"নির্বাসনে কবিতা"
কবি পরিচিতিঃ-
কবি বাদল কৃষ্ণ বণিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মধ্য বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় শ্যামলাল বণিকের কনিষ্ঠ সন্তান । ১লা জুলাই ১৯৬৭ সালে জন্ম নেয়া এই কবি বাদল কৃষ্ণ বণিক ছোট বেলা থেকেই কবিতা লিখেন। স্কুল- কলেজ জীবনে দেয়ালিকায় প্রকাশ করতেন- এক সময়ে "অনিয়মিত ম্যাগাজিন আনন্দময়ী বার্তা" নামে একটি ম্যাগাজিন নিজে সম্পাদনাও করেছেন। স্কুল কলেজ জীবনের মেধাবী এই কবি- সোনালী ব্যাংকে চাকরি করেন। চাকুরী জীবনে নানারকম জটিলতার কারণে দীর্ঘ একটা সময় সরে ছিলেন লেখার জগৎ থেকে । তবুও মাঝে মধ্যে সুযোগ পেলেই কোন কোন ম্যাগাজিন/ স্হানীয় পত্রিকায় লিখতেন। নিভৃতচারী এই কবি নিজেকে তেমন প্রকাশ করতে চান না। শিশুদের জন্য আগামী সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে ১৯৮৫ সালে "কিংশুক শিশুকিশোর" সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্রসংগীত পিপাসু এই কবি- রবীঠাকুরের প্রতি ভিষণ অনুরক্ত ।
১৯৮২ইং এস এস সি ১৯৮৪ইং এইচ এস সি এবং পরে প্রাইভেটে ডিগ্রী ও ইসলামের ইতিহাসে মাষ্টার্স পাশ করেন।
দুই ছেলে প্লাবন ও প্রাঙ্গন এবং সহধর্মীনি প্রাইমারী শিক্ষিকা শিবানী বণিককে নিয়ে ছোট সংসার । কবি বাদল কৃষ্ণ বণিক ফেইসবুকে কাব্যিক রসের কবিতা লিখে অনেক পাঠকের মন কেড়েছেন। তাছাড়া এই ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইন পত্রিকায়ও তাঁর কবিতা প্রকাশ হয়েছে । বাংলাদেশ সাহিত্য পরিষদ 'বাসাপ' এর বেশ কিছু বিশেষ কাব্য সংকলনেও তাঁর কবিতা মুদ্রিত হয়েছে- তৎমধ্যে "কবিতায় বর্ষবরণ" এ তিনটি এবং প্রথম কাব্যসমগ্র "কবিতার খাম"-এ চার'টি কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৫ সালে বাংলাদেশ সাহিত্য পরিষদ 'বাসাপ' থেকে সেরা কবি হিসেবে নির্বাচিত হন। এবারের একুশে বইমেলা ২০১৬- নিয়ে এলো তাঁর একক কাব্যগ্রন্থ "নির্বাসনে কবিতা" চমৎকার প্রচ্ছদের অন্তঃপুরে হৃদয়গ্রাহী শব্দভাণ্ডারে সজ্জিত কবিতামালা ।
-----------------------------------------------------------------------------------------------------------------------
কৃতজ্ঞতায়ঃ
----------------------------------------------
"বর্ণমালা সাহিত্য পরিষদ" আউশকান্দি নবীগঞ্জ
রমা সরকার - কলকাতা
সাফিনা ইয়াসমিন - কলকাতা
বিঃ দ্রঃ - "ইতিহাস কথা কয়" শিরোনামের কবিতাটি আগেই ছাপানো হয়েছে। তাই এই কবিতা'টি বাদ দিতে হবে।

No comments:
Post a Comment