March 12, 2017

আমি বলেছিলাম- যাচ্ছি ....
তুমি ছিলে নির্বিকার !
কাছে তো ডাকলে না
চোখে চোখ রাখলে না
মুখেও বললে না কিছু ....
সহাস্য বদনে- শান্ত চরণে
চলে গেলে আপন মনে
চাইলে না ফিরে পিছু ...
সেই থেকে আমার-
হয়নি কোথাও আর
কখনো যাওয়া ....
হয়ে কানামাছি
যেখানে ছিলাম সেখানেই
আজো পড়ে আছি !!
sp


No comments:

Post a Comment