May 18, 2013

तेरा छोटीसी एक वूल सारा गुलशन ज्वाला दिया
केया मेहेकेंगे यया फूल काभी -
केया फिरसे बहन्रे आई रे ............
कोई जाने केय रीत हैं  ये
कोई करे वोर कोई भरे
न्येय नही अन्ये है ये
दोषी जिए निर्दोष मरे
शुनले तू है हासिल ....
तुझसे कहे तेरा दिल ......

আমার স্বপ্ন গুলো কেন শুধুই হারায়
কেন যে মন বারে বারে ভেঙ্গে যায়

(আজ কোনো কথা নয় ...)
আজ কোনো কথা নয়
শুধু চোখে রেখে চোখ
দু'টি মন বিনিময়
মনে-মনে কথা হোক
মনে-মনে কথা হোক !
এই হাতে হাত রাখা
এই পাশা পাশি থাকা
স্বর্গেও আছে কি এত সুখ
এতো সুখ !!
অধর কাঁপিয়ে আসা
ত্থির-ত্থির ভালবাসা
বুকেতে জাগিয়ে তোলে ...
এ কোন পুলক !!
এই দিন এই ক্ষণ
স্মৃতিময় আজীবন
শুধু ছবি হয়ে থাক--
শুধু ছবি হয়ে থাক !
আজ কোনো কথা নয় ......
sp

কেন চ্ছিন্ন বীনায় আজ সুর ওঠে না
বাজে না মধুর তানে
চোখের চাওয়ায় মনে ফুল ফোঁটে না
আসে না অলি গানে-গানে
ভালোবেসে কাছে টেনে নেয়নি তো কেউ
হৃদয় নদীতে প্রেম তোলেনি তো ঢেউ
তাই চঞ্চল প্রজাপতি মন ছোটে না
জাগে না সাড়া প্রাণে প্রাণে
আজো স্বপ্ন হয়ে কেউ আসেনি চোখে
ওগো তুমি যে আমার-বলে নেয়নি বুকে
মিলনের মালা তাই গাঁথা হলো না
অন্তর কাঁদে অভিমানে !
sp

প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায়
অবসরে মনে পড়ে কেবলি কাঁদায়
চলে গেল কতদিন ঝরে গেল ফুল
ব্যাথা গুলো রয়ে গেল করে পথ ভুল
স্বপ্নেরা জেগে থাকে চোখের পাতায়
নিশীদিন খুঁজি তাই তুমি কোথায় ..
প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায় 
জীবনে জোয়ার কতো এসে চলে গেল
কুল ভাঙ্গা নদীটিও কুল ফিরে পেলো
আমার সে প্রেম শুধু এলোনা তো হায়
দ্বীপ জ্বেলে জেগে রই একা নিরালায়
প্রথম প্রেমের সেই স্মৃতিটা আমায় ..
sp

No comments:

Post a Comment