়া প্রাণে প্রাণে
আজো স্বপ্ন হয়ে কেউ আসেনি চোখে
ওগো তুমি যে আমার-বলে নেয়নি বুকে
মিলনের মালা তাই গাঁথা হলো না
অন্তর কাঁদে অভিমানে !
sp

প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায়
অবসরে মনে পড়ে কেবলি কাঁদায়
চলে গেল কতদিন ঝরে গেল ফুল
ব্যাথা গুলো রয়ে গেল করে পথ ভুল
স্বপ্নেরা জেগে থাকে চোখের পাতায়
নিশীদিন খুঁজি তাই তুমি কোথায় ..
প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায় 
জীবনে জোয়ার কতো এসে চলে গেল
কুল ভাঙ্গা নদীটিও কুল ফিরে পেলো
আমার সে প্রেম শুধু এলোনা তো হায়
দ্বীপ জ্বেলে জেগে রই একা নিরালায়
প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায় ..
sp

May 17, 2013

মা- মাগো
আমি  তোমার আদরের রেশমা
মনে আজ বড্ড আমার ক্লেশ মা
টাকার লোভে করছি নাটক
ভাগ্যে জানি আছেই ফাটক
মাগো- গরীব ছিলাম ...
ভালোই ছিলাম তোমার কাছে
নেতারা সব-...
লোভ দেখিয়ে তুললো গাছে
এবার বুঝি আম ছালা সবই গেল
হলো যেন সব কিছু আজ এলোমেলো 
এই বাংলা দেশের জনগণ
নয়কো বোকা নয় সাধারণ
ফাঁসালো আমায় দেশ মা
এবার আমি শেষ মা ....

(!!!!!!!!!!!!!!!!)
সামনে এগোলে দু'পা .....
অধঃপতনের অতল খাঁদ
পেছনে নিরেট দেয়াল ..
ডানে স্বর্গ - বাঁয়ে তুমি ..
যেন - অনায়াসী ফাঁদ !
কোন দিকে যাবো ...
বলো কোন দিকে যাবো আমি ?
বেঁচে থাকাতেও কষ্ট ভীষণ ..
মৃত্যুটা-ও নয় সহজ অতি
কোনো ছকেই মেলেনা হিসেব
লাভ নেই কোনো শুধুই ক্ষতি !!
sp
    (?----?)
লাখো বাঙালির প্রানের দামে
কেনা স্বাধীনতা - শুধুই নামে
জুজু বুড়িদের আঁচলে বাঁধা 
জনগণ আজ ছাগল গাধা
কলা ঝোলায় মুলো দেখায়
আম জনতার নাকের ডগায়
চিলিক পুঁটি - নিচ্ছে লুটি !
ফান্দে পড়ে কান্দে বগায় !
আর কতকাল চলবে এমন -
জ্বলবে আগুন নিভবে উনুন !!
sp 


 



 

May 14, 2013


দেশ ডুবাইল পাগল ছাগলে -- হায়রে
দেশ ডুবাইল পাগল ছাগলে
ছেলে মেয়ে পড়া থুইয়া যায়গা মিছিলে
আমরা কত আশায় ভোট দিছিলাম
মন্ত্রী-নেতার লাইগা কতো মারপিট করছিলাম
মোদের সকল আশা --মোদের সকল চেষ্টা
গেলো বিফলে ...হায়রে
দেশ ডুবাইল পাগল ছাগলে --
দেশে কতো গজব চলতাছে
আস্তিক-নাস্তিক মিইলা রক্তের হোলি খেলতাছে
আম জনতা আমরা মরি-আমরা মরি পইড়া
হেগোর যাতাকলে--হায়রে
দেশ ডুবাইল পাগল ছাগলে

    "দিগভ্রান্ত"
আমি নিরন্তর ছুটে চলি দিক শুন্য
ঠিকানা বিহীন ....
উল্কার বেগে ধাবমান কালের স্রোতে
ভেসে চলি ক্লান্তিহীন ...
ছুঁয়ে চলি মেঘমালার অমসৃন অবয়ব সিন্ধু 
পায়ে দলি কোমল ঘাসের সিক্ত শিশির বিন্দু
তলিয়ে যাই অধঃপতনের অতল তলে
মেতে উঠি অবগাহনে অথৈ সাগর জলে
আমি তাকিয়ে দিগন্তে উল্লাসে করি চিত্কার
বিষাদে করি আলিঙ্গন ..নিরব নির্বিকার !!
sp



May 3, 2013

"সম সাময়িক চালচিত্র ..."
আদি কালের দাসত্ত্ব প্রথা রয়েছে আজও --
সমাজ জুড়ে ...
নানা রূপে নানান রকম হর-হামেশা-ই
চোখে পড়ে ...
কেউ বা দাস সিংহাসনের কেউ বা -
ক্ষমতার ...
কেউ বা দাস ক্ষুধার তরে কেউ বা
 চাটুকার !!!!
চার হাত পায়ে চলা - গুহা বাসী  মানব -
আজ হাউই চড়ে চাঁদে - মঙ্গলে যায় ...
বিবর্তনের অমোঘ ধারায় পরিবর্তন ...
সে তো শুধু বস্তুর আকৃতিতে ...
প্রকৃতির নেই কোনো রকম ফের -
কালে-কালে খোলস বদল হয় ...
রং চড়ে জং ধরা অবয়বে ..
হিংসা-বিদ্বেষ লোভ-লালসা রয়ে গেল -
অতি সযতনে মগজিক কৌশলের ...
একান্ত আধার হয়ে .........