February 15, 2014

পেরিয়ে শ্যাওলা, পথের
আদুল হিমেল দিন

আহা ! কৃষ্ণচুড়ায় হলো
আজ বসন্ত রঙিন
ফাগুনের দখিন সমীরণে
মধুকর ব্যকুল গুঞ্জরনে
ফুলও দোল ছড়ায়ে মাধুরী
ক্ষণে-ক্ষণে দুলিছে শিহরি !!


অবশেষে ....
তুমি- 'তুমিময়' জঙ্গল গ্রহ থেকে
বেরিয়ে পড়েছিলাম এক দিন
এক-এ এক-এ
কেটে গেলো অনেক'টা সময়
পেরিয়ে এলাম কত চড়াই-উতরাই
পাওয়া-না পাওয়ার দেখা-না দেখার
সন্ধিক্ষণেও ...
নেইনি এতটুকু বিশ্রাম, দিগভ্রান্তের
মত ছুটে বেড়িয়েছি, খুঁজেছি আমার
'আমি'কে !
জটিল-কুটিল লাঞ্ছনার ভারে নুইয়ে
পড়েছি , শ্যান-বান বজ্র-বিদ্রুপে 
রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়েছি , তুমি
'তুমিময়' জগতের সকল বন্ধন চ্ছিন্ন
করবার অদম্য আকাঙ্খার আগুনে ..
তোমার অবহেলা-তোমার ইত্য-আদি  
ঘি হয়ে প্রজ্বলিত অগ্নিশিখা'টাকে
অনির্বাণ করে তুলেছিলো
পরিশেষে .... 
আমি 'আমিময়' মঙ্গল গ্রহে আমার
অধিষ্ঠান
sp 
 

February 14, 2014

"আনমনা" 
'রবীন্দ্র সঙ্গীত'
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
বাহির পানে চোখ মেলেছি বাহির পানে
আমার হৃদয় পানে চাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ...
'আমার সকল ভালবাসায়
সকল আঘাত সকল আশায়'-২
তুমি ছিলে...
আমার কাছে তুমি ছিলে
আমি তোমার কাছে যাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে ,,,
'তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়'-২
আনন্দে তাই ভুলে ছিলেম
আনন্দে তাই ভুলে ছিলেম
কেটেছে দিন হেলায়
'গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ সুখের গানে'-২
সুর দিয়েছো তুমি ...
আমি তোমার গান তো গাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি তোমায়
দেখতে আমি পাইনি

"বসন্তের উপহার "
'রবীন্দ্র সঙ্গীত '
আহা আজি এ বসন্তে
এতো ফুল ফোঁটে এতো বাঁশি বাজে
এতো পাখি গায় ..
আহা আজি এ বসন্তে
সখিরও হৃদয়ও কুসুমও কোমলও
কার অনাদরে আজি ঝরে যায়  
কেন কাছে আসো
কেন মিছে হাঁসো
কাছে যে আসিতো
সেতো আসিতে না চায়...
আহা আজি এ বসন্তে
এতো ফুল ফোঁটে এতো বাঁশি বাজে
এতো পাখি গায় ....
আহা আজি এ বসন্তে
সুখে আছে যারা সুখে থাক তারা
সুখেরও বসন্ত সুখে হোক সারা
দুঃখিনী  নারীর
নয়নেরও নীর
সুখী জনে যেন  দেখিতে না পায়  
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না 
তারা ফিরে-ও না চায় ...
আহা আজি এ বসন্তে
এতো ফুল ফোঁটে এতো বাঁশি বাজে
এতো পাখি গায় ...
আহা আজি এ বসন্তে

February 13, 2014

আমি অহর্নিশী খুঁজে বেড়াই 
আমার 'আমি' কেই
আকাশ-পাতাল সাগর-ভূধর
নাই তো কোথাও নাই !



February 7, 2014

চাই কি ???
উঃ হাঁড়-কাঁপানো এই শীত ভেজা সকালে
বেঁচে থাকা দায় প্রাণ যায় বুঝি অকালে !
কুয়াশার বুক চিরে খানিক'টা রোদ্দুর
এনেছি আঁচলে ঢেকে নাও পারো যদ্দুর
লবঙ্গ-নুন-চিনি দিয়ে আদা তেছ্পাতা
ফোটানো বরফ জলে বানিয়েছি রং-চা
সর্ষের তেলে মাখা মুচমুচে ঝাল মুড়ি
এই শীতে ওম দিতে নেই যার কোনো জুড়ি !!
sp

February 6, 2014

!! !! !!
ভেঙ্গে খেলা ঘর
ঝরে আঁখি লোর
ব্যথা পষ্ট
বলা কষ্ট

বুকে চাপা ঢেউ
বোঝেনি তো কেউ
হৃদে অদ্ভুত
শত বুদবুদ
বোবা হাহাকার
কাঁপে অনিবার !!
 sp 
কেন সাত সাগরের জল দু'চোখে অষ্টপ্রহর ঝরে ,
হারিয়ে তোমায় ব্যকুল হৃদয় অগ্নিচিতায় পোড়ে !
 ............................
বুকের পাঁজর ভাঙ্গছে ঝড়ে
আর কত'টা সয় ..
নিত্য দহন হৃদয় পোড়ে 

ভালবাসার ক্ষয় ...
অতঃপর 
সেই তো অনেক ভালো ...
দিও নাকো ভালবাসা 
মুছে দিয়ে সব আশা
ঘৃণার আগুন জ্বালো ..
sp 
তুমি ভুল মানুষ নও .
আমি-ই অচল নারী..
তুমি অনেক গুনে গুণী
আমি-ই হতচ্ছাড়ি !

 

February 3, 2014

'কত যে ভালবাসি'
কথা'টা আজ বাসী
শুনলেই পায় হাঁসি !

ছলা-কলা'য় মিথ্যে বলায়
একলা তুমি হিরো
 
সবটা'ই তোমার ছল ছিলো !!
চোখে কুমিরে'র জল ছিলো

আজ কাল সেল ফোন
করে বড় জ্বালাতন !!

"অতীত পথিক"
বেশ অনেক ক'টা দিন
ক্যালেন্ডারের বুক থেকে
নিরবে উধাও হলো...
নিশ্চিন্ত নির্বাক ক্যালেন্ডার
কি যায় আসে তার !
দিন-মাস-বছর-বার
সে জানে আসবে আবার-
কিন্তু  আমি !!
চলে গেছো সেই কতদিন
নয় শুধু ....
দিন-মাস-বছর-বার
বে-হিসেব পাল্টেছে কত  
আস্ত একেক'টা ক্যালেন্ডার
এলে  নাতো আজও ফিরে ..
সময়ের হাত ধরে  
স্মৃতি যত অনাদরে
ধুলি-ধুসরিত..
পথে ধীরে হতেছে বিলীন !!  
sp