November 23, 2012


"মুই তো ছিনু চালাক ........"

মোর নাম চিমঠু , মোর বাড়ি পীরগঞ্জ 
মোর একখান দেওনিয়া ছিল ---
একদিন মোর দেওনিয়া মোক কহিল -
চিমঠু তোক সাফাই দিবা যাবা হবে রে -
মুই কহেনু সাফাই ফের কাক কহেগে দেওনিয়া -
দেওনিয়া কহিল , সাক্ষী রে সাক্ষী -
মুই কহেনু কেত্খুন যাবা হবে ?
-কাইল বেডডি বেহানে -
মুই তো বেডডি  বেহানে মোর 
ভাঙ্গা  ছাতিখান  বগলওত আর 
ছিড়া পিরহান টা ঘারত নে হেনে -
চল -চল একদম পীরগঞ্জ ইশটিশোনত
ইশটিশোনত যায়ে হেনে টিকিট কাটে  --
ছোটট ঘরখানত বসে আছু -
তাহার দেখেছু  উত্তর ভিতিতে 
আজরাইলের মতন এলগারীখান চলি আসিল 
এলগারীর কাথা কি আর কহিম তোমহাক 
মাইনঝা খান সিমিট করা - চারহপাখে -
-দেওয়াললা খুটা দে হেনে বানাইছে ,
একখান ছোট কদুলার মতন -
উটা ভেলে নাইট - আর একখান -
- তিন হাত ওয়ালা উটা ভেলে পাখা '
ঝিকঝাক-ঝিকঝাক করি চলি আসীন দিনাজপুর -
চলে গেন কাচারী -
মোর দেওনিয়া মোক সওব বাতায় দিল 
মুই ঠিক-ঠিক করে কহে দিনু হাকিমেরঠি ;
কাচারিথে বার হোনে-
মোর দেওনিয়া কহিল চল চিমঠু হোটেলত - 
ভাত খায়েনি ; 
হোটেলত যায়ে হেনে বসেছু -
একটা লোক আসে হেনে পুছিল কি খাইবেন ?
মুই কহেনু - ভাত , লোকটা কহিল -
হাফ খাইবেন না ফুল ? মুই তো ছিনু চালাক -
মুই কহেনু হাফ খাইম - হাফায় যাম আর খায়ে যাম -
এখন তোমরায় বুঝেন কি হইল !!
কাচারিতে বার হোনে - 
মোর দেওনিয়া কহিল চল চিমঠু টুকি দেখি -
মুই কহেনু টুকি ফের কাক কহেগে দেওনিয়া ?!!!
দেওনিয়া কহিল-বাইস্কোপ রে বাইস্কোপ  -
চলে গেন টুকি দেখবা - টিকিট কেটে হেনে 
টুকি ঘরের ভিতর বসেছু ,
মনটা মোর খারাপ হয়ে গেল্ ...
মুই কহেনু দেওনিয়া মোক টুকি দেখাবু তো -
হয় ফাস কেলাশত নাহয় সেকেন কেলাশত
তা না করে নিকুয়ে হেনে পাছাভিতি !!!
মোর দেওনিয়া কহিল উটায় ভেলে ফাসকেলাশ ,
কি আর কহিম  চুপ করে বসে সাদা কাপড়খানের-
-ভিতিবা দেখেছু--তাহার দেখেছু ---
কাপড়খানত ভক করে আগুন ধরে গেল !!
মুই তো কদদে ওঠে মালকাছ মারে হেনে কহেনু 
দেওনিয়া পানি আন পানি !!
মোর দেওনিয়া কহিল চুপ বোকা ! 
টুকি শুরু হইল !
কি আর কহু আবারও চুপ করে সাদা কাপড়খানের  ভিতিবা দেখেছু 
তাহার দেখেছু অনেকলা লোক লাঠি নে হেনে আসেছে মারবা -
মুই তো দিশ পে'হেনে মোর ভাঙ্গা ছাতিটা দে'হেনে দিনু মাথাত বাড়ি --
তো ওমমা !! উ'লোগ লাগ নি'লেগে হেনে ----
মোর আগাভীতি একটা লোকের মাথা ফাটে রক্ত বার হৈছে --
তখুন সব লোগলা কদদে উঠে হেনে কহিল --
-ধর চাষাক ধর ----
মুই তো মোর ভাঙ্গা ছাতিটা বগলত নে'হেনে দিনু দৌড় ---
                                                      sp             

      

No comments:

Post a Comment