November 19, 2014

.......>>>>>>>>......
সুলতানা পারভীন
-----------------------
জীবনের জরাজীর্ণ কার্নিস ছুঁয়ে-
শব্দহীন সময়ের দ্রুত চলে যাওয়া
ঠেকাতে পারিনা- অশরীরি মুঠো বন্ধনে ।
বাসনার কচ্ছপ গতি , বিলম্বিত ছায়া ফেলে
নির্বাক চৌকোনী ঘুলঘুলি জুড়ে-
দৃষ্টির সীমানায় নিরুত্তাপ অন্ধকারের
চিরকালীন গোড়া পত্তন-
ঠেকাতে পারিনা- নির্বিষ আস্ফালনে ।
সিথান পৈথানে আবেগী নিশুতি রাত-
সহসাই নিয়ে ফেলে কৃষ্ণ বিবরে-
অধঃপতনের পিচ্ছিল গতি ,
ঠেকাতে পারিনা- দ্রোহের নিস্ফল ক্রন্দনে ।


আমি এখন ঘুমাবো-----------------------
----------------------আমি এখন ঘুমাবো
আমি এখন ঘুমাবো-----------------------
----------------------আমি এখন ঘুমাবো
এখন ঘুমাবো আমি-----------------------
----------------------এখন ঘুমাবো আমি
এখন ঘুমাবো আমি-----------------------
----------------------এখন ঘুমাবো আমি
ঘুমাবো আমি এখন----------------------
----------------------ঘুমাবো আমি এখন
ঘুমাবো আমি এখন----------------------
----------------------ঘুমাবো আমি এখন
****************************
 কেউ ডেকোনা আমায় আর-
সত্যি-ই আমি ঘুমাবো এবার।


বিচ্ছুরিত আলোর কাঁপন বর্ণহীন করে দৃষ্টির

No comments:

Post a Comment