January 31, 2013

"শুধু"
তুমি চাইলেই সব কিছু হয় 
ভুলতে পারি শোক 
দিতেই পারো আমার দিকে 
একটু মনোযোগ .

"অন্বেষণ"
কোথায় সে-
-যে আমায় স্বপ্ন দেখিয়েছিল ?
কোথায় সে-
-যে আমায় কথা দিয়েছিলো ?
এখন হৃদয় অহর্নিশী নিত্য শোকে 
অচেনা পথে তারেই খোঁজে সিক্ত চোখে . 

"রোমন্থন"
এখন আমার-
সকাল দুপুর সম্ধ্যা জুড়ে 
সারাটা বেলা 
কাজে অকাজে-
যেমন তেমন কোনো রকম 
কাটে একেলা 
যাপিত জীবনের দিনগুলো তবু 
কোনো ভাবে যায় চলে 
অশান্ত হৃদয় ঝড়ে ভাঙ্গচুর 
রাত্রি গভীর হলে 
জানতে বড় ইচ্ছে করে-তোমারও কি এমন হয় ?
কাজে অবসরে শত ব্যস্ততায় 
দিন গুলো তবু যদি কেটে যায় 
রাত্রি নিশীথে একাকী যখন 
মনে কি পড়ে আমায় তখন ?

"?"
পৃথিবীতে প্রথম নয়ন মেলে-
বলতে পারো কি দেখেছিলে ?       
প্রথম কি কথা শুনেছিলে বলো ?
যা শুনে তোমায় কাঁদতে হয়েছিল ?
হাত-পা ছুঁড়ে করে চিত্কার
কিসের প্রতিবাদে ছিলে সোচ্চার ? 

No comments:

Post a Comment