February 19, 2014

বাহ  বাহ  আপনার যুক্তির প্রশংসা করতে হয়..... 
Rrishyojyoti Bose- বাহ বাহ ভালো বলেছেন...
আপনার যুক্তির প্রশংসা করতে হয়....
আপনার এই বক্তব্য'টা ... " তবে, আমি বলছি না মুক্তি যোদ্ধাদের কোনো অবদান নেই ।  
লড়াইটা তারাও লড়েছিলেন । কিন্তু লড়াইটা ভারতবর্ষও করেছিল ।" 

-আপনার এই বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি .. হ্যা লড়াই'টা ভারতবর্ষ-ও লড়েছিল.. কিন্তু 
সেটা বাংলাদেশ নামের ছোট্ট শিশু'র ভূমিষ্ঠ হতে সাহায্য করতে ধাত্রীর ভূমিকায় অবতীর্ণ 
হয়েছিল ... ধাত্রীর অবদান অনস্বীকার্য্য .. কিন্তু তার অর্থ এই নয় যে ... ধাত্রী-ই ওই -শিশু'টির 
দাবিদার হয়ে উঠবে .. 

আপনার এই বক্তব্যে বলিহারি যাই... 
"সেদিন ভারতবর্ষ চুপচাপ বসে মজা দেখলে পাকিস্তান সেনা বাহিনী পিষে দিত মুক্তি যোদ্ধাদের ।"

-হ্যা সেদিন ভারতবর্ষ বসে মজা  দেখলে আজকের বাংলাদেশের  জননী ধর্ষণ-নিপীড়নের  শিকার 
হয়ে চিরতরে হারিয়ে যেত এই  পৃথিবীর মানচিত্র হতে.... 
কিন্তু বাংলাদেশকে ভূমিষ্ঠ হতে সাহায্য করার বিনিময়ে ভারতবর্ষ সেই থেকে আজ অব্দি ধর্ষণ করেই 
চলেছে ....

" যে কোনো ছোট দেশ তার পাশে থাকা বৃহৎ দেশ দেখে জ্বলে.." -আপনার এই বক্তব্যে হাঁসবো নাকি 
কাঁদবো .... !!!

" বাংলাদেশের জন্ম থেকেই ভারতবর্ষ তার বন্ধুই থাকতে চেয়েছে "....

-হ্যা তার নমুনা তো অহরহই দেখতে পাচ্ছি .কাঁটা  তারের বেড়ার ধারে .. 
বন্ধুত্বের নমুনা যদি এই হয়....তাহলে বলবো ... ছেড়ে দে মা কেঁদে বাঁচি 

" সত্যিটাকে মানলে ইতিহাসকে বিকৃত করতে হয় না আর ।"... 
-তাহলে স্বীকার করছেন .. ইতিহাস বিকৃত করা হচ্ছে !!!
আপনি কোন দেশী দাদা ? অন্তত বাংলাদেশী নন এটুকু  নিশ্চিত বুঝতে পারছি ...
যদি ভারতের হয়ে থাকেন... তাহলে বলবো - "চোরের মা-র গলা বড়-ই হয় "

No comments:

Post a Comment