হে কবিতা......
------------------------
সুলতানা পারভীন
-----------------------
অন্বেষণের অস্থির প্রহরে-
নির্ঘুম চোখ, নিভু নিভু জোছনায়
উন্মুখ চেতনার নৈশ প্রহরী...
হে কবিতা- তোমায় খোঁজে
কেবল খোঁজে তোমাকেই-
আঁধার- আঁধার- নিঃসীম
আঁধারের গোলক ধাঁধায় ঘুরপাক
নিয়ত বিবস অন্তরে......
অনুভূতি যবে আপাদমস্তক
শিহরিত.. প্রবল বিবমিষায়-
কৃষ্ণচুড়ার লাল চোখ.....
হে কবিতা-তোমারি অন্বেষণে
ব্যপৃত সদা
অদৃশ্য আলোর কাঁপন স্তিমিত
হতে- হতে মিলিয়ে যায়
কোন সুউচ্চ পর্বত প্রাচীরের ওপারে
নিরলস জেগে থাকে তখনও মন-
হৃদয় দুয়ারে জুবুথুবু রাত......
হে কবিতা- শুধু তোমারই প্রতিক্ষায় !!
০১/০৮/২০১৪
------------------------
সুলতানা পারভীন
-----------------------
অন্বেষণের অস্থির প্রহরে-
নির্ঘুম চোখ, নিভু নিভু জোছনায়
উন্মুখ চেতনার নৈশ প্রহরী...
হে কবিতা- তোমায় খোঁজে
কেবল খোঁজে তোমাকেই-
আঁধার- আঁধার- নিঃসীম
আঁধারের গোলক ধাঁধায় ঘুরপাক
নিয়ত বিবস অন্তরে......
অনুভূতি যবে আপাদমস্তক
শিহরিত.. প্রবল বিবমিষায়-
কৃষ্ণচুড়ার লাল চোখ.....
হে কবিতা-তোমারি অন্বেষণে
ব্যপৃত সদা
অদৃশ্য আলোর কাঁপন স্তিমিত
হতে- হতে মিলিয়ে যায়
কোন সুউচ্চ পর্বত প্রাচীরের ওপারে
নিরলস জেগে থাকে তখনও মন-
হৃদয় দুয়ারে জুবুথুবু রাত......
হে কবিতা- শুধু তোমারই প্রতিক্ষায় !!
০১/০৮/২০১৪
No comments:
Post a Comment