-১১৮.
"আবোল তাবোল"
সঙ্গি আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে
অশ্রু জলে অবগাহন কালবোশেখী ঝড়ে
নিত্য দেখা-দু'চোখ ঢাকা
পথের ধুলোয় স্বপ্ন আঁকা
গহীন বনে মনের কোণে আলোর প্রদীপ ধরে।
বন্ধু আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে।।
নীল আকাশে ইচ্ছে কনা
রঙ ছড়িয়ে মেলছে ডানা
মেঘ বালিকার খুনসুটিতে বৃষ্টি হয়ে ঝরে।
বন্ধু আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে।।
sp
-১১৯.
আমি আমাকেই বাধি কঠিন বাধনে
আমাতেই সাধি সুর অজানা সাধনে
আমি অন্তবিহীন পথে,চলি সঙ্গী বিহিন
নিরব-ও আধারে করি নিজেরে বিলীন
আমি ভাঙ্গি একা-
আমি গড়ি একা-
আমি আপোনারে রাখি আপনি যতনে।
sp
-১২০.
"আমার কিছুই যায় আসে না"
তুমি তো ভেবেই নিয়েছো-----
আমি উচ্ছন্নে গিয়েছি
তোমার বাড়া ভাতে নাকি-
-আমি ছাই দিয়েছি ।
তুমি তো ধরেই নিয়েছো-----
আমায় দিয়ে কিচ্ছু হবে না
সাধ্য-সাধের আপদ বালাই
আমার সইবে না...।
তুমি যা খুশি তাই ভাবতে পারো-
যা খুশি তাই ধরো...ছাডো
আমি শুধু বলতে পারি ......
তোমার ভাবা-করায় আমার ...
এক টুকুও যায়-আসে না ...।
sp
-১২১.
আগুন উস্কে দিলে-
শুধু আলো-ই হয় না,
পুড়িয়ে-ও দেয়--
আগুন জ্বালাতে রসদ চাই...
জ্বলতে আলো-ও লাগে তাই
আগুন-আলো হরিহর আত্মা...
কারো বিনে কেহ-ই নাই
sp
-১২২.
তোমার অন্তহীন বেদনার ঢেউয়ের কাছে...
আমার বেদনা আমার একাকিত্ব যেন-
ক'ফোটা বুদ বুদ মাত্র.... !
sp
-১২৩.
"আন্টি-মেডাম" (আল্টি মেটাম)
-----------------------------
আমায় বেশি ঘাটিও না
ভাংবো হাড়ি ভরা হাটে
আমায় তুমি রাগিও না
জ্বলবে আগুন রাজ্য-পাটে
কাজ হবে না ঘুষ নীতিতে...
ডক্টরেট ওই দূ...র নীতিতে
যতই করো ছল চাতুরি...
চাপড়িয়ে পিঠ বাহাদুরি
নষ্টামি সব ...চামচা-গিরি
তোমার যত জারিজুরি
ফাঁস করে আজ দেব'ই দেব
সাত জনমের বদলা নেবো ...
থাকতে সময় হও হুসিয়ার
নেইকো মোটেই পথ পালাবার।
sp
-১২৪.
"..........................................................."
আমার "ছোটবেলা" স্বপ্ন যেন "বড়বেলায়"এসে
বড় ইচ্ছে করে ফিরতে আবার সেই স্বপ্নের দেশে
স্কুল কামাই করে... চুপি-চুপি দল বেধে মেলায়-
যাওয়া...মায়ের বকুনি দাদির শাষন, অবেলায়
দোড়-ঝাপ..পুকুরে ডুব-সাতার আহা- বড সুখের
সে দিন.. ফিরে কি পাবো আর ? জানি না বুকের-
জমে ওঠা অভিমানের মেঘ গুলো ঝরবে কি করে
সে কোন সোনালি সময়ে ভালোবাসার দু'হাত ধরে
জানি না কিচ্ছু জানি না আমি
শুধু ফিরে পেতে চাই সে স্বপ্নময় দিন গুলি........।
sp
-১২৫.
আকাশ যুদ্ধ......।।
রবি যখন আপন তেজে জ্বলছিলো
বাতাস আমার কানে কানে বলছিলো
চাও নাকি আজ একটু খানি মেঘের ছায়া
দেব নাকি ছন্দ ভরা বাদল হাওয়া
আ-হা হা শুনেই কেমন লাগলো ভারি মিষ্টি
দাও তবে তাই- দিও সাথে একটু খানি বৃষ্টি।
শুনেই রবি...প্রচন্ড এক হুঙ্কারে
দ্বিগুন তেজে জ্বললো ক্ষোভে-অহঙ্কারে
তপ্ত হলো সাগর বুকের শান্ত জল
আকাশ পানে ছাড়লো রোষের ধুম্রজাল
মেঘ বালিকা ছুটলো বুকে জল নিয়ে
নিজের ভুল বুঝে রবি মুখ লুকিয়ে
আড়াল হল মেঘ বালিকার আগমনে
মুচকি হাসি হাসলো বাতাস সংগোপনে
বললো আমায় কি গো মেয়ে- খুশি এবার !
হুম..খুশিতে নাচে উথাল-পাথাল মন আমার ।
sp
-১২৬.
"চলে যাবে ?"
চলেই যাবে - যাও না তবে
ভাবছো- আমার কষ্ট হবে ?
উঁহু . মোটেই না ....
মন কি আমার ডোবা- নালা ?
মরবে ঘুরে এক-ই পাঁকে !
আমি সাগর জলের উর্মি মালা
কে আমারে বেঁধে রাখে ?
আমি কি ছাই গর্তে থাকি ?
অন্ধকারে দু'চোখ ঢাকি- !
অসীম উদার ওই যে আকাশ
সেথায় আমার সুখের আবাস
মেঘ-রোদ্দুর সঙ্গে থাকে !
যাবে তুমি! যাও না চলে
ভাবছো বুঝি কোনোও ছলে
সাধবো তোমায় চোখের জলে !
এমন আশার গুড়ে তোমার
পড়বে বালি- দেখো এবার ..
মনের সুখে পিপড়ে খাবে !!
sp
-১২৭.
” ?…….?…….? ”
আমার “আমিকে” দিয়ে বিসর্জন
নাহয় আজ হতে আমার আপন-
-সত্ত্বার মৃত্যু হোক ।
আমার আঁধার ভুবনে বিজনে একাকী
পদযাত্রা ? নাইবা রইল চলার সাথী
গন্তব্য ? মৃত্যূলোক ।
কী আসে-যায় ? এতে কার এমন কী ক্ষতি-
মূল্যহীনার আজ হলে আত্মাহুতি ,
নেই কোনও অভিযোগ ।
আঁখিজল ? না-না সে কিছু নয়
নিয়ত রক্ত-ক্ষরণে বিবশ হৃদয় ।
sp
-১২৮.
এক জীবনের ভালোবাসা
এক পলকের কাছে আসা
চাইনি আমি চাইনি ,
যে সাগরের বুকের মাঝে
নদীর মরণ সকাল-সাঝে
সে সাগর তো পাইনি ।
sp
"আবোল তাবোল"
সঙ্গি আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে
অশ্রু জলে অবগাহন কালবোশেখী ঝড়ে
নিত্য দেখা-দু'চোখ ঢাকা
পথের ধুলোয় স্বপ্ন আঁকা
গহীন বনে মনের কোণে আলোর প্রদীপ ধরে।
বন্ধু আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে।।
নীল আকাশে ইচ্ছে কনা
রঙ ছড়িয়ে মেলছে ডানা
মেঘ বালিকার খুনসুটিতে বৃষ্টি হয়ে ঝরে।
বন্ধু আমার নিঃসঙ্গতা আঁধার সমুদ্দুরে।।
sp
-১১৯.
আমি আমাকেই বাধি কঠিন বাধনে
আমাতেই সাধি সুর অজানা সাধনে
আমি অন্তবিহীন পথে,চলি সঙ্গী বিহিন
নিরব-ও আধারে করি নিজেরে বিলীন
আমি ভাঙ্গি একা-
আমি গড়ি একা-
আমি আপোনারে রাখি আপনি যতনে।
sp
-১২০.
"আমার কিছুই যায় আসে না"
তুমি তো ভেবেই নিয়েছো-----
আমি উচ্ছন্নে গিয়েছি
তোমার বাড়া ভাতে নাকি-
-আমি ছাই দিয়েছি ।
তুমি তো ধরেই নিয়েছো-----
আমায় দিয়ে কিচ্ছু হবে না
সাধ্য-সাধের আপদ বালাই
আমার সইবে না...।
তুমি যা খুশি তাই ভাবতে পারো-
যা খুশি তাই ধরো...ছাডো
আমি শুধু বলতে পারি ......
তোমার ভাবা-করায় আমার ...
এক টুকুও যায়-আসে না ...।
sp
-১২১.
আগুন উস্কে দিলে-
শুধু আলো-ই হয় না,
পুড়িয়ে-ও দেয়--
আগুন জ্বালাতে রসদ চাই...
জ্বলতে আলো-ও লাগে তাই
আগুন-আলো হরিহর আত্মা...
কারো বিনে কেহ-ই নাই
sp
-১২২.
তোমার অন্তহীন বেদনার ঢেউয়ের কাছে...
আমার বেদনা আমার একাকিত্ব যেন-
ক'ফোটা বুদ বুদ মাত্র.... !
sp
-১২৩.
"আন্টি-মেডাম" (আল্টি মেটাম)
-----------------------------
আমায় বেশি ঘাটিও না
ভাংবো হাড়ি ভরা হাটে
আমায় তুমি রাগিও না
জ্বলবে আগুন রাজ্য-পাটে
কাজ হবে না ঘুষ নীতিতে...
ডক্টরেট ওই দূ...র নীতিতে
যতই করো ছল চাতুরি...
চাপড়িয়ে পিঠ বাহাদুরি
নষ্টামি সব ...চামচা-গিরি
তোমার যত জারিজুরি
ফাঁস করে আজ দেব'ই দেব
সাত জনমের বদলা নেবো ...
থাকতে সময় হও হুসিয়ার
নেইকো মোটেই পথ পালাবার।
sp
-১২৪.
"..........................................................."
আমার "ছোটবেলা" স্বপ্ন যেন "বড়বেলায়"এসে
বড় ইচ্ছে করে ফিরতে আবার সেই স্বপ্নের দেশে
স্কুল কামাই করে... চুপি-চুপি দল বেধে মেলায়-
যাওয়া...মায়ের বকুনি দাদির শাষন, অবেলায়
দোড়-ঝাপ..পুকুরে ডুব-সাতার আহা- বড সুখের
সে দিন.. ফিরে কি পাবো আর ? জানি না বুকের-
জমে ওঠা অভিমানের মেঘ গুলো ঝরবে কি করে
সে কোন সোনালি সময়ে ভালোবাসার দু'হাত ধরে
জানি না কিচ্ছু জানি না আমি
শুধু ফিরে পেতে চাই সে স্বপ্নময় দিন গুলি........।
sp
-১২৫.
আকাশ যুদ্ধ......।।
রবি যখন আপন তেজে জ্বলছিলো
বাতাস আমার কানে কানে বলছিলো
চাও নাকি আজ একটু খানি মেঘের ছায়া
দেব নাকি ছন্দ ভরা বাদল হাওয়া
আ-হা হা শুনেই কেমন লাগলো ভারি মিষ্টি
দাও তবে তাই- দিও সাথে একটু খানি বৃষ্টি।
শুনেই রবি...প্রচন্ড এক হুঙ্কারে
দ্বিগুন তেজে জ্বললো ক্ষোভে-অহঙ্কারে
তপ্ত হলো সাগর বুকের শান্ত জল
আকাশ পানে ছাড়লো রোষের ধুম্রজাল
মেঘ বালিকা ছুটলো বুকে জল নিয়ে
নিজের ভুল বুঝে রবি মুখ লুকিয়ে
আড়াল হল মেঘ বালিকার আগমনে
মুচকি হাসি হাসলো বাতাস সংগোপনে
বললো আমায় কি গো মেয়ে- খুশি এবার !
হুম..খুশিতে নাচে উথাল-পাথাল মন আমার ।
sp
-১২৬.
"চলে যাবে ?"
চলেই যাবে - যাও না তবে
ভাবছো- আমার কষ্ট হবে ?
উঁহু . মোটেই না ....
মন কি আমার ডোবা- নালা ?
মরবে ঘুরে এক-ই পাঁকে !
আমি সাগর জলের উর্মি মালা
কে আমারে বেঁধে রাখে ?
আমি কি ছাই গর্তে থাকি ?
অন্ধকারে দু'চোখ ঢাকি- !
অসীম উদার ওই যে আকাশ
সেথায় আমার সুখের আবাস
মেঘ-রোদ্দুর সঙ্গে থাকে !
যাবে তুমি! যাও না চলে
ভাবছো বুঝি কোনোও ছলে
সাধবো তোমায় চোখের জলে !
এমন আশার গুড়ে তোমার
পড়বে বালি- দেখো এবার ..
মনের সুখে পিপড়ে খাবে !!
sp
-১২৭.
” ?…….?…….? ”
আমার “আমিকে” দিয়ে বিসর্জন
নাহয় আজ হতে আমার আপন-
-সত্ত্বার মৃত্যু হোক ।
আমার আঁধার ভুবনে বিজনে একাকী
পদযাত্রা ? নাইবা রইল চলার সাথী
গন্তব্য ? মৃত্যূলোক ।
কী আসে-যায় ? এতে কার এমন কী ক্ষতি-
মূল্যহীনার আজ হলে আত্মাহুতি ,
নেই কোনও অভিযোগ ।
আঁখিজল ? না-না সে কিছু নয়
নিয়ত রক্ত-ক্ষরণে বিবশ হৃদয় ।
sp
-১২৮.
এক জীবনের ভালোবাসা
এক পলকের কাছে আসা
চাইনি আমি চাইনি ,
যে সাগরের বুকের মাঝে
নদীর মরণ সকাল-সাঝে
সে সাগর তো পাইনি ।
sp