November 27, 2014

নিয়ত নির্ঘুম নিশীথে...... 
--------------------------
সুলতানা পারভীন
-------------------------
আঁধারের ঢেউ ঠেলে এগিয়ে চলি ক্রমাগত-
নির্মম বেদনার বিষন্ন ভেলায় চেপে ,
কোচড় ভরে নিয়ে আলোকের বীজ-
যেখানে জীবন স্থবির , অন্ধকারের বন্ধ
স্রোতে- মন-মননের অন্ধ জগৎ-
ভিড়বে সেথায় তরণী আমার.......  
কোচড় শুন্য করে- পুঁতে দেবো এক একটি
আলোর কণা -
নিড়ানি দেবো হতাশার আগাছা যত-
আঁধারের খাল করবো খনন- বইয়ে দেবো
আলোর স্রোত- মনের অন্ধ চোখে জ্বালাবো
আলোর প্রদীপ.....  অতঃপর ক্ষান্ত হবো আমি    




যে- নিজের কাছে সৎ থাকার চেষ্টা করে না
সে- অন্যের প্রতি-ও সৎ আচরণ করতেই পারে না
অসম্ভব................. !!!
sp


দেখে যাও.....
অহঙ্কারী ঐ
সাগর'টা মরে গেছে.... প্রথমে শুকিয়ে কাঠ
প্রবল খরায় তৃষ্ণার্ত ছিলো....বেচারা  !!
মন্বন্তরের দহন বুকে নিয়ে ক্রমাগত শুকিয়ে
নিঃস্ব মরুময় ! কঙ্কালসার অবয়ব জুড়ে-
দৈন্যতার শৈল্পিক আভরণ !

কি কারণ ..কি কারণ ?
সে অনেক কথা...
দিনকে দিন নাকি.... শা.....র  দম্ভ আরো ...
ধরাকে সরা জ্ঞানে ধরাশায়ি....
হুমম- বোঝেনি নাদান...
বাপের-ও বাপ আছে..... 
ধর্মের কল বাতাসে নড়ে !!
পাহাড়-টাকে ছুঁতে চেয়েছিল...
ভেঙ্গে চুরে ভাসাতে চেয়েছিল !!
যাহ- তাই কি হয় ?
পাহাড় তার দৌরাত্ম দেখে....
ঠোঁট টিপে হেসেছিল খানিক'টা !
তারপর ?
বুকের ফোয়ারা ঝরনা'টাকে....
বুকেই আটকে রাখলো.....
আর নদী ?
শুনেছি সে-ও জ্বলছে চিতায়...
নিয়েছে সহমরণ !!  
--------------------------------
সুলতানা পারভীন  







No comments:

Post a Comment