February 20, 2014

???
কবি আর কতো ! কবিতার গাল ছুঁয়ে
কাটাবে প্রহর !
ছবি আঁকবে সুখ-স্বপ্নের আবেশী রঙ্গে
থাকবে বিভোর !

শোনো না কি কান পেতে ঐ বিলাপের সুর
স্বাধীনতার বক্ষ আজি পদাঘাতে ভাংচুর
হায় পাশের বাড়ির ঐ শিয়াল কুকুরে
এই মা-মাটিরে দেখো খায় ছিঁড়ে খুঁড়ে
দাঁতালো হায়না-বেবুন আগ্রাসী আজ
ঠুকরে মগজ কাটে চিল শকুনি বাজ
ভেঙ্গে ঘুমোঘোর খোলো বিবেকের দ্বার
গড়ো প্রতিরোধ ওদেরে করো সংহার !! 

আমিতো আছি এই তোমাদেরি মাঝে
সম্মুখে আড়ালে দেখো রয়েছি কাছে !!

No comments:

Post a Comment