September 1, 2016

নিশীমন আজ হয় উন্মন
একটি ভোরের প্রতিক্ষায়। 
প্রহর যেন থমকে থাকে
অগম পথের অন্ধ বাঁকে
চাতক হিয়া গুমরে কাঁদে
অন্তবিহীন দূর্ভাবনায়।
sp

  
ওরে-
তোর্ বিরাগের আগুনে- মন পুড়ে ছাই
দেখি অন্তরে হাহাকার- কোথা কেহ নাই
তাই- 
আমি চিতার আলোয় ঘর বেঁধেছি শ্মশানে-
আজ পুড়ছে কায়া উড়ছে ধোঁয়া শব জানে
sp
 
"শর্ত"
ভাবছো বুঝি পারবে তুমি
ভাঙ্গতে আমার মন ?
চোখের জলে ভাসিয়ে দেবে
হৃদয় সিংহাসন ? 
ভাবছো কি তা বড়'ই সোজা ?
এতো'ই সহজ আমায় বোঝা ?
অবলীলায় ভাঙ্গবে এ মন ?
নয়ন জুড়ে আনবে কাঁদন ?
মন কি আমার কাঁচ বা পাথর ?
চোখের দু'কোণ শ্রাবন ভাদর ?
চেষ্টা করেই দেখো তবে (কথা দিলাম)
যদি পারো- আমার হবে ।
sp
  

August 2, 2016

অথেনটিকের ১ম ব্যাচ-এর তোমরা যারা কোর্স সম্পন্ন করেছো ....
প্রাকটিস করবে নিয়মিত- মনে রাখবে..... প্রাকটিসের বিকল্প নেই.....
বেশি বেশি করে নিউজ পেপার পড়বে- ভয়েস রেকর্ডিং করবে বার বার...
আয়নার সামনে বসে পড়বে- নিজের এক্সপ্রেশন গুলো লক্ষ্য করবে খুব ভালো করে-
কন্ঠস্বর ঠিক রাখার জন্য- প্রতিদিন সকালে ও রাতে হালকা গরম লবণ পানি গড়গড়া
করতে ভুলবে না- দম প্রাকটিস করবে- জিহ্বা ও ঠোঁটের ব্যায়াম করবে নিয়মিত-
দ্রুত এবং ধীর লয়ে পড়া আয়ত্ব করতে যে ছড়া-কবিতা গুলো দেওয়া হয়েছে সেগুলো
ঠিক মতো রপ্ত করার চেষ্টা করবে- কেমন ? 
   

August 1, 2016

'যখন-তখন'
----------------------
যখন বুকের বারুদ
মুখের তপ্ত কথায় !!
দাউ দাউ জ্বলে ওঠে !
তখন হৃদয় পোড়ে
অন্তর উঠোন জুড়ে
বিষাক্ত ধোঁয়ার বিষাদ !
মনের এক ফালি চাঁদ
নিমেষে জোছনা হারায় !!
বেদনার বিলাপ চোখে !
sp

 আজ এই ক্ষণে...!!!
--------------------------------------
কাস্তেরে কাটে যত পোকাদের দল-
অগা কাস্তেরা বিস্ময়ে বিমূঢ় বিহ্বল !
ঐ চন্দ্র কাঁদে বুকে চকর চাহি
বিমুখ চকর বলে- সময় নাহি !
টাকা'য় হিসেব করে- হৃদয়ের দাম
কড়ি দিয়ে কিনে ধনী গরীবের ঘাম!!

sp 

জীবন বলে হায়!
মরণ রে তোর- আর ঠিকানা নাই ?
কেন জন্ম থেকেই
ভর করেছিস বলতো কোথায় যাই ?
মরণ বলে জীবন রে
তুই চিরকালের বন্ধু সাথী ভাই
ওরে শেষ ঠিকানা
আমি যে তোর- সঙ্গে থাকি তাই !
sp



** "If you hide,I’ll seek for you,if you’re lost,I’ll
search for you,if you leave,I’ll wait for you,if
they try to take you away from me,I’ll fight for
you because I never want to lose someone I
love









July 31, 2016

আমি জন্মসূত্রে বাংলাদেশের একজন #নাগরিক এবং সংবিধানের ৭ এর (১) অনুচ্ছেদ অনুযায়ী 
দেশের সকল ক্ষমতার #অধিকারী। 
আমি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ তৎপরতার তীব্র #প্রতিবাদ জানাচ্ছি। 
#বিদ্যুৎ আমিও চাই- কিন্তু #সুন্দরবন ধ্বংস করে নয়। 
আমি #বিদ্যুৎ #সুন্দরবন দুইটাই চাই।   

>>>>>>>>স্মরণীয়/বরণীয়<<<<<<<<<<<< 
******************************************
*-বুঝতে চাওয়াই কষ্টের ব্যাপার -
*-কষ্ট যদি নিতেই হয় তাহলে সর্বোচ্চ কষ্টটাই নেব -
*-কষ্ট না পেলে আশির্বাদ ও পাবে না -
                                   ( সংগ্রহ )
আমি বলি -
-বুঝেও না বোঝার ভান করাটা আরও বেশি কষ্টের-
-নিতে হয় যদি সর্বোচ্চ কষ্ট-দেবো তার দ্বিগুন- 
-কষ্টের বিনিময়ে #আশীর্বাদের চেয়ে #অভিশাপই শ্রেয় .
--কেননা দুটোতেই কষ্ট আছে -
১ম টায় আছে #লোভ .
২য় টায় আছে #শিক্ষা
-শেষোক্তটাই আমার পছন্দ ।  
                                                        (sp)
 -------------------------------------------
-জীবনের  বাঁকে বাঁকে অনেক অনুশোচনা জমে থাকে,
কিনতু সেগুলোকে গুরুত্বের সাথে ধারণ করে- 
ক্রমাগত দিক/পথ পরিবর্তন না করে- 
জীবনের এবং চলার পথের- সাধারণ নিয়ম/অংশ মনে করতে পারলে- 
অসহনীয় বিষয়গুলোর "অ"টা স্বাভাবিকভাবেই বাদ পড়ে যায়- 
জীবনের গতি হয়ে ওঠে সহজ সাবলীল এবং গতিময়।  
 -----------------------------------------------------------------------
*-তুমি কতটুকু/কি কার কাছে পেতে চাও বা আশা করো তা না ভেবে-
কাকে কতটুকু/কি দিতে পারো তাই নিয়ে ভাবো ও সাধ্যমত চেষ্টা করো- 
সেই সঙ্গে তোমার ভাবনা টুকু ছড়িয়ে দাও সবার মাঝে- 
অন্তত মানসিক প্রশান্তি থেকে কেউ তোমায় বঞ্চিত করতে পারবে না ।
-------------------------------------------------------------------------
*-কেউ যদি তোমায় অবলম্বন করে বাঁচতে চায়-*
তাহলে প্রথমেই তাকে পরপারের পথ দেখিয়ে দাও -
-নইলে নিশ্চিত সে তোমায় স্বস্তির সাথে বাঁচতে দেবেনা।
*-কেউ যদি তোমায়
প্রাণের চেয়ে ভালবাসি/
তোমায় ছাড়া বাঁচবনা বলে-* 
ভুলেও তাকে বিশ্বাস করো না -কেননা 
নিশ্চিত ভাবেই 'সে' তোমার স্বাধীনতা হরণ করবে। 
-------------------------------------------------------------
-বিপদ-আপদ বাধা-বিপত্তির মুখে সাহস দেখানোর ক্ষমতা,
-প্রলোভনের মুখে আত্মসংযম,
-আঘাত পেয়েও সুখী থাকার চেষ্টা,
-হতাশার সন্মুখে চরিত্রের শক্তি দেখানো,
-সমস্যার মধ্যেও সুযোগ খুঁজে নেয়া –
-মানুষের এই গুনগুলি কাকতালীয় ব্যাপার নয়।
এগুলি শারীরিক-মানসিক পরিশ্রম এবং প্রশিক্ষণের ফল,
যা অনেক কষ্টে অর্জন করতে হয়।
 
সাধারণত কোন একটা জটিল ও কষ্টের কাজ- 
যখন সকলে মিলেই করতে থাকে-
তখন এটা আর তেমন জটিল ও অতি কষ্টের থাকে না, 
তা সহজ একটা বিষয়ে পরিণত হয়।     

 
নয় তত্ব ... অতি 'সত্য'
--------------------------------
যা তোমার নিজের জন্য কাম্য নয়-
তা অন্যের প্রতি চাপিয়ে দিও না।
যে কথায় তুমি মনে কষ্ট পাও-
সে কথা অন্যকে বলো না।
যে আচরণে তুমি অসন্তুষ্ট হও-
নিজের সে আচরণকে সংযত করো।
যে দুর্ভাবনায় তুমি পীড়িত হও-
সে দুর্ভাবনার কারণ তুমিও হয়ো না।
*এটাই সর্বোত্তম মনুষ্যত্ব*
  

 

July 29, 2016

Chupke se Chand ki
roshni choo jaye apko
Dheeray se ye hawa
kuch keh jaye apko
Dil se jo chahte ho
maang lo khuda se
Hum dua karte hain
mil jaye woh apko
চুপি চুপি চাঁদের আলো
ছুঁয়ে যাক তোমায়
ধীরে হাওয়া কিছু
বলে যাক তোমায়
অন্তর থেকে চাও তো
চেয়ে নাও খোদার কাছে
আমি দোয়া করি
তুমি যা চাও
তা যেন পাও
 



কষ্ট পেতেও কপাল লাগে-
এক চিমটি সুখের নায়
মুষ্ঠি বোঝাই কষ্ট যায়-
পায়নি যারা কষ্ট রতন
দুর্ভাগা তারা নষ্ট জনম
sp   


 

July 18, 2016

( অণুকাব্য সমূহ )
!!!  আলাচ !!!
----------------------- 
১.
অন্তঃ জমীন তোর
ফলাবে কাব্য অমর      
কত'টা হলে উর্বর ?
sp

২.
নয়ন ভরা এক নদী জল-
তবুও মরু মন !
তৃষ্ণা কাতর- শ্রাবণ ভাদর !
রুদালী ক্রন্দন !
sp 

৩.
কার জমি কে চাষে
মাতবরী ফলা-তে
তোলে ধান উচ্ছাসে
হুকুমের গোলাতে !!
sp

উফ................ !
তোমার সে প্রেম ছিল 
জলে আঁকা ছবি 
বোঝেনি এ বোকা মন 
ভুল ছিল সব'ই 
বিশ্বাসের খুঁটি গুলো 
ছিল নড়বড়ে 
পলকে ছড়িয়ে ধুলো
উড়ে গেছে ঝড়ে !! 
sp



আমি ক্ষেত ! তুমি মুলো 
খাদ্য তুমি - আমি ধুলো !
মূল্য কি বোঝো তায় ?
আমি বিনে তুমি নাই ... !!
sp 


চমত্কার !!!!!!!!!!
শুনছে বধির দেখছে কানায় 
কালের চরণ থমকে দাঁড়ায়
ভাবছে বসে পাগলে......
বোবারা আজ কেমন সরব 
বাঁশ বনেছে ঘাসগুলো সব
পায় না খেতে ছাগলে !!
sp