March 2, 2014

"সেই তুমি"
নিয়েছো শুধু আমার মন মন্দির হতে
প্রজ্জ্বলিত মোমের আলো- অন্ধকারের
দেয়াল ছুঁয়ে, একটু একটু করে এগিয়েছ
প্রাগৈতিহাসিক সরীসৃপের মতো-
কালান্তে পেয়ে মনি-কাঞ্চন অবশেষে
আমায় ছুঁড়ে ফেলেছো আঙ্গুলে ছ্যাঁকা
লেগেছে বলে- ফিরে চাওনি মোমের-
অগ্নিগর্ভো কোলে ক্রমে ক্রমে নিঃশেষ
হয়ে যাওয়া....
sp 

বলো কে ? 
ঘুড়ি তুমি উড়ে চলো
হেলে দুলে আকাশে
ভাবো বুঝি ফিরবেনা 
ভেসে রবে বাতাসে !!
ভুলে গেছো বুকে বাঁধা
সুতো'টায় পলকে
দিলে টান ফিরে আসা
ঠেকাবে'ই বলো কে ?

No comments:

Post a Comment