November 10, 2014

***
বাহ্! হচ্ছে রে তোর্ হচ্ছে চমত্কার
এগিয়ে যা তুই- নেই কিছু হারাবার
**
আজ গল্প হবে আজ আড্ডা হবে
আজ এই আসরে হাসি ঠাট্টা হবে
*
হারিয়ে গেছে চাঁদের বুড়ি
গায়ে মেঘের বোরকা 
খায়না তো আর পান সুপুরি
আর কাটেনা চরকা
১.
থাকো তলানিতে- আর পড়ো উছলে-ই
জ্বালানি যা জেনে রাখো তা' জ্বালাবেই

২.
আগুন জলে সাবান গুলে
ধুইয়েছিলি সোনার গা !
পুড়িয়েছিলি আগা গোড়াই
অঙ্গ জুড়ে বিষম ঘা !!

৩.
যখন তোমার চোখে আলোর নাচন
তখন হায় ! আমার বুকে রক্তক্ষরণ !

৪.
মানবতা আজ -
হাপুস নয়নে অঝোরে কাঁদে নাতো আর
ভুলে শোক-লাজ
বেঁধেছে পাষাণ বুকে- নির্বাক হাহাকার !!

৫.
আগুন-আগুন-আগুন 
পলাতকা জল 
ধোঁওয়া-ধোঁওয়া-ধোঁওয়া 

আকাশের তল
sp 

৬.
শ্রেণী বৈশিষ্ঠ জানা থাকা সত্বেও..................... !!!
এই সব পতিত বেবুশ্যেদের আচরণে 'আপনি' অবাক ?
আমি 'আপনার' এ হেনো অবাক হওয়া দেখে নির্বাক !!

৭.
হায় হায় ! কি কয় পাগলে !
গদি ! ছাড়ে কোন ছাগলে ?
নাহ এখন কেউ রাখেনা খবর
মানবতা কবে-ই নিয়েছে কবর !!


৮.
কেঁদেছিলাম- তোমার আগমনে (সুখে)
কেঁদেছিলাম- তোমার প্রস্থানে !(দুঃখে)
এই নিয়ে কেঁদেছি যে দুই বার- ( হ্যা )
পারবোনা কাঁদতে আমি আর  ( না )

৯.
ভালবাসার কাছে মূল্য'টাও মাঝে মাঝে অর্থহীন ..

১০.
জীবন যেন বেদের বহর
ঘাটে ঘাটে ফেলে নোঙ্গর

১১.
জলের স্রোতে আগুন জ্বলে ! অগ্নি পথে জলের ঢেউ !
আগুন জলের খুনসুটি'তে ভিজে-পুড়ে মরলো কেউ !! 

১২.
হতেও যে পারি আমি আণবিক বোমা
তুমিও তো মানবিক তাই করিও ক্ষমা
জানি-কভু তুমি দানবিক হতে পারবেনা

১৩.
 ----যেদিন ঐ
হৃদয়ের চৌকাঠে ঘুন ধরেছে
----সেদিন-ই 
অন্তপুরে থাকা ঐ মন মরেছে

১৪.
বাক-বাকুম ভোলা কৈতরী মন
উদাসী হাওয়ায়- মেলেছে পেখম
যেন চঞ্চলা মেঘমালা ছুঁয়ে ধায়..
আপোনারে খুঁজে দূর নীলিমায় !!

১৫.
আজ আমার সমস্ত মন- মগজ জুড়ে জ্বলছে আগুন
প্রার্থনা করছি-দাউ দাউ করে জ্বলে ওঠা সে আগুনে
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক আমার আপাদমস্তক... !!

১৬.
বিশ্বাস শব্দ'টা যখন...
বিষ-- শ্বাসে বিষাক্ত হয়ে ওঠে তখন...
সে যাতনা ভার/মন বহিবার....
ক্ষমতা অনেক'টাই  হারিয়ে ফেলে..

১৭.
উচিত কথার মুখ কালা ...
দুর্জনের বাড়ায় জ্বালা !!


১৮.
বড় নিষ্ঠুর এই দুনিয়া........
তারও চেয়ে বেশি যেন মানুষের মন
সবে- অর্থেই খুঁজে মিছে সুখ প্রাণপণ

১৯.
 চিরটা'কাল..........
অকাতরে আমি- এসেছি ফেলে চোখের জল
আর নয় অপচয়......
আজ এই ক্ষণে অঝোর নয়নে দিলাম অর্গল !!
sp

২০.
ঘুমায়োনা আর , জাগো , জেগে
ওঠো সব একবার ফের
আর নয় পরাধীন- এখন হতে
চির 'স্বাধীনতা' আমাদের


২১.
করেছো মিছেই সাধন ভজন

রাখোনি তো কোনো খবর 
বিবাগী এ মন বোঝনি কখন
অভিমানে নিয়েছে কবর 
 
২২.
 *!!!!!!!*
ভুল দেখেছ
ভুল শুনেছ
ভুল ভেবেছ
ভুল বুঝেছ
ভুল করেছ ম্যালা !
ভুলের বাসায়
ভুল সে আশায়
তাই তো আজ একেলা !!
sp
 

No comments:

Post a Comment