November 11, 2014

২৩.
ওরে তোর হাঁসিতে চাঁদের আলো উছলে যখন পড়ে
তারা ঝিলমিল খুশির মিছিল আমার উঠোন জুড়ে !

২৪.
তোর ঐ মিথ্যে মায়ার মোহন ফাঁদে
বন্দিনী মন হয় উচাটন নিত্য কাঁদে !

২৫.
মনের আর দোষ কি বলো
মন মেলে না মনের মতন
তাইতো মনে বিষাদ বেদন

২৬.
বৃথা সকল তন্ত্র মন্ত্র
যথা বিকল মনঃযন্ত্র
 
২৭.
আহা! চিঠির যুগ তো আর নাই রে ভাই
পোস্ট অফিসে আনাগোনা করছো বৃথাই

২৮.
ভুল শুনেছেন ভূল/কেউ মেরেছে গুল/নারী নয়কো শুধুই ফুল


২৯.
যে মানুষ মাথায় এত্তো বুদ্ধি ধরে!
সে খায় কি আর ঘুমায় কি করে?



৩০.
আহা ধন্য ধন্য /হে কবি তুমি বরেন্য/
কবিতা তোমার জন্য/ হলো গর্বিত অনন্য

৩১.
সত্যি-ই চমত্কার !
প্রশংসার দাবিদার
এমন এক কবিতার
বিষয়ে কি বলবো আর
ভাষা জানা নেই আমার

৩২.
bondhura------
tomader sokoler jonno--
-1 mutho roddur
-1 peyala kore gorom tae
-1 jhuri ushnota
roilo prodaner protishruti-
binimoye--------
na--na vote chai na
protyeker tore protyeke rekho---

-1 mutho sukh-valobasa
-1 peyala bachar asha
-1 jhuri accha khasa
maya-momota-sohanuvuti-

রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী ?!!
এই নষ্ট গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের বিত্শ্রদ্ধা জাগতে- আর কত ধুম ধাম ঢাক ঢোল/ হুড়ুম দুড়ুম ককটেল পিস্তল ফুটতে/ছুড়তে হবে ? রাত পোহাবার আর কত দেরী পাঞ্জেরী ?!!

৩৩.
কি দেবো তোমায় ?
এই দু'চোখের জল মনের অনল ছাড়া আমার
আজ তোমায় দেবার মত নেইতো কিছুই আর

৩৪.
???
আজকাল সোজা কথা বলা সহজ বড় নয়
সরল পথে চলতে গেলেও হোঁচট খেতে হয়!!
sp

৩৫.
চোখের দেখা'ই সব টুকু নয়,
মুখের কথাও মনের কি হয়!!


৩৬.
যদি কান পেতে শোনো ঐ শুকনো পাতার মর্মর ধ্বনি
বুঝে নিও সে আমারি ব্যথিত হিয়ার সকরুণ রাগিনী
sp


৩৭.
কেন কাছে আসো ?
মিছে ভাল বাসো ?
কেন ফিরে চাও ?
যাও দূরে যাও



৩৮.
খোলা জানালায় চপলা জোছনার লুকোচুরি
দেখা হয় না কতদিন ..... কতদিন....!!
sp


৩৯.
কেন ? যখন তখন ছুঁয়ে যাও অন্তর
মনের আঙ্গিনায় কি সুখে বাঁধো ঘর !

৪০.
যাই-ই হোক কথা বলো বুঝে শুনে কৌশলে
কথা শুনে কেউ যেন ভাসে না চোখের জলে
sp

৪১.
আমার সমাধি সাজিয়ো  না তুমি
তাজমহলের মতো
গেয়োনা গো তুমি আমার সে গান
কান্না জড়ায়ে শত

৪২.
ওগো দুঃখ জাগানিয়া ...................
রিক্ত বুকে কি করে ধরো এতো সুর- হাঁসি গান !
সিক্ত চোখে কি করে জ্বালো দীপ্ত শিখা অনির্বান !
sp 

৪৩.
মনের কুঠি'তে শক্ত মুঠি'তে
নিয়ত্ বন্দী স্বপ্নমালা!
নীরব আঁধারে অকূল পাথারে
তরণী বাহিয়া চলা !!

৪৪.
অতীতের স্মৃতি গুলো ফেলে এসেছি রে..
মন ভাঙ্গা ঢেউ ছোঁয়া ভুলো নদী তীরে !

৪৫.
'ব' বর্ণনা ......
বিষে বিষাক্ত বেদম বিবস হৃদয়
বেদনার বালুচরে বেঁধেছে নিলয় !

৪৬.
তুমি বিষাক্ত অতল গহ্বরে
করো অমৃতের সন্ধান !
কি বোধে চলো সে পথে যার
নেই কোনো অবসান !

৪৭.
 হও আগুয়ান
ভুলে অভিমান

৪৮.
অতীতের ভিড়ে
ফেলে এসেছি রে
মধুময় স্মৃতির 
হারানো দিনের গান
ছিলো স্বপ্ন রঙিন
শত স্মৃতিময় দিন


৪৯.
মন পবনের দোলায় চড়ে বেশতো সুখে দুলছিলাম
বিমুগ্ধ চোখে আনন্দলোকে স্বপ্ন কমল তুলছিলাম!
তাপর................. ?
তার আর পর নাই.........ধপাস...... !!!!!!

৫০.
ভুলের রাজ্যে যার নিয়ত আবাস
শুদ্ধতা তারে কি কভু দেয় আশ্বাস!

৫১.
এই জীবনের আলো যদি নিভিয়ে গেলে !
বলো লাভ কি সমাধি পরে প্রদীপ জ্বেলে ?
sp 

৫২.
আজকাল...................
তোমার কথার ফুলঝুরিতে হৃদয় ভরে না,
তোমায় নিয়ে এই কবি মন কাব্য গড়ে না! 
sp

৫৩.
মূর্তিমান দুঃস্বপ্নের ধুসর ডানায় চেপে
নিয়ত ভেসে চলা অনন্ত আঁধার কেটে!

৫৪.
তুই.........!! 
দিলি আমার চোখে লোনা জল !
ফোটালি সেই জলেতে হৃদকমল !
কি সুখ পেলি! কি সুখ পেলি বল !
---------------------------
৫৫.
আমি..........
ঐ মন ভাঙ্গা বেদনার হাহাকার দেখেছি
সেই কান্নার সাত রঙ্গে জল ছবি এঁকেছি!
sp

৫৬.
হাঃ হাঃ হাঃ.............
আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আলো
আমি অনেক সুখী- নিয়ে ঐ আঁধারের কালো !
 sp

৫৭.
ভাগ্য সে তো আপন হাতে, কর্মেই তার ফলাফল
যেমন খুশি ভাগ্য গড়, আর বাঁকি সব রসাতল  

৫৮.
 ভাবিস না......... মেয়ে..........
মেয়ে তোর্ চোখের জলে ভাঁসবো আমি
নাইবো সুখে সাঁতার দেবো দিবস যামী
মেয়ে তোর্ দুঃখ শোকের গাঁথবো মালা
গাইবো সুরে তোর্ বিষাদের দহন জ্বালা

৫৯.
!?
তার ছোট্ট দু'টি মেঘলা চোখে
সে এক নদী জল কেমনে ধরে!
যার কষ্ট বুকে একলা শোকে
সে হাঁসবে বলো কেমন করে!

৬০.
হয়তো .......
ভালো বাসা কি আজও বুঝিনি
সে ভাবে তোমাকে তাই খুঁজিনি 

৬১.
- প্রেম যেন এক আত্মা- অশরীরি 
প্রেমিকের কাঁধে চেপে করে- বাবুগিরি
করে- যত সব কান্ড কারখানা- অদ্ভুত 
দিনে দেখে-চাঁদ তারা আলো ছায়া ভুত 
ভাবে মজে- প্রেম খোঁজে পেত্নীর আবাসে  

৬২.
জীবন যখন যেখানে যেমন
যদি পারো দেখতে তেমন
দুঃখ  কিছু থাকেনা এমন  


৬৩.
হেই....
না-আমি নই শুধু নারী ..
আমিও মানুষ...
আমারও তো মন আছে ..
আছে জ্ঞান হুঁশ !

৬৪.
কবি- প্রার্থনা করি নিরন্তর
যেন- তব হৃদয়ের এই সুর
বেজে চলে অবিরাম সুমধুর

৬৫.
শরাহত ইচ্ছে পাখির অন্তবিহীন বিষম বেদন 
ওই ডানার কাঁপন আনবে জানি প্রলয় মাতম

৬৬.
আমার দেবার মত কি আর আছে দোস্ত
শুধু পোড়া মন খরা চোখ, নষ্ট যে সমস্ত

৬৭.
মিথ্যে সময়ের ছলনায় ভরা মানুষের বিদ্বেষী মন
বোঝা বড় দায় `মিছে ভালবাসায় ভোলাবে কখন

৬৮.
চুপি চুপি চমকিত চঞ্চল চরণে
কে এলে অতিথি দুয়ারে স্মরণে !

৬৯.
আমাদের ছোট গ্রাম- নাম রানিপুর
মিলে মিশে থাকি সেথা জীবন মধুর

৭০.
ছলের নদী জলের নাও-
মন পবনের বৈঠা বাও

৭১.
পুরোনো আঁধারে একাকীনি/নিভৃতে নীরবে-নিশীথিনী !
তন্দ্রাহারা নিশীথে গোপনে/স্বপনো আঁকে নযনো কোণে !

৭২.
এই হৃদয়- এখন অহর্নিশী নিত্য শোকে
অচেনা পথে তারেই খোঁজে সিক্ত চোখে

৭৩.
জল চেয়েছি তোমার কাছে তৃষ্ণার্ত ঠোঁটে
দিলে- তবে নোনতা জল আমার দুটি চোখে

৭৪.
আমার শুধু ভুল , আমি ছিলাম সাদামাঠা..
তাই চেয়েছিলাম ফুল ,তুমি দিয়েছিলে কাঁটা

৭৫.
 আমি সেই যে কবে ভুল করেছি- খুন করেছি আমার আমিকেই
সেই শব দেহটা নিয়ে আজো- চলছি একা নিজের কাধেতেই.

৭৬.
ওরে- ও চড়ুই হাওয়া.......
কেন ভাঙ্গা বেড়ার ফাঁকে
করিস আসা যাওয়া....... 

৭৭.

উফ.............................. 
এমন ছাঁচাচোলা চাপা কে ঝাড়ে !
অনাবৃষ্টির অনাসৃষ্টি যার দ্বারে , 
সে বৃষ্টির জলে কি লিখতে পারে ?

৭৮.
চিতার আলোয় ঘর বেঁধেছি শ্মশানে
পুড়ছে কায়া উড়ছে ধোঁয়া শব জানে
sp

৭৯. 
তোর্ বিরাগের আগুনে- মন পুড়ে ছাই
দেখি অন্তরে হাহাকার- কোথা কেহ নাই

৮০.
তুমি আছ চিন্তা চেতনা ভাবনায়
বিচরণ কর সর্বসত্ত্বা জুড়ে আমার
মনে মনে অনুভবে অনুক্ষণে- হায়
স্মরণে মরমে স্মৃতিযে বড় যাতনার  

৮১.
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে !
বুধো কি তায় আপনি ছাড়ে !

৮২.
 যার অন্তরে- শুধু বিষাদের বিষ বিষম কালো
সে কি পারে- অথৈ আঁধার ছাড়া দিতে আলো
sp

৮৩.
ঐ আকাশ কুসুম কল্পনা'টা র জাল ছিঁড়ে
স্বপ্নেরা সব বেরিয়ে গেছে মনের ভুলে

৮৪.
স্বপ্ন বিহীন জীবন নদীর আঁধার কুলে
রুপকথা সব চুপ করা এক পানসি ভিড়ে
sp


৮৫.
জীবন মানে ভাঙ্গা-গড়া জোয়ার-ভাটার স্রোত
জীবন মানে ক্লান্তি বিহীন এগিয়ে চলার পথ

৮৬.
ভোর ভোর ভোর
চোর-বদমাস সাধু-সন্যাস
সবাই উঠে পড়

৮৭.
বেঁচে থেকো কবিতা !
ঘনায়মান আঁধারের মাঝে মনোলোভা চন্দ্রিমাসম

সেই সাথে কবি বেঁচে থাকো তুমি হৃদয়ে মম

৮৮.
কক্ষনো না- কক্ষনো না ..
ভুল বুঝেছিস- ভুল বুঝেছিস...
ওরে থাক- থাক
আর হোসনে অবাক

৮৯.
আমি তো বড়-ই স্বার্থপর তাই/
সুখ-দুঃখ সব টুকু আমার চাই  

৯০.
ছেলেবেলার ভাবনা সকল ভুলে ভরা ছিল- 
নগরবাসী হীনমনা যে সেই পরিচয় দিলো ।

৯১.
নীড়ে প্রত্যাবর্তন শুভ হোক
খুশিতে উঠুক ভরে গৃহলোক 

৯২.
আমার-ও ঠিক ওই রকমই একটা কবর চাই
নিলা'পা বলো প্লিজ........কোথায় গেলে পাই ?

৯৩.
সাগরটা ছিল দৃষ্টির বড় কাছাকাছি !
তবু যেন কাছে নেই দুরে পড়ে আছি 

৯৪.
দুঃসময়ের ঘোড়ায় সোওয়ার চৈতালি মন ছুটছে
যেথায় দুর্ভাবনার অন্তরালে আঁধার পাহাড় টুটছে 


৯৫.
কি করে বিক্রি হবে ? অসম্ভব !
এই কলম যে বড়-ই অমূল্য
দাম দিয়ে কি কেনা যায় তারে ?
নাকি আছে কিছু সমতুল্য ?

৯৬.
দেড় কেজি মগজে মানুষ এত্তো বুদ্ধি ধরে !
ভেবে পাই নাতো কুল- আহা কেমন করে ?

৯৭.
সুখের অন্বেষণে- হাহাকার করে না যে
সেই তো- চিরসুখী হয় এই ধরণী মাঝে 

৯৮.
আজকাল....
হারিয়ে গেছে শান্তি- সুখ ফুরিয়ে গেছে হাঁসি
আর বাজে না হৃদয় মাঝে মধুর সুরে বাঁশি

৯৯.
জানো না ! সেই দিন হতে মানুষ হলো কুসুম কলি
যেদিন হতে তার কানে কানে গান- শোনালো অলি 

১০০.
ভুলের প্রান্তরে মুক্তির আশ্বাস পেতে চাইলে..
অন্তর জ্বলবেই... মর্ম বেদনার বিলাপে...
বিশ্বাস বিলীন হবেই...
তাই কনফিউজড হওয়া'টাই তো
স্বাভাবিক.. দাদা ভাই !

১০১.
আকাশ ভরা তারা
দিইনা আমি ভাড়া

১০২.
কি যে বলো..শত্রু ছিলাম ভালোই ছিলাম
তোমাকে বানাতে মানুষ নাহয় বন্ধু হলাম

১০৩.
এতোটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তোমার !!
আমি চমকিত/মুগ্ধ  সুমন
তোমায় অনেক অভিনন্দন

১০৪.
তোমার না হাঁসা/তোমার না ভাসা-য়
আমারও কি তেমন কিছু আসে যায় !

১০৫.
ঠিক- ঠিক ...এমন-ই হয়
রাত কারো জন্যে বসে থাকে নাকি 

১০৬.
মন- যার চির নবীন
সে কখনো হয় প্রবীন ?

১০৭.
জানি ক্ষত-বিক্ষত হৃদয় দিয়ে কখনো 
ভালবাসা যায় নাতো তাই-
তোমার হৃদয় ক্ষত-বিক্ষত হলে, 
আমার যে কোনো লাভ নাই

১০৮.
তুমি কেমন করে মধুর স্বরে ডাক দিলে হে গুনি /
তাই তো সে অন্তরের ডাক কান পেতে রোজ শুনি 

১০৯.
যখন আমার আয়নায় আমি বেদনা ঢাকি
তখন হৃদয়- আঁধারে খোঁজে আলোর পাখি

১১০.
চ্ছঃ!শালীনতা আজ পঙ্গু যেন কঠিন পক্ষাঘাতে
নিরুপায় ভর দিয়েছে বিবস, নি-লাজের কাঁধে !

No comments:

Post a Comment