March 17, 2016

বেঁচে থাকো কবিতা !
ঘনায়মান আঁধারের মাঝে 

মনোলোভা চন্দ্রিমাসম
দূর কর মিছে ভনিতা
সত্যের আলো হয়ে তুমি-
বেঁচে থাকো হৃদয়ে মম!
..............................................
কবিতা বাঁচে পাঠকের তৃপ্ততায়
কবিতা বাঁচে জীবনের চাহিদায়
কবিতা বাঁচে সত্যের সরলতায়
কবিতা বাঁচে শৈল্পীক চেতনায় !!
কবি- শিল্পী
কবি- স্রষ্টা
কবি- দাতা
কবি- ত্রেতা
জীবনের পরতে পরতে জড়ানো
আনন্দ বেদনার ঘটনা ছড়ানো
কবি- তুলে ধরে দৃষ্টির সন্মুখে !
কবির কলম সততই .............
ইচ্ছে পূরণের ধারালো হাতিয়ার যা-
কখনো হয়ে ওঠে কৃষকের লাঙ্গলের ফলা-
চষে অন্তর জমিন-
চেতনার ফসলে ভরে তলে মগজের গলা !
কখনো সে হয়ে ওঠে ক্ষিপ্ত দাবানল-
পুড়িয়ে ছাই করে অনাচারের জঙ্গল !

কবি বাদল কৃষ্ণ বণিকের প্রথম কাব্য সঙ্কলন
"নির্বাসনে কবিতা" গ্রন্থে প্রতিটি কবিতায় চিত্রিত
হয়েছে- প্রেম-বিরহ , সত্য-কল্পনা , স্বপ্ন-বাস্তবতা।
কবির "অমৃত ভালবাসা" ছায়ানটের সিঁড়ি বেয়ে-
রবিঠাকুরের অবিনাশী গান হয়ে ভেসে আসে-
"আমি আরেক কাপুরুষ" কবিতায় কবির মর্মবেদনা
"এক মুঠো কষ্ট" হয়ে ঝরে পড়েছে।  জীবনের নিষ্ঠুর
যন্ত্রনায় "ভেঙ্গে যায় স্বপ্ন"- "উতলা মন" "অপূর্ণ নেশা"
নিয়ে "আল্পনা" আঁকে- "জলজ ভালবাসা"র !
"যৌবনের অক্টোপাস" "পদচিহ্ন" ফেলে "অবুঝ কুমারী"র
"নির্মল ভালবাসায়" ! এমনি হাজারো
ভাব-ভালবাসা অন্তর্দহন- প্রতিজ্ঞা-প্রতিবাদে পরিশেষে
কবিতাকে নির্বাসনে দেবার সকল "আয়োজন" সম্পন্ন করেন..
বিদগ্ধ কবি- বাদল কৃষ্ণ বণিক।
দৃষ্টিনন্দিত প্রচ্ছদের অন্তরালে মোট উনচল্লিশ'টি কবিতা
সম্ভার নিয়ে "নির্বাসনে কবিতা" গ্রন্থখানি এবারের ২০১৬-
একুশের বই মেলায় উপহার দিয়েছেন বরেণ্য কবি-
বাদল কৃষ্ণ বণিক।  

আমি "নির্বাসনে কবিতা" গ্রন্থের উপরোল্লিখিত প্রতিটি
কবিতা পড়ে শুধু চমকিত'ই নয় চমত্কৃতও হয়েছি !!

কবি বাদল কৃষ্ণ বণিকের ক্ষুরধার লিখনীর প্রশংসা
করার মত ভাষা আমার জানা নেই... আশা করি....

এমনি করেই যেন পাঠকের পিপাসিত অন্তর-
কবি- তাঁর কবিতা দিয়ে করেন তৃপ্ত নিরন্তর।
সুলতানা পারভীন    

No comments:

Post a Comment