August 4, 2014

সুলতানা পারভীন
----------------------------
জানা-জানি
---------------------------- 
কেউ না জানুক............
----------- মিলন মায়ার অন্তরালে-
----------- কি বিরহের আগুন জ্বলে
আমি তো জানি............
---------- দাঁত কেলানো হাসির ফাঁকে  
---------- বিষাদ বেদন লুকিয়ে থাকে
তুমি-ই জানো.............                  
---------- তারে কোন ছলনার মন্ত্রবলে
---------- করবে আড়াল কি কৌশলে!!

সুলতানা পারভীন
-------------------------
কিছু কিছু
-------------------------
কিছু কিছু কথা- নয় তো বলার
কিছু কিছু ব্যথা- নয় যে ভোলার
কিছু কিছু আশা- হয় না পূরণ
কিছু ভালবাসা- দেয় যে বেদন
কিছু কিছু গান- পায়না যে সুর
কিছু অভিমান- হয়না তো দূর
কিছু কিছু ফুলে- থাকেনা যে ঘ্রাণ
কিছু নদী কূলে- ভিড়েনা সাম্পান
কিছু দুর্দশায়- কভু নেই পরিত্রান
কিছু কিছু xy-পায় না তো প্রাণ!!  


1 comment: