কথোপকথন-১
তোমার পৌঁছুতে এত দেরী হলো ?
পথে ভিড় ছিল ?
আমারও পৌঁছুতে একটু দেরী হলো
সব পথই ফাটা ।
পথে এত ভিড় ছিল কেন ?
শবযাত্রা ? কার মৃত্যু হল ?
পূর্ণেন্দু পত্রী-র
কথোপকথন-৪
-যে কোনো একটা ফুলের নাম বলো ।
-দুঃখ
-যে কোনো একটা নদীর নাম বলো ।
-বেদনা
-যে কোনো একটা গাছের নাম বলো ।
-দীর্ঘশ্বাস
-যে কোনো একটা নক্ষত্রের নাম বলো ।
-অশ্রু
-এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি ।
-বলো
-খুব সুখী হবে জীবনে ।
শ্বেত পাথরে পা ।
সোনার পালঙ্কে গা ।
এগোতে সাত মহল
পিছোতে সাত মহল
ঝরনার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি ।
তুমি বলবে সাজবো
বাগানে মালিনিরা গাঁথবে মালা
ঘরে দাসীরা বাটবে চন্দন ।
তুমি বলবে,ঘুমোবো ।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা ,
অমনি জোত্স্নার ভিতরে এক লক্ষ্ নর্তকী ।
সুখের নাগরদোলায় এই ভাবে অনেক দিন ।
তারপর ........
-চলবে
তোমার পৌঁছুতে এত দেরী হলো ?
পথে ভিড় ছিল ?
আমারও পৌঁছুতে একটু দেরী হলো
সব পথই ফাটা ।
পথে এত ভিড় ছিল কেন ?
শবযাত্রা ? কার মৃত্যু হল ?
পূর্ণেন্দু পত্রী-র
কথোপকথন-৪
-যে কোনো একটা ফুলের নাম বলো ।
-দুঃখ
-যে কোনো একটা নদীর নাম বলো ।
-বেদনা
-যে কোনো একটা গাছের নাম বলো ।
-দীর্ঘশ্বাস
-যে কোনো একটা নক্ষত্রের নাম বলো ।
-অশ্রু
-এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি ।
-বলো
-খুব সুখী হবে জীবনে ।
শ্বেত পাথরে পা ।
সোনার পালঙ্কে গা ।
এগোতে সাত মহল
পিছোতে সাত মহল
ঝরনার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি ।
তুমি বলবে সাজবো
বাগানে মালিনিরা গাঁথবে মালা
ঘরে দাসীরা বাটবে চন্দন ।
তুমি বলবে,ঘুমোবো ।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা ,
অমনি জোত্স্নার ভিতরে এক লক্ষ্ নর্তকী ।
সুখের নাগরদোলায় এই ভাবে অনেক দিন ।
তারপর ........
-চলবে
No comments:
Post a Comment