February 14, 2018

"একটি নদীর গল্প"
 ___________________নদীটা
একদিন কানায় কানায় ভরা ছিলো ,
কূলে কূলে আছড়ে পড়তো সোহাগিনী ঢেউ !
কাশফুলের বাহারে মোহময়ী ছিলো ,
নীলাম্বরী অম্বর ছিলো নতমুখী মুগ্ধ চোখে !
আনাচে কানাচে সবুজ গালিচা মোড়া মাঠ প্রান্তর,
রাখালিয়া বাঁশিতে সুর সুমধুর- গোধুলী লগন
অদূরে নিবিড় ছায়া ঢাকা বন-
উদাসী হাওয়ার কাঁপন , পাখির কলতানে
মুখরিত ক্ষণ- দূর দিগন্ত ছুঁয়ে ঢেউ খেলানো
পাহাড় চূড়া- কখনো ধীর, কখনো অস্থির
জল তরঙ্গ কেটে তরণী এপার-ওপার
সাম্পান মাঝির উদাত্ত কন্ঠে ভাটিয়ালি গান-
ঘাটে ঘাটে উচ্ছল কিশোরের ডুব সাঁতার খেলা
পল্লী বধুর কলসী ভরণ- অশান্ত প্রলয়ে কূলের ভাঙ্গন
অন্য কূলে জেগে ওঠা চর-
নক্ষত্র খচিত আলো ঝিলমিল নিঃশব্দ রাতের আকাশ-
আনন্দ-বেদনায় সাজানো সোনালী সময়- 
একদিন সবই ছিলো, সুহাসিনী গরবিনী নদীটার-
কিছু নেই আজ....কালের গর্ভে বিলীন নিঃস্ব নদী-
শুধু পড়ে আছে রেখা কিছু তার........!!
sp


September 4, 2017

ওয়াহ ! ওয়াহ !
একি কথা শুনি আজি..........!
পুলিশও তবে.........!
আহা- ধন্য পুলিশ ধন্য,
সালাম তোমার'ই জন্য।

'ধরা' !
সেটা কি ? খেতে কেমন ?
লম্বা নাকি গোল ?
ভাজা নাকি ঝোল ? 

September 3, 2017

ওগো কবিতা
--------------------
কতদিন হলো
দেখিনা তোমায়-
রাখিনি তোমার খোঁজ ?
ভেবোনা ভুলেছি
দিবায় নিশায়-
স্মরণে এসেছো রোজ।
তুমি ছাড়া বলো
কে আছে আমার-
বন্ধু জগতে এমন ?
কে পারে আমায়
ভয় ভাবনায়
সাহসে ভরাতে মন ?
তুমি আছো তাই
আজো বাঁচি- হাসি
হৃদয় ভুলেছে শোক-
না হেরি তোমায়
কত বেদনায়
কেঁদেছে অন্তর চোখ।
sp 






August 29, 2017

আরাকান থেকে জীবন বাঁচাতে
পালিয়ে আসা- ওরা তো মুসলিম নয়...
ওরা শুধু'ই রোহিঙ্গা।
আর... রোহিঙ্গারা তো মানুষ'ই নয়...
অতএব ? ঘুমাও বিশ্ব বিবেক।
sp

তোমাতেই বাঁচি তোমাতেই মরি
নিয়ত নিজেরে ভাঙি আর গড়ি
এ যেন গো এক- অবিরাম খেলা।

July 27, 2017

কতদিন হলো-
কবিতা লিখার কলম- আমায় দিয়েছে আড়ি 
সেই বেদনায়-
মধ্যমা-তর্জনী-বৃদ্ধাঙ্গুলির মন বেজায় ভারী 
sp 

July 11, 2017

মলাট কন্দরে.......
কারুকার্য খচিত মলাটের কন্দরে রক্ষিত
অনির্বচনীয় যত কাব্য সুধা-
যদি না মেটায়.....
অতৃপ্ত পিয়াসী পাঠক মনের ক্ষুধা-
থাক না তবে তা নিরবে গোপনে
হয়ে শো'কেসের শো-পিস যতনে !! 

sp

July 8, 2017

"মানুষ/মানবতা"
----------------------
মন-মান-নীতি-হুঁশ
সব কিছু মিলেই 'মানুষ'
মানুষ হতে গেলে মানুষের কিছু
অপরিহার্য গুনাবলী থাকা আবশ্যক।
কিছু দায়বদ্ধতা কিছু নিয়ম নীতি
থাকা বান্ছনীয় .. যা- অন্য সব
সৃষ্টি-রাজির জন্য অনাবশ্যক ,
শুধু মানুষের বা মানবের জন্য প্রযোজ্য
বলেই একে মানবিক বলা হয়..
আর মানবিক এই গুণ গুলি মানব
কল্যাণ সম্পর্কিত যাবতীয় কর্মকান্ডেই
নিহীত- প্রকাশিত,
তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানো
একটি 'মহৎ গুণ' ....কুকুর মানুষের
জন্য উপকারী জীব... আবার কুকুর
পাগল হয়ে গেলে মানুষের নিরাপত্তার
স্বার্থে তাকে হত্যা করা 'প্রয়োজন'..এটা
দোষ-গুন্ বিচারের অপেক্ষা করে না
তাই বলা যায় ... মানবিক গুনাবলী
সমূহকে মানব কল্যানে কাজে লাগানোর
অপর নাম-ই মানবতা......।


sp


অপ-প্রয়াস !!
অবিরাম যে হৃদয়ে জ্বলে বহ্নি শিখা
কোন সে চিতায় পোড়াবে তারে ?
নিরন্তর কষ্ট জলে অবগাহন যার ..
কি দুঃখে বলো কাঁদাবে তারে ?
নিয়ত নিঃসীম আঁধার সঙ্গী যার
কোন সে জুজুর ভয় দেখাবে তারে ?
sp