February 14, 2018

"একটি নদীর গল্প"
 ___________________নদীটা
একদিন কানায় কানায় ভরা ছিলো ,
কূলে কূলে আছড়ে পড়তো সোহাগিনী ঢেউ !
কাশফুলের বাহারে মোহময়ী ছিলো ,
নীলাম্বরী অম্বর ছিলো নতমুখী মুগ্ধ চোখে !
আনাচে কানাচে সবুজ গালিচা মোড়া মাঠ প্রান্তর,
রাখালিয়া বাঁশিতে সুর সুমধুর- গোধুলী লগন
অদূরে নিবিড় ছায়া ঢাকা বন-
উদাসী হাওয়ার কাঁপন , পাখির কলতানে
মুখরিত ক্ষণ- দূর দিগন্ত ছুঁয়ে ঢেউ খেলানো
পাহাড় চূড়া- কখনো ধীর, কখনো অস্থির
জল তরঙ্গ কেটে তরণী এপার-ওপার
সাম্পান মাঝির উদাত্ত কন্ঠে ভাটিয়ালি গান-
ঘাটে ঘাটে উচ্ছল কিশোরের ডুব সাঁতার খেলা
পল্লী বধুর কলসী ভরণ- অশান্ত প্রলয়ে কূলের ভাঙ্গন
অন্য কূলে জেগে ওঠা চর-
নক্ষত্র খচিত আলো ঝিলমিল নিঃশব্দ রাতের আকাশ-
আনন্দ-বেদনায় সাজানো সোনালী সময়- 
একদিন সবই ছিলো, সুহাসিনী গরবিনী নদীটার-
কিছু নেই আজ....কালের গর্ভে বিলীন নিঃস্ব নদী-
শুধু পড়ে আছে রেখা কিছু তার........!!
sp


No comments:

Post a Comment