"ভূল"
না- শুভংকর তুমি আমায় আর কিছু বলোনা !
অনেক বলেছ , আমি শুনেছি-জেনেছি ,যা ছিলোনা জানা .
তোমার আপাদমস্তক-চুল থেকে পায়ের নখ ,
সব-ই আমার-নিভৃতে আবিস্কার ।
আমি ছুঁয়েছি-ভেবেছি , নীরবে দেখেছি
মমতায়-অভিমানে , রাগে-বিরাগে
পরতে-পরতে গভীর অনুরাগে ,
একান্ত আপনার করে-অভিজ্ঞতার দুহাত ধরে ।
! ! ! ! ! ! ! ! ! ! ! !
বিশ্বের তাবত জ্ঞানের ভান্ডার হতে সঞ্চিত ,
সুচারু-রূপে সাজিয়েছ তোমার অভিজ্ঞ সরস মগজ ,
জীবনকে খুব কাছ থেকে হাতে ছুয়ে দেখা দৃষ্টি তোমার ।
জীবন সুধায় উদাত্ত কন্ঠ- সাধ-বিষাদের মিশেলে গড়া ,
আমি আরো দেখেছি পাষান বুকে প্রস্রবনের অঝোর ধারা ,
-------------------
হৃদয়কুঞ্জে ফুলের হাসি , ভ্রমরের গুঞ্জন ,
অন্তর গহবরে মানবতার মনি-কাঞ্চন ,
দেখেছি গভীর মমতা - পেয়েছি স্বর্গ-সুধা
তোমার দৃষ্টি বিভ্রম ঘটবে এ অবিশ্বাস্য !!!
তবে কেন ????????????
No comments:
Post a Comment