April 24, 2013

কি আছে তোর ?
আমার আছে আস্ত নদী এক জোড়া 
জোয়ার ভাটায় কানায় কানায় জল ভরা 
আমার আছে আস্ত পাহাড় অন্তরে 
অগ্নি গিরি নিত্য সেথা তান ধরে 
আমার আছে আস্ত আকাশ মন জুড়ে  
রবি শশী লক্ষ তারা যায় ঘুরে 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমারে তুই কোন আগুনে পোড়াবি বল ?
ডুবাবি তুই ! কোথায় পাবি অথৈ জল ?
নিভিয়ে দিবি ? কোন বাতাসের ফুত্কারে ?
চিবিয়ে খাবি ? জোর কোথা তোর চিত্কারে ? 
sp  
 " শেষ প্রহরে "
কেন এলে এই অবেলায় 
আমার হৃদয় মাঝে 
আমি ফিরে যাবার বেলায় 
আবার ফিরবো না যে 
বাজায়োনা মিলন বাঁশি 
বলোনা আর ভালবাসি 
ঐ ডেকে যায় মরণ বাঁশি 
অথৈ আঁধার মাঝে !
ছিলো যখন বুকের মাঝে 
উথাল পাথাল ঢেউ 
তখন আমায় ভালোবেসে 
নেয়নি কাছে কেউ 
জোয়ার ভাটার এই জীবনে 
সকল কথায় কাজে 
ওপার হতে ডাক শুনি আজ 
নিত্য সকাল সাঁঝে !!
sp   
 বলো ----- ?
ভালো বেসে আমি কি সুখ পেলাম 
প্রদীপের মত শুধু পুড়েই গেলাম 
মিলনের মালা গাঁথা কখনো হলোনা
বিরহের বাঁশি আজও থেমে তো গেলোনা 
কেন বেদনার বালুচরে ঘর বাঁধলাম !
পথ চাওয়া আজও শেষ হলোনা আমার 
নিশি জাগা আঁখি জলে ভাসি অনিবার 
মন চেয়ে কেন যন্ত্রণা বাড়ালাম !
sp  

যদি চলে যেতে চাও আমাকে ফেলে 
পথেরো কাঁটা হবোনা 
তুমি যদি সুখী হও আমি দূরে গেলে 
কখনো কাছে রবোনা 
বলো সব ঝিনুকেই কি মুক্তো থাকে 
ভালোবেসে সকলেই মনে কি রাখে 
যদি বিরহ-ই লেখা থাকে এই কপালে 
মিলনের গান গা'বোনা 
পৃথিবীকে ভালোবেসে ঐ চাঁদ আকাশে 
বিলিয়ে জোছনা দেখো কত সুখে হাঁসে 
যে মনের বিনিময়ে মন-ও নাহি মেলে 
সেই মন আমি চা'বোনা  
sp 

হতাশার হত টাকে হত্যা করুন ..... দেখবেন আশার আলোয় ভরেছে উঠোন  
  

No comments:

Post a Comment