আবদার
-------------------------------------
শব্দপোকারা দল বাঁধে-
কিলবিল করে-
মগজের সিথান- পৈথানে,
খেয়াল দেয়ালের খাঁজে ভাঁজে
চেতনার ঘুলঘুলি- চিলেকোঠায়
মনের ছাদে- কার্নিশে
ভাবনায় আন্দাজে কল্পনায়
হৃদয়ের জানালা-দরজায়
খিলে খাপে চৌকাঠে
সুখ আলস্যের খাটে
বিছানা- বালিশে
ঘুমে জাগরণে-
ওরা আসে -
শূরুতে-
সন্তর্পণে আল্তো পায়ে
ফিসফাস- গুন্ গুন্
ক্রমশ বাড়ে জোর-
করে চিৎকার-
আমাদের একছত্রে বেঁধে দাও
মনের মাধুরী মিশিয়ে-
কথার মালায় সাজিয়ে দাও
আমাদের নিয়ে রচনা করো-
ছড়া- গান- গল্প- কবিতা- প্রবন্ধ-
এমনকি ইতিহাসও তবে ........
গতানুগতিক নয় মোটেই।
নতুন নিয়মে নতুন ধরণে-
আমরাও হতে চাই আধুনিক
তোমরা যাকে বলো ডিজিটাল।
শব্দপোকাদের আবদার চিৎকারে-
আমি দিশেহারা- নাজেহাল।
sp
No comments:
Post a Comment