March 1, 2014

যাহঃ......    
কবিতা লিখবো বলে....
কাগজ কলম তৈরী
ফেরারী শব্দেরা আজ
'কল্পনা মন' বৈরী !

"সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই" ...
সুখ একটি আপেক্ষিক বিষয়-
মানুষের প্রতিটি ক্রিয়া-কলাপের
সাথে এর সম্পর্ক- এটা একটা
অনুভূতি মাত্র, চাওয়া-পাওয়া
অর্জন-বর্জন সব কিছুর মাঝেই
সুখের নির্যাস আছে-

বলা যায়....যা মনকে আনন্দ
দেয় তা-ই সুখ 

অযথা....
মনেতে কষ্ট এতো নিও না তবে
একদিন জানি চলেই যাবে সবে 
পৃথিবী ছেড়ে অন্য কোনো ভবে
কে জানে সেথা কে কেমন রবে
কে কার আপন কেবা পর হবে !!

রাখিনি হিসেব ...
পেরিয়ে গেলো...
কত দিন মাস নাকি বছর
শিউলী ঘ্রাণে মাতানো শরৎ
নবান্নো উত্সবে মুখর হেমন্ত
উত্তুরে হাওয়া-ওম হীন শীত
কৃষ্ণচুড়া নিয়ে বাহারি বসন্ত
গ্রীষ্মের খরতাপ বৈশাখী ঝড়
শ্রাবণ ধারায় বরষা অঝোর
দক্ষিন জানালা খুলে
কখনো মনের ভুলে
চেয়ে দেখবার হয়নি অবসর !!  

No comments:

Post a Comment