June 10, 2014

জীবন যখন যেখানে যেমন
যদি পারো দেখতে তেমন
দুঃখ  কিছু থাকেনা এমন
sp 

তুমি যবে এসেছিলে...... 
হেঁসেছিল প্রাণ খুলে দ্বাদশীর চাঁদ ! 
অনন্ত অম্বরে উড়িয়ে নীলাচল 
হাওয়ায় .........
ভাসিয়ে সপ্তডিঙ্গা জোত্স্নার
সফেদ ডানায়......  
এনেছিলো মৌ মৌ মহুয়ার-
গন্ধে মাতাল সুবাসিনী রাত !!
আজ তুমি যাবার বেলায়...
অমানিশার ভয়ানক শীতল ফাঁদে
সুহাসিনী চাঁদ হাপুস নয়নে কাঁদে- !!
sp

!!!
কবিতার আজ ভিষণ খারাপ মন
কবি তারে ভুলে দিয়েছে নির্বাসন!!
sp

:) :) :)
কবি ঘুমালো পাড়া জুড়ালো
যেন শান্তি এলো ফিরে,
কবিতার চোখে ঘুম হারালো
সে ভাসলো আঁখি নিরে!
sp

No comments:

Post a Comment