June 14, 2014

ইয়া খোদা.....
তোমারি মহিমা গাই
ইয়া রহিম....আহা...
তোমার তুলনা নাই
তুমি যে দয়াময়- আমি ভিখারিনী
করো দয়া মোরে- তুমি চিরদিন-ই
ইয়া কারীম.....
করুণা তব যেন পাই
ক্ষমা করো মোরে অনুতাপী আমি
দয়ার সাগর তুমি হে অন্তর্যামী
ইয়া মালিক....
আরতো কিছু নাহি চাই
পথ-ও হারা আমি পথ দেখাও 
অন্ধ মনে মোর আলো জ্বালাও
ইয়া ইলাহী....
তোমারি পথে যেন যাই
sp

 'চে'....তোর্ হৃদয়ের আগুন আমায় একটু খানি দে

মেয়ে-তোর্ দু'চোখের জল রাখিস ধরে
দিস না যেতে বয়ে

দু'চোখের জল ধরে রাখ মেয়ে
ঝরে না যেন ঐ কপোল বেয়ে
তোর্ চোখে জল দেখে 
স্নিগ্ধ হাঁসি টুকু আড়ালে রেখে

মেয়ে তোর্ চোখের জলে ভাঁসবো আমি
নাইবো সুখে সাঁতার দেবো দিবস যামী
মেয়ে তোর্ দুঃখ শোকের গাঁথবো মালা
গাইবো আনন্দে গান




 

No comments:

Post a Comment