সুকান্ত ভট্রাচার্য্য
-------------
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে ,
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে ,
এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ ;
স্বপ্ন-চুড়ার থেকে নেমে এসো সব ,
শুনেছো ? শুনছো উদ্দাম কলরব ?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট ;
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট-
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত ,
দেখো আজ তারা সবেগে সমুদ্যত ;
তাদেরই দলের পেছনে আমিও আছি ,
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি-
তাই তো চলেছি দিন-পঞ্জিকা লিখে-
বিদ্রোহ আজ , বিপ্লব চারিদিকে-
No comments:
Post a Comment