May 19, 2013

      "বিড়ি খোর" 
গোটা বিড়ি খাইস না দাদা -
ও-রে গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
বিড়ি না খাইলে দাদা ...হায়
বিড়ি না খাইলে দাদা -
-কাজে তো মন বইসে না
গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
আনলি দাদা পান্তা পানি
নুন মরিচের ভর্তা খানি

তোর খাওয়া ওই আধেক বিড়ি
দে দাদা টান খানিক মারি
নাইলে দিনু নাঙ্গল ছাড়ি ..
দাদা রে তোর পায়ে পড়ি .
এত কনু তাও দাদা তুই
বিড়ি দিলি না ..!!
ওরে-হাল ছাড়িদি আইলে বাড়িত
মুই বইস্য হামার নাকারিত
ফটাস করি ধোরাঁও বিড়ি
মনটা যে মোর মানে না
গোটা বিড়ি খাইস না রে -
-তুই মোক একনা দে না ...
দাদা - বাসন ধরি গেইলে বাড়ি
মোর তনে তুই আনিস বিড়ি
ওরে বিড়ি বেচে আমেনা
আর বেচে কালঠুর মা
পইসা না পাইলে দাদা
হাস্তে-হস্তে দেখিস একনা
শিকিয়ার ভাঙ্গা পশুনটা
ও-তুই ভাবীক কয়া আনিস বিড়ি
ওরে মোর পইসা আছে চার আনা
গোটা বিড়ি খাইস না দাদা
মোক একনা দে না ...

ও - মশা ...মশা রে .....
যত খাবি রক্ত খা তুই
গান করিস না-
তোর গুন গুনানি গানটা যে মোর
প্রাণে সহে না
যত ..........না
না হয় আমার কইলজা টারে
কাইটটা কুইটটা ছিইড়া খা
না হয় আমার দেহা টারে
ভাগা ভাগী কইরা খা
তবু-ও তোর্ গানের জ্বালায়
প্রাণে মারিস না ..
ওরে - রাতটা গেল ইস! আশে-তে
এত জ্বালা তোর ফোঁড়া-তে
আমার জ্বালা বুঝবি তখন
যখন তোরে ছাড়বো-না
ও-মশা .........
sp       

"চলে যাবে ?"
চলেই যাবে - যাও না তবে
ভাবছো- আমার কষ্ট হবে ?
উঁহু . মোটেই না ....
মন কি আমার ডোবা- নালা ?
মরবে ঘুরে এক-ই পাঁকে !
আমি সাগর জলের উর্মি মালা
কে আমারে বেঁধে রাখে ?
আমি কি ছাই গর্তে থাকি ?
অন্ধকারে দু'চোখ ঢাকি -
অসীম উদার ওই যে আকাশ
সেথায় আমার সুখের আবাস
মেঘ-রোদ্দুর সঙ্গে থাকে !
যাবে তুমি! যাও না চলে
ভাবছো বুঝি কোনোও ছলে
সাধবো তোমায় চোখের জলে !
এমন আশার গুড়ে তোমার
পড়বে বালি- দেখো এবার ..
মনের সুখে পিপড়ে খাবে !!
sp 

     "চ্ছঃ"
আজ কাল আমি আর
আঁখি জলে ভাসি নাকো
কাঁদি নাকো মুখ ঢেকে
যত দুরে তুমি থাকো
ভালো বাসো ঘৃনা করো
কাছে আসো দুরে সরো
কিছু যায় আসে নাতো !
sp 


 





  
 

No comments:

Post a Comment