January 5, 2013

           ?
 @
যে কাঁদায় সে কি পারে হাঁসাতে 
যে দুঃখ দেয়-সে কি টানে ভালবাসতে ।।
কত টুকু কি তুমি করেছ আমারি জন্য 
কি এমন তোমার আছে যে - 
তুমি হবে অনন্য - 
যে মারতে পারে 
সে কি পারে বাঁচাতে ।।
তুমি তো শুধু ফুল চেয়েছ 
কাঁটা নিতে চাওনি , 
রয়ে গেলে তাইতো শুন্য আজো 
চেয়ে-ও কিছু পাওনি 
যে পোড়ায় ---সে কি 
ভরায় মন আশাতে ।। 
 @
ও চোখে চাইলে কেন হারিয়ে গেলাম 
ও বুকে ভালবাসার পরশ পেলাম 
তুমি এতো কাছে এসোনা 
আমায় এত ভালোবেসনা 
ও মনের ছোঁয়ায় সুখে মন হারালাম ।। 
তুমি যেদিন চলে যাবে 
সেদিন আমার কী যে হবে 
ও হাতের ইশারাতেই পথে এলাম ।। 
 @
দিনে দিনে দিন গেল যে 
মাস গেল হায়  ফুরিয়ে 
আসবে বলে এলে না তো 
বছর গেল পেরিয়ে ।।
হয়তো ভুলেই গেছো আমায় 
পথও চেয়ে দিন কেটে যায় 
আমার মনের দুয়ার খুলে 
গেছো তুমি হারিয়ে ।। 
আর কত কাল ভাসবো আমি 
চোখের জলে দিবস যামী 
একা-একা নিশি জাগি 
বাতায়নে দাঁড়িয়ে ।।
 @
যদি ভালো বাসো কোনদিন 
যেন ভুলে যেয়োনা 
যদি কাছে আসো কোনদিন 
পিছু ফিরে চেয়োনা ।।
যদি থেমে যায় হৃদয়ের গান 
যদি বেদনায় ভরে যায় প্রাণ 
ফেলে আসা স্মৃতি যদি হয় গো মলিন 
কোনো ছবি এঁকোনা ।। 
মনের আকাশে যদি চাঁদ না ওঠে 
বাসনা কুসুম কভু যদি না ফোঁটে 
যদি বিরহের বাঁশি বেজে চলে চিরদিন 
মনে ব্যথা পেয়োনা ।।

No comments:

Post a Comment