June 28, 2014

যদি কান পেতে শোনো ঐ শুকনো পাতার মর্মর ধ্বনি
বুঝে নিও সে আমারি ব্যথিত হিয়ার সকরুণ রাগিনী
sp

কেন কাছে আসো ?
মিছে ভাল বাসো ?
কেন ফিরে চাও ?
যাও দূরে যাও

খোলা জানালায় চপলা জোছনার লুকোচুরি
দেখা হয় না কতদিন ..... কতদিন....!!
sp

কেন ? যখন তখন ছুঁয়ে যাও অন্তর
মনের আঙ্গিনায় কি সুখে বাঁধো ঘর !
sp

জীবন বলে হায়!
মরণ রে তোর্ আর ঠিকানা নাই ?
কেন জন্ম থেকেই
ভর করেছিস বলতো কোথায় যাই ?
মরণ বলে জীবন রে
তুই চিরকালের বন্ধু সাথী ভাই
ওরে শেষ ঠিকানা
আমি যে তোর্- সঙ্গে থাকি তাই
sp




No comments:

Post a Comment