June 4, 2014

দুঃসময়ের দুর্ভাবনা দুর্দমনে  
সু-সময় সমীপে....
আমি হয়তো আর কবিতা লিখতে পারবো না
sp 

"অনর্থক"
কি করে লিখি ! বর্ণ'রা বিদ্রোহী,
ভাবের সুতো'টা বিক্ষোভে মাতি-
দেয় শব্দের দাবানলে আত্মাহুতি !!
sp 

ঘাত-প্রতিঘাতের চড়াই উতরাই পেরিয়ে
পুর্বান্হ হতে সায়ান্হ কাল অব্দি........
জীবন.......শুধু ......ধারণ-ই হলো...!
যাপন দূর-স্ত.........হয়েই রইলো !!!!!  
sp

শরাহত ইচ্ছে পাখির অন্তবিহীন বিষম বেদন 
ওই ডানার কাঁপন আনবে জানি প্রলয় মাতম
sp

ক্ষতি কি ?
মন থাকনা ছুঁয়ে- সুখে ঐ কল্পলোকের স্বপ্ন পালক 
ক্ষণ যাকনা বয়ে- নিয়ে মুগ্ধ চোখে স্নিগ্ধ আলোক।..  
sp 


 

June 3, 2014

আমার দেবার মত কি আর আছে দোস্ত
শুধু পোড়া মন খরা চোখ, নষ্ট যে সমস্ত

মিথ্যে সময়ের ছলনায় ভরা মানুষের বিদ্বেষী মন
বোঝা বড় দায় `মিছে ভালবাসায় ভোলাবে কখন

আজকাল আর জানতে ইচ্ছে করে না
কেমন আছ তুমি ?
আগের মতোই..নাকি মরে বেঁচে আছ
হয়েছো মরূ ভূমি ?

জনম করো সার্থক তব যেটুকু আয়ুষ্কাল

চুপি চুপি চমকিত চঞ্চল চরণে
কে এলে অতিথি দুয়ারে স্মরণে !

পরিচয় : জনাব নাজমুল হক হেলাল
গ্রাম : মুল্লাপুর
থানা : বিয়ানী বাজার
জেলা : সিলেট
বাংলাদেশ


June 2, 2014

স্বীকারোক্তি
অতিথি দাঁড়ায়ে দুয়ারে....
ভালবাসা নিয়ে করজোড়ে
জায়গা নাই জায়গা নাই
ভাঙ্গা কুটিরে.....
ফিরে নাহি যায়/অনুমতি চায়
ঠাঁই নিতে অন্তরে....
কি করে বোঝাই/বলো কোথা পাই
মন যে গিয়েছে মরে !!
sp

চুপে চমকে চমকিত চঞ্চল চরণে
কে এলে অতিথি দুয়ারে স্মরণে !





!!!!!!!!!!!!!
তুমি- নিন্দার কাঁটা যতো বিধিয়েছ গায়!
আমি- ফুটিয়েছি ফুল তত হৃদয়ও শাখায়
তুমি- কাঁদিয়েছ দিয়ে যতো দহনও জ্বালা!
আমি- ভালবেসে আঁখিজলে গেঁথেছি মালা
আজ- তাই তুমি আমি যোজন যোজন দূর..
আনন্দ-গান হারিয়ে গেছে অন্তরে নাই সুর !!
sp

June 1, 2014

Surer Akashe যা মানুষ কে কারন অনুসন্ধানী করে তোলে তাই আধ্যাত্মিকতা , ধর্ম কখন ও আধ্যাত্মিকতা বিহীন হয় না বা হতে পারে না । অনুভুতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান , জ্ঞান ধাধাকে ধ্বংস করে , তাই ধর্ম অনুভুতির উপর প্রতিষ্ঠিত । সর্ব প্রথম আমাদের দুর্বলতার বিরুধে যুদ্ধ করতে হবে , সাহসী হতে হবে , পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ঐ দুর্বলতা , তাড়াও , যত শীঘ্র পার তাড়াও , আগে সাহসী হও , অকপট হও , তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে ঢোকার অধিকার জন্মেছে । এতটুকু দুর্বলতা থাকলে তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না । আর কপট ব্যক্তির জন্য জান্নাতের দ্বার খোলে না ।
ইসলাম এর অর্থ শান্তি , আজ পৃথিবীর নানা জায়গায় ইসলামের নামে অশান্তি কম হচ্ছে না । এর একটাই কারণ অজ্ঞানতা , বোধ মূর্খতা , । অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ,আরবি ভাষায় দক্ষ , কিছু হাফেজ ইত্যাদি দের আমরা ইসলামের ধারক বাহক বোলে ভাবি । কিন্তু তাঁদের সত্যই কি ধর্মীয় অনুভব কিছু আছে , আছে কি সাধনা ? তাইতো ইসলাম আজ ব্যারথ বাহনে বিপাকি অর্থে ধাইছে ।
অধিকাংশ সাধারন মানুষের ধর্ম বিশ্বাস এর পিছনে কোন যুক্তি , বোধ ,অনুভব বা নবীর প্রতি গভীর ভালবাসা ,কিছুই নেই । তাই তা অতন্ত্য ঠুনকো , তাইতো আমরা সহজেই আল্লহ র অপছন্দের কাজটি করতে পারি , ঐ খারাপ কাজ করার সময় আমাদের তাঁর কথা বা নবীর কথা মনেই থাকে না । কিন্তু সব্বাই বলবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি । এটা কি কপটতা নয় ?
ইসলামে অনুরাগি হতে হলে নিজের মনের প্রবিত্তির সঙ্গে লড়াই করতে হয় , আর তাই তো জেহাদ । যে মানুষের নিজের মনের উপর নিয়ন্ত্রন নাই সে যে ধর্ম বিশ্বাসী বলুক নিজেকে , সে আসলে এক কুসংস্কার চ্চন্ন নির্বোধ , নরকগামী ।
নিরাময় হীন অশান্তি নিয়েও........
নিজের কাছে সৎ থাকার ........
সৎসাহস'টাকে তুমি যখন.........
আমার দুর্বলতা ভেবে....... 
করুণা করো.......
আমি স্রেফ ভুলে যাই
কে তুমি ?
দূর হও ....

আজ অবলীলায়.....
তোমার আমার বিরহের ধু-ধু প্রান্তরে-
চির বিচ্ছেদের দাবানল ছড়িয়ে দিলাম,
ঘৃণায়- অনির্বাণ জ্বলুক জন্ম-জন্মান্তরে !
sp