November 28, 2014

সময় চলে যায় ।
কি ভাবে যায় ?

___ কারো যায় খুড়িয়ে
___কারো যায় গড়িয়ে
কারো নাকি হুড়মুড়িয়ে !!

আমার ?
____কখনো বা খুড়িয়ে-
____কখনো বা গড়িয়ে-
মাঝে মাঝে...............!!
একদম স্থির-------------
জগদ্দল এক পাথর যেন !!
সবার বেলায় একই রকম
আমার বেলায় এমন কেন ? 
sp

কালের সাক্ষী ঐ বুড়ো বট গাছ ?
নাকি গাছের সাক্ষী কাল ?
বুদ্ধি-টা কেমন গুলাচ্ছে আজ
লাগছে ভীষণ গোলমাল !
sp

যখন-
প্রেমিকার একটি তিলের জন্য
বিলিয়েছিল কবি রাজ্য তার
তখন-
ছড়িয়েছিলে কাঁটা আমার পথে
আজও রয়ে গেছে বিষ তার !
sp 

দফা ঘোষণা করা হয়-ই
দফা গুলোর রফা করার জন্য..
কথা দেওয়া হয়..না রাখার জন্য
নিয়ম তৈরী হয় নিয়ম ভাঙ্গার জন্য
-------------------------------------
দেখছি সবই শুনছি কানে
বলছি না কেউ কিছু
বলতে গেলেই সবাই জানে
ধরবে মরণ পিছু
ওরে__
যখন এক দুঃখের জনক হাজার-
তখন এই দুঃখ তো নয় খন্ডাবার !
sp 
 

November 27, 2014

নিয়ত নির্ঘুম নিশীথে...... 
--------------------------
সুলতানা পারভীন
-------------------------
আঁধারের ঢেউ ঠেলে এগিয়ে চলি ক্রমাগত-
নির্মম বেদনার বিষন্ন ভেলায় চেপে ,
কোচড় ভরে নিয়ে আলোকের বীজ-
যেখানে জীবন স্থবির , অন্ধকারের বন্ধ
স্রোতে- মন-মননের অন্ধ জগৎ-
ভিড়বে সেথায় তরণী আমার.......  
কোচড় শুন্য করে- পুঁতে দেবো এক একটি
আলোর কণা -
নিড়ানি দেবো হতাশার আগাছা যত-
আঁধারের খাল করবো খনন- বইয়ে দেবো
আলোর স্রোত- মনের অন্ধ চোখে জ্বালাবো
আলোর প্রদীপ.....  অতঃপর ক্ষান্ত হবো আমি    




যে- নিজের কাছে সৎ থাকার চেষ্টা করে না
সে- অন্যের প্রতি-ও সৎ আচরণ করতেই পারে না
অসম্ভব................. !!!
sp


দেখে যাও.....
অহঙ্কারী ঐ
সাগর'টা মরে গেছে.... প্রথমে শুকিয়ে কাঠ
প্রবল খরায় তৃষ্ণার্ত ছিলো....বেচারা  !!
মন্বন্তরের দহন বুকে নিয়ে ক্রমাগত শুকিয়ে
নিঃস্ব মরুময় ! কঙ্কালসার অবয়ব জুড়ে-
দৈন্যতার শৈল্পিক আভরণ !

কি কারণ ..কি কারণ ?
সে অনেক কথা...
দিনকে দিন নাকি.... শা.....র  দম্ভ আরো ...
ধরাকে সরা জ্ঞানে ধরাশায়ি....
হুমম- বোঝেনি নাদান...
বাপের-ও বাপ আছে..... 
ধর্মের কল বাতাসে নড়ে !!
পাহাড়-টাকে ছুঁতে চেয়েছিল...
ভেঙ্গে চুরে ভাসাতে চেয়েছিল !!
যাহ- তাই কি হয় ?
পাহাড় তার দৌরাত্ম দেখে....
ঠোঁট টিপে হেসেছিল খানিক'টা !
তারপর ?
বুকের ফোয়ারা ঝরনা'টাকে....
বুকেই আটকে রাখলো.....
আর নদী ?
শুনেছি সে-ও জ্বলছে চিতায়...
নিয়েছে সহমরণ !!  
--------------------------------
সুলতানা পারভীন  







November 26, 2014

যাচ্ছে সময় মন্দ !!
--------------------------
আজ কবিতার শুন্য ভাঁড়ার
'শব্দ' দুয়ার বন্ধ !
হারিয়ে গেছে বর্ণে'রা সব
ভাবছে বসে 'ছন্দ' -
কবি পাড়া- ঘুমিয়ে সারা
লিখনী- তাই দিশেহারা !
ভাবুক হৃদয় তোলপাড় হয়
যাচ্ছে সময় মন্দ !!
----------------------------
সুলতানা পারভীন  

November 24, 2014

"একটি নদীর গল্প"
----------------------
সুলতানা পারভীন
---------------------
নদী'টা......
একদিন কানায় কানায় ভরা ছিলো ,
কূলে কূলে আছড়ে পড়তো সোহাগিনী ঢেউ !
কাশফুলের বাহারে মোহময়ী ছিলো ,
নীলাম্বরী অম্বর ছিলো নতমুখী মুগ্ধ চোখে !
আনাচে কানাচে সবুজ গালিচা মোড়া মাঠ প্রান্তর
রাখালিয়া বাঁশিতে সুর সুমধুর- গোধুলী লগন
অদূরে নিবিড় ছায়া ঢাকা বনে-
উদাসী হাওয়ার কাঁপন , পাখির কলতানে
মুখরিত ক্ষণ- দূর দিগন্ত ছুঁয়ে ঢেউ খেলানো
পাহাড় চূড়া- কখনো ধীর, কখনো অস্থির
জল তরঙ্গ কেটে তরণী এপার-ওপার
সাম্পান মাঝির উদাত্ত কন্ঠে ভাটিয়ালি গান-
ঘাটে ঘাটে উচ্ছল কিশোরের ডুব সাঁতারের খেলা
পল্লী বধুর কলসী ভরণ- অশান্ত প্রলয়ে কূলের ভাঙ্গন
অন্য কূলে জেগে ওঠা চর- নক্ষত্র খচিত আলো
ঝিলমিল নিঃশব্দ রাতের আকাশ -আনন্দ-বেদনায়
সাজানো সোনালী সময়-  একদিন সব-ই ছিলো
সুহাসিনী গরবিনী নদীটার-
কিছু নেই আজ....কালের গর্ভে বিলীন নিঃস্ব নদী
শুধু পড়ে আছে রেখা কিছু তার........!!


  
আম্মা গো-
-----------------------
সুলতানা পারভীন
------------------------
শোনো বলি , তুমি জাতির আম্মা
করছো তুমি এমন কেমন কাম' মা !
এই জনগণ "আমড়া" দেশের !
নষ্ট পঁচা আম' মা ?
তাই- জনতার রক্ত ঘামে
চামচা চরাও ডাইনে বামে !
ওদের জ্বালায় সদাই মোদের
হয় যে বিধি বাম' মা !
ও-মাগো তুমি এমন কেন ?
মোদের ভাবো পিপড়া যেন !
রাজ্যে তোমার- নেই কি প্রানের
কানাকড়ি দাম' মা !
মাগো-
দুঃশাসনের বেড়ি যতই
বজ্র আঁটো- ছিঁড়বে ততই
ওই  জনতা জনার্দনের 
প্রতিরোধী - প্রতিবাদের
দাবানল আসছে ধেয়ে
স্বৈরাচারের পতন চেয়ে
সুযোগ বুঝে কোপ'টি মেরে
তুলবে পিঠের চাম' মা !
তাই বলি মা-
থাকতে সময় এবার নাহয়
একটু'খানি থাম' মা !!
  



আমি গেয়ে যাই জীবনের গান
স্বর্গীয় আলো রথে
স্বপ্নীল ছায়া পথে
করে চলি অমৃতের সন্ধান
 sp

আমি-
একটি ভালো কবিতার জন্য
একটি সুরেলা গানের জন্য
একটি বসন্ত দিনের জন্য
বিসর্জন দিতে পারি তাবৎ.....
বিকিয়ে দিতে পারি সর্ব সত্বা -
sp

দেবে ? দাও তবে---
----------------------
সুলতানা পারভীন
-------------------
আমায় এমন একটি 'শব্দ' এনে দাও-
যে শব্দের বারুদে দাউ দাউ জ্বলবে ,
অসমতার অস্পৃশ্য জঞ্জাল-
আমায় এমন একটি 'বাক্য' এনে দাও-
যে বাক্যের বন্যায় ভেসে ধুয়ে মুছে
যাবে , সব নিগ্রহ অনাচার- 
সর্বোপরি----
আমায় এমন একটি 'কবিতা' দাও-
যে কবিতার প্রাণ ছুঁয়ে-
অনন্ত ঐশ্বরিক হয়ে উঠবে , সমস্ত
দানবীয় কুলাঙ্গার যতো !!




ধনীদের ধনে- মানে চোখ থাকে অন্ধ
নাকে দেখে- শুঁকে শুধু টাকার-ই গন্ধ


November 23, 2014

জানি____
কেউ ভাবেনা আমার কথা-
কেউ রাখেনি মনে ,
তাই____
আপনায় আড়াল রাখি-
নিবিড় সঙ্গোপনে !!
sp   

কবিতা !
অনেক তো হলো সাজ
আভরণ খোলো 
ছুঁড়ে দাও মালা তাজ
অভিমান ভোলো 
হাতে ধরো হাতিয়ার
চোখে ভরো আঁধিয়ার
পড়ে থাক কারুকাজ
পিড়িতের দেখো আজ
আঁখি ছলো ছলো !!
sp 

ক্রমাগত দু'হাতে সরাই...
অনাবৃত অসমের জঞ্জাল
কেবলি দু'পায়ে মাড়াই
পৃথিবীর এলায়িত কঙ্কাল !!
sp 


পূর্ণ চন্দ্র তিথি-ক্ষনিক অতিথি-